Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্রুত ডিজিটাল ই-কমার্স নীতিমালা ২০২১ চালুর দাবি ই-ক্যাবের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৫ জুন ২০২১
জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
Share on FacebookShare on Twitter

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-কমার্স সেক্টরে অনলাইন লেনদেন নিয়ে সৃষ্ট সমস্যা নিয়ে সংশ্লিষ্ঠ পক্ষসমূহের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ই-ক্যাবের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল কমার্স বিষয়ক এসওপি ও এস্ক্রো (ESCROW) সেবা বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।

ই-ক্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার এবং জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

আরো পড়ুন : ই-কমার্স নীতিমালা ২০২১: সাত দিনে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কতিপয় ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক পণ্যের অগ্রিম মূল্য আদায় ও প্রতিষ্ঠানগুলোর দায় এবং সম্পদের ভারসাম্যহীনতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের ভিত্তিতে জরুরি বৈঠক আহ্বান করে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠকে ই-ক্যাবের প্রস্তাব অনুযায়ী দ্রুত ডিজিটাল কমার্স নির্দেশিকা বা এসওপি এবং এস্ক্রো সার্ভিস চালু করার বিষয়ে প্রস্তাব দেয়া হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব অনুযায়ী ব্যাংকগুলোর কাছে ইনস্ট্রাকশন পাঠানো হবে যে ক্রেতারা পেমেন্ট সিস্টেম ব্যবহার করে যখন পেমেন্ট করবে তা ক্রেতার কাছে পণ্য ডেলিভারি দেওয়ার পর ই-কমার্স প্রতিষ্ঠান অর্থ ছাড় পাবে। ক্যাশ অন ডেলিভারি আগের মতই থাকবে।

এই বিষয়ে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি ই-কমার্স আইন ও এস্ক্রো সেবা চালু করার জন্য যাতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আইনি বাধ্যবাকতার মধ্যে নিয়ে আসা যায় এবং এস্ক্রো সেবা চালুর মাধ্যমে ক্রেতার আর্থিক লেনদেনের নিরাপত্তা দেয়া যায়। আজকের সভায় আমরা বিষয়টি আবারো উত্থাপন করেছি। আশা করছি আইনি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে খুব শীঘ্রই এসওপি ঘোষণা করা হবে। এবং যত দ্রুত সম্ভব এস্ক্রো সেবা যুক্ত করবে বাংলাদেশ ব্যাংক।

ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন। আজকের সভায় ই-ক্যাবের পক্ষ থেকে এসওপি ও এস্ক্রো সেবা বাস্তবায়ন সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহিত হয়েছে। আমার বিশ্বাস এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ উদ্যোক্তা এবং ক্রেতা আর্থিক অনিশ্চয়তায় থেকে রক্ষা পাবে।

ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল ইতিপূর্বে ই-ক্যাব কতৃক গঠিত ই-ভ্যালী সংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রতিবেদন এর বিভিন্ন দিক সভায় তুলে ধরেন। যদিও প্রতিবেদন এর কপি ইতোপূর্বে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রদান করা হয়েছে।

ই-ক্যাবের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের খসড়া ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১ বা এসওপি পর্যালোচনা করে এই খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও ই-ক্যাবের সদস্যদের মতামত সংযুক্তি ও সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। ই-ক্যাবের পক্ষ থেকে ২০ টি বিধিতে সংশোধনী এবং ২৫ টি বিধি নতুন যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে মার্কেটপ্লেস পণ্য প্রদর্শন, ডেলিভারি, অভিযোগ, রিফান্ড ইত্যাদি বিষয় উল্লেখিত রয়েছে। ক্রস বর্ডার বিষয়ে আলাদা এসওপি তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।

এস্ক্রো সেবা বলতে এমন একটি সেবার কথা বলা হয়েছে। যাতে অনলাইনে ক্রেতারা অর্ডার করার পর তার প্রদানকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের অধীনে এস্ক্রোতে জমা থাকবে। তাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার সন্তুষ্টির ভিত্তিতে ই-কমার্স শপকে অর্থ ছাড় দেবে ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে এস্ক্রো এর মাধ্যমে ক্রেতার অর্থের নিরাপত্তা বিধান করে।

ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ তে ই-ক্যাবের অনুরোধে এস্ক্রো সেবা চালুর বিষয়টি সংযুক্ত করা হয়। বিগত ২০১৯ সালের ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট পলিসি কো-অডিনেশন কমিটির ১৩ তম সভায় ১০ নং প্রস্তাবনায় এস্ক্রো সেবা চালুর বিষয়ে অন্তভূক্ত করা হয়। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ই-ক্যাবের যৌথসভায় এস্ক্রো সেবা বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। চলতি বছর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংক স্ক্রো বাস্তবায়নে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে।

​সভায় ডব্লিওটিও সেল এর মহাপরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান স্টেক হোল্ডার কনসালটেশন ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি তুলে ধরেন। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক বাবলু কুমার সাহা ভোক্তা অধিকার তদারকীর বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের পেমেস্ট সিস্টেম বিভাগের জেনারেল ম্যানেজার মো. মেজবাউল হক ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে কিভাবে বিষয়টি তদারক করা যায় সে ব্যাপারে প্রস্তাবনা পেশ করেন। আইসিটি ডিভিশন থেকে এস্ক্রো বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি বিভিন্ন অস্বাভাবিক অফারের বিষয়টি তুলে ধরেন এবং এব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

Tags: ই-কমার্স নীতিমালা ২০২১ই-ক্যাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে ইভ্যালি

লাইভে আসছেন ইভ্যালির সিইও রাসেল
ই-কমার্স

লাইভে আসছেন ইভ্যালির সিইও রাসেল

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য
ই-কমার্স

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য

দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে ইভ্যালি: মোহাম্মদ রাসেল
ই-কমার্স

দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে ইভ্যালি: মোহাম্মদ রাসেল

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব
ই-কমার্স

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব

পুরান ঢাকার প্রতিনিধি হলেন উম্মে সাহেরা এনিকা
ই-কমার্স

পুরান ঢাকার প্রতিনিধি হলেন উম্মে সাহেরা এনিকা

Load More

ট্রেন্ডিং টপিক

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix