Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ জুলাই ২০২১
কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম (priyoshop.com) আয়োজন করেছে ‘অনলাইন কোরবানি হাট’। এর ফলে পরিবারের সব সদস্যদেরকে দেখিয়েই কিনতে পারবেন এবারের কোরবানির পশুটি!

এতে কোরবানির পশু কেনাবেচার জন্য ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করবে বলে আশা করছে প্রিয়শপ।

একেবারে প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করা গরু ও ছাগল দিয়ে অনলাইন কোরবানি হাটে সাজিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইট থেকে কেউ কোরবানির পশু কিনলে সেটি বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে প্রিয়শপ ডটকম। ফলে পশু কেনার পর বাসায় নিয়ে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না ক্রেতাকে। এরই মধ্যে প্রিয়শপের হাটে গরু তোলা হয়েছে।

ক্রেতারা ওয়েবসাইটে গরু দেখতে এবং কিনতে পারবেন। এখানে পশুর ছবিসহ দাম, উচ্চতা ও ওজন দেওয়া আছে। ক্রেতারা গরু পছন্দ করার পর বিকাশ, ডেবিট বা ক্রেডিট কার্ড, ব্যাংক ডিপোজিট, মোবাইল ব্যাংকিং দিয়ে মূল্যে পরিশোধ করে তা নিশ্চিত করতে পারবেন।

প্রবাসীরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পছন্দের পশু কিনে ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম পরিশোধ করলে বাংলাদেশে তাদের দেওয়া নির্ধারিত ঠিকানায় গরু পৌঁছে দিবে প্রিয়শপ।

প্রক্রিয়া নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, ‘গরুর ওজন অনুযায়ী কেজিপ্রতি দামের ভিত্তিতে ‘ফিক্সড প্রাইসে’ গরু বিক্রি করা হবে। কোরবানির পশু কেনা মাত্র ক্রেতাকে এসএমএস দিয়ে নিশ্চিত করা হবে। আর যারা বুকিং দিচ্ছেন, ঈদের এক/দু’দিন আগে তাদের বাসায় গরু পৌঁছে দেওয়া হবে।’

এ ছাড়া ঝামেলা ও খরচ বেশি হলেও করোনাভাইরাসের কারণে ‘ফুল প্রসেস সার্ভিস’ দেবে প্রিয়শপ।

যেহেতু এটা কোরবানির বিষয়, তাই ধর্মীয় সব অনুষঙ্গ নিশ্চিত করে কোরবানির সময় একজন হাফেজের তত্ত্বাবধানে কোরবানি দেওয়া হবে। কোরবানি শেষ হওয়ার পর এসএমএসের মাধ্যমে তা ক্রেতাকে জানিয়ে দেওয়া হবে এবং প্রক্রিয়াজাত করে মাংস বাড়িতে পৌঁছে দেয়া হবে।

জনাব খাঁন জানান, কোরবানি উপলক্ষে গ্রাম পর্যায়ে যারা গরু পালন করেন এবং এ বছর অনলাইনে বেচাকেনা করার কথা ভাবছেন তাদের জন্য প্রিয়শপ ওয়ান স্টপ সমাধান নিয়ে হাজির হয়েছে।

আশিকুল আলম খাঁন আরও বলেন, কোরবানির পশু ছাড়াও ঈদ উপলক্ষে প্রিয়শপে ডিজিটাল স্কেল, ছুরি, কাঁচি ও চামচ, স্লাইসার ইত্যাদি পণ্য ছাড়ে মিলছে।

এ ছাড়া ঈদে থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ইম্পোর্টেড জুয়েলারি, রোদ চশমা, ঘড়ি, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস ও প্রসাধনীসহ বাহারি সব পণ্য পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি পণ্যে রয়েছে ঈদের বিশেষ মূল্যছাড়।

সংকটকালীন এই সময় গ্রাহকদের যেন ঘরের বাইরে বের হতে না হয় সে জন্য প্রিয়শপ টিম কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে কর্মী এবং গ্রাহকদের সুরক্ষার ব্যাপারে বিশেষভাবে নজর দিচ্ছে।

প্যাকেজিংয়ের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন এবং সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। ডেলিভারির কাজে নিয়োজিতদের নিরাপত্তা উপকরণ নিশ্চিত করা ও যখন তারা ডেলিভারি করতে যাচ্ছেন তখন সেফটি কিটস ব্যবহার করছেন কিনা তা চেক করা হয়। এ ছাড়া তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।

উল্লেখ্য, ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি দোরগোড়ায় প্রয়োজনীয় পণ্যটি সঠিক মূল্যে এবং শতভাগ সেবা নিশ্চিত-পূর্বক পৌঁছে দেয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে প্রিয়শপ। প্রিয়শপ লক্ষাধিক পণ্যের পসরা নিয়ে সাজিয়েছে সাইটটি। বর্তমানে লাইফ স্টাইলের এ-টু-জেড পণ্যই মিলবে এই সাইটে। বিস্তারিত জানতে ভিজিট করুন https://priyoshop.com/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিয়শপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইমাজিন প্রপার্টিজে ওরাকল নেটস্যুটের বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম
প্রযুক্তি সংবাদ

ইমাজিন প্রপার্টিজে ওরাকল নেটস্যুটের বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল
নির্বাচিত

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!
নির্বাচিত

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!

ইউটিউবে পাবেন টিকটকের সুবিধা
নির্বাচিত

ইউটিউবে পাবেন টিকটকের সুবিধা

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি

Load More

ট্রেন্ডিং টপিক

মেক্সিকোতে রফতানি হচ্ছে বাংলাদেশে তৈরি হোন্ডা
অটোমোবাইল

মেক্সিকোতে রফতানি হচ্ছে বাংলাদেশে তৈরি হোন্ডা

১০ এক্স অপটিক্যাল জুমে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে অপো, ফাঁস হলো ফাইন্ড এক্স১০ আল্ট্রার ক্যামেরা তথ্য
প্রযুক্তি সংবাদ

১০ এক্স অপটিক্যাল জুমে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে অপো, ফাঁস হলো ফাইন্ড এক্স১০ আল্ট্রার ক্যামেরা তথ্য

বসুন্ধরা সিটিতে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শনী
প্রযুক্তি সংবাদ

বসুন্ধরা সিটিতে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শনী

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস
অর্থ ও বাণিজ্য

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

ফোল্ডেবল স্মার্টফোনের ব্যাটারি পারফরম্যান্সে নতুন রেকর্ড গড়েছে মোটোরোলার...

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

এসির চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো

এসির চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুলাই ২০২১

কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে

Techzoom.TV |
TechzoomTV