Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ জুন ২০২১
একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি
Share on FacebookShare on Twitter

দেশ ও দেশের বাইরে অনলাইন চ্যানেল তৈরি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) করেছে।

এই চুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সব স্মার্ট ডিভাইস নিয়ে আসবে রিয়েলমি এবং একযোগে গ্রাহকের চাহিদা পূরণের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে বলে আশা করা যাচ্ছে। রিয়েলমি বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড এবং আলিবাবার অঙ্গপ্রতিষ্ঠান- দারাজ দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। রিয়েলমি’র অগণিত টেক ট্রেন্ডসেটিং ব্যবহারকারীর সাথে দারাজের সু-প্রতিষ্ঠিত ই-কমার্স কাঠামোর অংশীদারিত্ব এক অসাধারণ সমন্বয়।

বিশ্বব্যাপী ৮ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী সাথে নিয়ে রিয়েলমি বর্তমানে বিশ্বের ৭ম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিটি প্রাইজরেঞ্জে স্টাইলিশ, দুর্দান্ত স্পেসিফিকেশনের স্মার্টফোন এবং এআইওটি পণ্য নিয়ে আসা ছাড়াও বিভিন্ন বাজারের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে রিয়েলমি বিশ্ববাজারে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। গত বছর দারাজ ১১.১১ সুপার সেল ইভেন্টে বিক্রয়ের দিক থেকে দারাজ দক্ষিণ এশিয়ার মোবাইল এবং ট্যাবলেট, অডিও এবং ওয়্যারেবল বিভাগে রিয়েলমি শীর্ষস্থান অর্জন করে।

দেশে রিয়েলমি এবং দারাজের এই সম্পৃক্ততা প্রতিনিয়ত গ্রাহকদের চাহিদা পূরণ করছে। সদ্য অনুষ্ঠিত ‘দারাজ ইলেকট্রনিক্স উইক’-এ ‘মোবাইল ও ট্যাবলেট’ বিভাগে বিক্রয়ের দিক থেকে রিয়েলমি শীর্ষ ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করে, যা এই প্ল্যাটফর্মে টানা পঞ্চম মাসের মতো রিয়েলমি’র শীর্ষ অবস্থান ধরে রাখাকে চিহ্নিত করে।

রিয়েলমি’র সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার ই-কমার্স হেড টনি লিন বলেন, ‘রিয়েলমি দেশে ও বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড। আমরা যে বাজারে প্রতিনিধিত্ব করি, সে বাজারের সাথে সমন্বয় সৃষ্টিতে আমরা অগ্রণী ভূমিকা পালন করি। তরুণদের প্রযুক্তির ব্যবহারকে আরও সমৃদ্ধ করতে, রিয়েলমি দারাজের সাথে একত্রে দেশে তাদের স্মার্টফোন এবং এআইওটি পণ্যের পোর্টফলিও আরও সম্প্রসারিত করবে।’

দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার ইয়ান ফিলিপ পোয়েটার বলেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে কেন্দ্র করে, ই-কমার্স দক্ষিণ এশিয়ায় যেসকল সুযোগ তৈরি করেছে, রিয়েলমি সেসবের পূর্ণ সুযোগ গ্রহণ করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই অঞ্চলের শীর্ষস্থানীয় মোবাইল এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার পথে রিয়েলমি যে সাফল্যগাঁথা তৈরি করেছে তা দেখে ভাল লাগছে। নিরবচ্ছিন্ন অংশীদারিত্বের মাধ্যমে, আমরা একসাথে নতুন উচ্চতায় পৌঁছাতে পারব বলে আশা করছি।’

দারাজ ইলেকট্রনিক্স উইক ২০২১ এর পরে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয় বাজারে দারাজে গত ৬ বছরে অন্য যেকোন স্মার্টফোনের তুলনায় রিয়েলমি সর্বোচ্চ বিক্রি হয়েছে। তরুণদের চাহিদা মেটাতে, রিয়েলমি সদা সচেষ্ট। আগামী ৩ বছরের মধ্যে ১০ কোটি ফাইভ জি স্মার্টফোন তরুণ ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; ক্যানালিসের প্রতিবেদন অনুসারে দেশের সেরা তিন মোবাইল ব্র্যান্ডের একটি হল- রিয়েলমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজরিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির নতুন অ্যান্ড্রয়েড কিউলেড টিভি বাজারে
প্রযুক্তি বাজার

শাওমির নতুন অ্যান্ড্রয়েড কিউলেড টিভি বাজারে

টেলিকম বিভাগের জন্য প্রাপ্ত নিরাপত্তা সামগ্রী ঢাকায়
প্রযুক্তি সংবাদ

টেলিকম বিভাগের জন্য প্রাপ্ত নিরাপত্তা সামগ্রী ঢাকায়

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা
ই-কমার্স

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা

স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা
নির্বাচিত

স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড

ইউটিউবে পিকচার ইন পিকচার মোড ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না
নির্বাচিত

ইউটিউবে পিকচার ইন পিকচার মোড ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না

Load More

ট্রেন্ডিং টপিক

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ

গ্লোবাল’ বলে চায়না ভ্যারিয়েন্ট ফোন বিক্রি করল ভূঁইয়া টেলিকম
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল’ বলে চায়না ভ্যারিয়েন্ট ফোন বিক্রি করল ভূঁইয়া টেলিকম

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের
প্রযুক্তি পরামর্শ

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

প্রতি মাসে বিদ্যুৎ বিল বাড়তে থাকায় অনেকেরই বাজেটে...

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা

ফুডপান্ডার ‘সিপিসি’ ও সাবস্ক্রিপশন চার্জে দিশেহারা ক্ষুদ্র ফুড ভেন্ডররা

ফেসবুকে যুক্ত হলো বিকাশ

ফেসবুকে যুক্ত হলো বিকাশ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ জুন ২০২১

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি

Techzoom.TV |
TechzoomTV