Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ৫জি স্মার্টফোন আনতে একসাথে কাজ করবে ইভ্যালি-রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৯ জুন ২০২১
দেশে ৫জি স্মার্টফোন আনতে একসাথে কাজ করবে ইভ্যালি-রিয়েলমি
Share on FacebookShare on Twitter

পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক তথা ফাইভ-জি সমর্থিত স্মার্টফোন দেশের বাজারে আনতে একসাথে কাজ করবে ইভ্যালি ও রিয়েলমি। কৌশলগত অংশীদার হিসেবে দেশে ফাইভ-জি’র প্রসার ঘটাতে গ্রাহকদের জন্য দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি এবং বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি একসাথে সুলভমূল্যে ফাইভ-জি স্মার্টফোন নিয়ে আসবে।

নিত্যদিনের অনুষঙ্গ ফাইভ-জি স্মার্টফোন হবে বাংলাদেশের সবার জন্য- এই মূলমন্ত্রকে সামনে রেখে একযোগে কাজ করবে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ইভ্যালি। ইতোমধ্যে ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, রিয়েলমি দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের একটিতে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে সুলভমূল্যে ফাইভ-জি স্মার্টফোন নিয়ে আসার লক্ষ্যে সম্প্রতি ইভ্যালি কার্যালয়ে রিয়েলমি এবং ইভ্যালির মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক সই হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রিয়েলমির ব্যবস্থাপনা পরিচালক টিম শাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা ইভ্যালি এবং রিয়েলমি একত্রে একে অপরকে সহযোগিতা করবো বাংলাদেশে ফাইভ-জি এর বিস্তার ও পরিধি বাড়ানোর জন্য। এর জন্য সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ফাইভ-জি সমর্থিত স্মার্টফোনের দাম গ্রাহকদের নাগালে নিয়ে আসা। এই কাজটিই করবে ইভ্যালি ও রিয়েলমি।

অন্যদিকে এই অংশীদারিত্ব ও সমঝোতা চুক্তি নিয়ে রিয়েলমি এর ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, আগামী দুই বছরের মধ্যে রিয়েলমি যেসব স্মার্টফোন নিয়ে আসবে, তার মধ্যে ৭০ শতাংশই হবে ফাইভ-জি স্মার্টফোন। আর প্রযুক্তিকরণের এই অগ্রগতিতে নেতৃত্ব দিবে রিয়েলমি। রিয়েলমি স্থানীয় বাজারে ফাইভ-জি স্মার্টফোনের অগ্রদূত হিসেবে কাজ করবে। এই লক্ষ্য অর্জনে সহযোগী হিসেবে ইভ্যালির সাথে একযোগে কাজ করবো আমরা। রিয়েলমির ফাইভ-জি স্মার্টফোন হবে ট্রেন্ডি, ফ্যাশনেবল এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সম্বলিত। আমরা নিয়ে আসবো প্রতিটি প্রাইজরেঞ্জে সবার জন্য ফাইভ-জি রিয়েলমি স্মার্টফোন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চীফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন, চীফ অপারেটিং অফিসার এইচ এম তারিকুল কামরুলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, রিয়েলমি ২১টি দেশে ১৪টি মডেলের ফাইভ-জি ডিভাইস উন্মোচন করেছে। সম্প্রতি রিয়েলমি; জিএসএম, কাউন্টারপয়েন্ট রিসার্চ এবং কোয়ালকমের এর সহযোগিতায় বিশ্বব্যাপী ফাইভ-জি শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে। রিয়েলমি আগামী তিন বছরের মধ্যে ১০ কোটি তরুণ গ্রাহকদের জন্য ফাইভ-জি স্মার্টফোন নিয়ে আসবে। এ লক্ষ্যে রিয়েলমি বিশ্বজুড়ে সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের কাজ করছে। একই সাথে বিশ্বজুড়ে ফাইভ-জি প্রযুক্তির প্রসারে ২০২১ সালে এই প্রযুক্তির গবেষণা ও পণ্যের উন্নয়নের ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে রিয়েলমির।

Tags: ইভ্যালিরিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইকিপিডিয়াতে ২০২৩ সালে যেসব বিষয়ে বেশি পড়া হয়েছে
প্রযুক্তি সংবাদ

উইকিপিডিয়াতে ২০২৩ সালে যেসব বিষয়ে বেশি পড়া হয়েছে

৩০ সেকেন্ড রেডমি কে৩০ প্রো  ফোনের স্টক শেষ!
প্রযুক্তি বাজার

৩০ সেকেন্ড রেডমি কে৩০ প্রো ফোনের স্টক শেষ!

ইভ্যালিতে বিকাশ পেমেন্ট চালু
ই-কমার্স

ইভ্যালিতে বিকাশ পেমেন্ট চালু

পরিচয়পত্র পাবেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

পরিচয়পত্র পাবেন ফ্রিল্যান্সাররা

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

ই-কমার্স কি? ই-কমার্সের সুবিধা সমুহ

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজন করল চার দেশীয় লুডু টুর্নামেন্ট
ই-কমার্স

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজন করল চার দেশীয় লুডু টুর্নামেন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix