Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের চাহিদা ক্রমেই কমছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 July 2019
আইফোনের চাহিদা ক্রমেই কমছে
Share on FacebookShare on Twitter

চীন-মার্কিন বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে শঙ্কিত অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এ মুহূর্তে এ বিরোধের চেয়ে বড় অন্য একটি সমস্যা অ্যাপলকে মোকাবেলা করতে হচ্ছে: দামি আইফোনের চাহিদা ক্রমেই কমে যাচ্ছে। যেখানে কোম্পানির অন্যতম প্রধান পণ্য এটি। এমন মন্তব্য করেছেন অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন সুলি। খবর ইয়াহু ফিন্যান্স।

সম্প্রতি ইয়াহু ফিন্যান্সের দ্য ফার্স্ট ট্রেড বিভাগকে দেয়া এক সাক্ষাত্কারে সুলি বলেন, চীনের বাজারে অংশদারিত্ব ধরে রাখার লড়াই এখন অ্যাপলের সবচেয়ে বড় সমস্যা। কারণ সেখানে এখন সাধারণ মানুষের মধ্যে মার্কিন পণ্যবিরোধী একটি মনোভাব চাঙ্গা হয়েছে। তবে এ ঘটনা অ্যাপলের জন্য সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন, এটা আমি বলব না; কারণ চীনের প্রভাব ছাড়াই এরই মধ্যে আইফোনের বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।

জন সুলি ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পেপসিকোতে অত্যন্ত সফলতার নজির সৃষ্টি করেছেন। স্টিভ জবস তাকে অ্যাপলে আনেন এবং তিনি ওই সময় অ্যাপল পণ্যের রেকর্ড বিক্রির সফলতা দেখান।

তবে সুলি ও জবসের মধ্যে কৌশল নিয়ে বিরোধ ছিল। সুলি অ্যাপলের বিদ্যমান পণ্যের বিক্রি বাড়ানোর কৌশলে বিশ্বাস করতেন, আর স্টিভ জবসের দৃষ্টি ছিল ভবিষ্যৎ প্রযুক্তির দিকে। ফলে স্টিভ জবসের অসাধারণ উদ্ভাবনী চিন্তা আর স্টিভ ওজনিয়াকের কম্পিউটার জ্ঞানের বিপরীতে দাঁড়িয়ে যান সুলি। অবশেষে ১৯৯৩ সালে তাকে অ্যাপল থেকে সরিয়ে দেয়া হয়।

সুলি বর্তমানে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর ও পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি এখনো সাবেক কর্মস্থল অ্যাপলের সমালোচনা করতে ছাড়েন না।

তার মন্তব্যের ব্যাপারে অবশ্য অ্যাপলের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।

তবে ওয়াল স্ট্রিটে অ্যাপলের শেয়ারের অবস্থা সুলির পক্ষেই কথা বলছে। গত সোমবার রোজেনব্ল্যাট সিকিউরিটিজ অ্যাপলের শেয়ারের দাম কমিয়েছে। পুঁজিবাজার বিশ্লেষক জুন ঝ্যাং বলছেন, স্বল্পমেয়াদের অ্যাপলের শেয়ারে তেমন প্রভাব তিনি দেখছেন না। তবে এ টেক জায়ান্ট আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে উল্লেখযোগ্য নিম্নমুখিতা দেখবে।

ঝ্যাং আরো বলেন, তিনি নতুন আইফোনের বিক্রি এত কম দেখে অবাক! অ্যাপলের অন্যান্য সেবা থেকে প্রাপ্ত রাজস্বের হ্রাসমান প্রবণতা দেখছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২ ন্যানোমিটার প্রসেস, LPDDR6 RAM ও UFS 5.0 স্টোরেজ নিয়ে আসছে Snapdragon 8 Elite Gen 6!
প্রযুক্তি বাজার

২ ন্যানোমিটার প্রসেস, LPDDR6 RAM ও UFS 5.0 স্টোরেজ নিয়ে আসছে Snapdragon 8 Elite Gen 6!

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি সংবাদ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!
নির্বাচিত

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!

ফোল্ডেবল ডিজাইন
নির্বাচিত

Motorola Razr 60 Ultra: দুর্দান্ত ফিচারের সঙ্গে ফোল্ডেবল ডিজাইনের নতুন সংজ্ঞা

একনজরে দেখে নেওয়া যাক মটোরোলা মোটো জি ১০ মোবাইলের স্পেসিফিকেশন
নির্বাচিত

একনজরে দেখে নেওয়া যাক মটোরোলা মোটো জি ১০ মোবাইলের স্পেসিফিকেশন

বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন
নির্বাচিত

বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2019

আইফোনের চাহিদা ক্রমেই কমছে

Techzoom.TV |
TechzoomTV