Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে ৯৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 July 2023
দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে ৯৬ শতাংশ
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় প্রান্তিকের পরিচালন মুনাফা ৯৬ শতাংশ কমার কথা জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে চিপের দাম কমে যায়। এ অবস্থায় সরবরাহ কমালেও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। যদিও পরিচালন মুনাফার এ হ্রাস পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খবর রয়টার্স।

বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি অনুমান করছে, এপ্রিল-জুন পর্যন্ত তাদের পরিচালন মুনাফা ৬০০ বিলিয়ন ওন বা ৪৫ কোটি ৯০ হাজার ডলারে নেমে এসেছে। প্রাথমিক আয়ের সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে এক বছর আগে যা ছিল ১৪ দশমিক ১ ট্রিলিয়ন ওন। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের প্রথম প্রান্তিকে ৫৯ হাজার কোটি ওনের পর যা স্যামসাংয়ের সর্বনিম্ন মুনাফা অর্জনের রেকর্ড।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক লেনদেনের সময় স্যামসাংয়ের শেয়ার মূল্য কমেছে ১ দশমিক ৪ শতাংশ। সামগ্রিক বাজারে যা দশমিক ৬ শতাংশ হ্রাসের রেকর্ড করেছে। ২৭ জুলাই বিস্তারিত আয়ের পরিসংখ্যান প্রকাশ করবে স্যামসাং। মেমোরি চিপের দাম পতন এবং ইনভেন্টরি মান কমায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটি এর চিপ ব্যবসায় ৪ দশমিক ৫৮ ট্রিলিয়ন ওন ক্ষতির কথা জানায়। কিন্তু স্যামসাংয়ের কম্পিউটার, সেলফোন ও সার্ভারে ব্যবহৃত ডিআরএএম চিপের বিক্রি বাড়ায় মেমোরি চিপ ব্যবসায় দ্বিতীয় প্রান্তিকের লোকসান কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কোরিয়াভিত্তিক বিশেষায়িত পুঁজি বাজার প্রতিষ্ঠান ডাইশিন সিকিউরিটিজের বিশ্লেষক পার্ক কাং হো বলেন, ‘‌মেমোরি চিপের দাম কমেছে, তবে যতটা আশঙ্কা করা হয়েছিল ততটা না।’ তিনি আরো বলেন, ‘‌স্যামসাং ইলেকট্রনিকস যখন সম্পূর্ণ আয়ের প্রতিবেদন ঘোষণা করবে, বিনিয়োগকারীরা তখন কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের কর্মসক্ষমতা সম্পর্কিত নির্দিষ্ট বিষয়গুলো যেমন—তৃতীয় প্রান্তিকে উৎপাদন হ্রাস কতটা প্রভাব ফেলবে, কোন ধরনের চাহিদা পুনরুদ্ধার হবে এবং উচ্চ ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) পণ্য বিক্রির মাধ্যমে সম্ভব্য লাভের বিষয়গুলোর দিকে নজর রাখবেন।’

মেমোরি চিপ মন্দার সময়, বাজারে চাহিদা ও অতিরিক্ত সরবরাহ কমার ফলে দাম কমে যায়। ফলে চিপ নির্মাতাদের লাভের পরিমাণও বাধাগ্রস্ত হয়। এ মন্দা পরিস্থিতি চলমান, যা মেমোরি চিপ শিল্পের অন্যতম প্রধান খেলোয়াড় স্যামসাং ইলেকট্রনিকসের মতো কোম্পানিগুলোকে প্রভাবিত করছে। তবে ধারণা করা হচ্ছে গত বছর শুরু হওয়া মেমোরি চিপ মন্দা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অনেকটা স্বাভাবিক অবস্থায় আসবে। যদিও বিশ্লেষকরা মনে করছেন, বাজারের অবস্থা স্থিতিশীল হওয়ার পাশাপাশি সম্ভাব্য পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।

হুন্দাই মোটর সিকিউরিটিজের গবেষণাপ্রধান গ্রেগ রোহ বলেন, ‘চলতি বছরের চতুর্থ প্রান্তিক থেকে ডির‍্যাম মেমোরির দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে প্রত্যেক প্রান্তিকে দুই অংক বৃদ্ধি পেতে পারে।’

তিনি আরো বলেন, ‘স্যামসাং তার অন্য প্রতিযোগীদের তুলনায় ভিন্ন। তাই চলতি বছর মেমরি চিপে প্রতিষ্ঠানটি বিনিয়োগ বজায় রাখবে বলে আশা করা যায়।’

স্যামসাংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এপ্রিল-জুনে প্রতিষ্ঠানের রাজস্ব সম্ভবত এক বছর আগের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমে ৬০ ট্রিলিয়ন ওন হয়েছে।

চলতি মাসের শেষের দিকে সিওলে স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। আগের ঘোষিত সময়ের চেয়ে সপ্তাহখানেক আগেই নতুন পণ্যটি উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগী অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার আগেই স্যামসাংয়ের এ পদক্ষেপকে বিশ্লেষকরা প্রিমিয়াম সেলফোনের বাজারে আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তায় ঝুঁকি ‘হুয়াওয়ে’

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ
প্রযুক্তি সংবাদ

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ

শাওমি রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

আরও উন্নত ক্যামেরা নিয়ে আসছে শাওমি!

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

নতুন বছরেই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ
নির্বাচিত

নতুন বছরেই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”
প্রযুক্তি সংবাদ

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2023

দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে ৯৬ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV