Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোরবানিতে আলমগীর র‍্যাঞ্চ এর গরু ‘ইভ্যালি গরুর হাট’ এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ জুন ২০২১
কোরবানিতে আলমগীর র‍্যাঞ্চ এর গরু ‘ইভ্যালি গরুর হাট’ এ
Share on FacebookShare on Twitter

আসন্ন ঈদ উল আযহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে নিরাপদে ঘরে বসে নির্বিঘ্নে কোরবানির পশু কেনার সুযোগ থাকছে ‘ইভ্যালি গরুর হাট’ এ। আর দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি’র এই ভার্চুয়াল হাটে থাকছে দেশের অন্যতম প্রধান গরুর ফার্ম আলমগীর র‍্যাঞ্চ লিমিটেড এর গরু। দেশজুড়ে কোরবানির জন্য স্বাস্থ্যবান ও উন্নত জাতের গরু সরবরাহকারী বিশ্বস্ত ফার্ম আলমগীর র‍্যাঞ্চ এর গরুগুলো খুব সহজেই কেনা যাবে ইভ্যালি থেকে।

মঙ্গলবার (৮ জুন) এলক্ষ্যে ইভ্যালি এবং আলমগীর র‍্যাঞ্চ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং আলমগীর র‍্যাঞ্চ লিমিটেডের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, লাবিব ব্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগামী ঈদ উল আযহায় কোভিড স্বাস্থ্যবিধি মেনে ক্রেতার দোরগোড়ায় সহজেই কোরবানির গরু পৌঁছে দিতেই উভয় প্রতিষ্ঠানের এই যুগপত পথচলা বলে প্রতিষ্ঠান দুইটির পক্ষ থেকে জানানো হয়।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইভ্যালি থেকে আলমগীর র‍্যাঞ্চ এর গরু কিনলে গ্রাহকের নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিবে ইভ্যালি কর্তৃপক্ষ। আর ‘ইভ্যালি গরুর হাট’ থেকে এখনই গরু কিনলে, কোরবানির আগ পর্যন্ত গরুর যাবতীয় লালন পালনের দায়িত্ব আলমগীর রেঞ্চ-এর। গরু লালন পালনের কোন খরচ গ্রাহককে বহন করতে হবে না। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে গরুর ওজন বেড়ে গেলেও গ্রাহককে অতিরিক্ত ওজনের জন্য বাড়তি কোন মূল্য পরিশোধ করতে হবে না। পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী নিরাপদে কোরবানি ঈদের তিন থেকে চার দিন আগে সুষ্ঠুভাবে কোরবানির গরু গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আলমগীর র‍্যাঞ্চ লিমিটেড এর পরিচালক সুলতানা জাহান বলেন, ইভ্যালি’র মাধ্যমে সারা দেশের মানুষের কাছে আমরা সুস্থ ও নিরাপদ গরু পৌঁছে দিতে চাই। পবিত্র কোরবানির ঈদে সবচেয়ে ভালো গরুই যেন আমাদের দেশের মানুষ কোরবানি করতে পারেন; আমরা এবং ইভ্যালি একসাথে সেই প্রচেষ্টায় নিয়োজিত আছি।

এবিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে আলমগীর র‍্যাঞ্চ আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যদিয়ে এবারের কোরবানি ঈদে আলমগীর র‍্যাঞ্চ এর পশুগুলো ইভ্যালি থেকে সহজে কিনতে পারবেন। আশাকরি আমরা বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো।

প্রসঙ্গত, গরুর বিশ্বস্ত ফার্ম আলমগীর র‍্যাঞ্চ, দীর্ঘদিন ধরে উন্নত জাতের ও স্বাস্থ্যবান গরু, সর্বাধুনিক প্রযুক্তির সাথে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের কাছে গরু সরবরাহের জন্য দেশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। আলমগীর র‍্যাঞ্চ তাদের গরুগুলোকে ভেজালহীন, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রাকৃতিকভাবে বড় করে থাকে। এছাড়া গরুকে সুস্থ-সবল দেখানোর জন্য সব ধরনের অনিরাপদ ঔষধ কিংবা স্টেরয়েড ব্যবহার থেকে বিরত থাকে। ২৪ ঘন্টা গরুর যত্নের জন্য তারা দক্ষ খামারি ও অভিজ্ঞ চিকিৎসকের সার্বক্ষণিক তত্বাবধানে, পরিচ্ছন্ন পরিবেশে পালিত সুস্থ-সবল গরু সরবরাহ করে যা ক্রেতা ও ভোক্তাদের জন্য হালাল ও স্বাস্থ্যকর মাংস নিশ্চিত করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইভ্যালির চীফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন, চীফ অপারেটিং অফিসার তরিকুল কামরুল এবং হেড অব কমার্শিয়াল সাজ্জাদ আলম উপস্থিত ছিলেন।

Tags: ইভ্যালিইভ্যালি গরুর হাট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধভুক্ত হয়েছে গুগল, অ্যামাজন
ই-কমার্স

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধভুক্ত হয়েছে গুগল, অ্যামাজন

চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ
ই-কমার্স

৮৮ কোটি টাকার বিনিয়োগ পেল চালডাল

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-কমার্স
ই-কমার্স

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-কমার্স

এগিয়ে যাচ্ছে নারী এগিয়ে যাচ্ছে দেশ
ই-কমার্স

এগিয়ে যাচ্ছে নারী এগিয়ে যাচ্ছে দেশ

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
ই-কমার্স

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

২০২৪ সাল হবে বাংলাদেশে জিআই পণ্যের বছর
ই-কমার্স

২০২৪ সাল হবে বাংলাদেশে জিআই পণ্যের বছর

Load More

ট্রেন্ডিং টপিক

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix