Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ জুলাই ২০২১
নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম গত ২৪ জুন, বিক্রয়-এর কর্মীদের অংশগ্রহণে প্রধান কার্যালয়ে ‘মনের জানালা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এবারের আলোচ্য বিষয় ছিলো ‘Women & Work’। বিক্রয় ডট কম জাতিসংঘের #HeforShe প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত পাঁচ বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ। এছাড়াও বিক্রয়-এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন এবং হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম।

কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘মনের জানালা’ ফোরামটি গঠিত হয়। ‘মনের জানালা’ ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফোরামের উপদেষ্টা- রেহেনুমা ইসলাম এবং ঈশিতা শারমিন নিয়মিত কাজ করে যাচ্ছেন। নারী কর্মীদের পাশাপাশি এই ফোরামে পুরুষ কর্মীরাও তাঁদের মতামত জানাতে পারেন।

‘মনের জানালা’ প্রসঙ্গে অনুষ্ঠানের অতিথি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ বলেন, “‘মনের জানালা’ – যদি এক কথায় বলা যায়, প্রোগ্রামটি প্রতিটি নারীর মনের কথা বলার মতো একটি প্ল্যাটফর্ম। সত্যিই এই প্রোগ্রামটি বিক্রয়-এর একটি প্রশংসনীয় একটি উদ্যোগ। সাধারণ মানুষ কর্পোরেট কালচার বলতে শুধু লাভক্ষতির হিসেবটাকেই বুঝে, সেই ব্যাপারটিকে একরকম অসত্য প্রমাণ করে এই প্রোগ্রামটি। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী বহু ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করেন, হোক সেটি কর্মস্থলে অথবা তার গৃহে। ‘মনের জানালা’-এ তারা সেই বাধাগুলোর কথা প্রথমত বলতে পারে এবং সেই সাথে তা মোকাবেলা করার উপায় নিজেরাই খুঁজে বের করে। এই প্রোগ্রামটি বাস্তবায়নে বিক্রয়-এর ব্যবস্থাপনা পর্ষদের আন্তরিকতা দৃশ্যমান। এছাড়া প্রতিটি কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রোগ্রামটিকে আরও প্রাণবন্ত করেছে। আমি বিক্রয়-এর ব্যবস্থাপনা পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ সহ উত্তরোত্তর উন্নতি কামনা করছি।”

বিক্রয় ডট কম-এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম বলেন, “বিক্রয় প্রতিটি মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী। ‘মনের জানালা’ এমন একটি জায়গা, যেখানে বিক্রয়-এর নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং কাজ করতে গিয়ে একজন নারী হিসেবে যেসব প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তা নিয়ে দ্বিধাহীনভাবে কথা বলতে পারেন। প্রতিবার অনুষ্ঠানে আমরা এমন একজন নারীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই, যিনি সমাজে প্রতিষ্ঠিত এবং তাঁর প্রতিষ্ঠিত হয়ে উঠার গল্প আমাদের কর্মীদের অনুপ্রেরণা যোগাতে পারে। আমি আশা করি এসকল নারীদের জীবনের গল্প আমাদের কর্মীদের কর্মজীবনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে।”

বিক্রয় ডট কম-এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “‘মনের জানালা’ বিক্রয়-এর একটি ঐতিহ্য ও ব্যতিক্রমধর্মী নিয়মিত আয়োজন। ব্যবস্থাপনা পর্যায়ে নারী ও পুরুষ কর্মীদের বৈচিত্র্য সবসময়ই ভালো ফলাফল বয়ে আনে, তবে তারপরও বেশিরভাগ প্রতিষ্ঠানগুলিতে নেতৃত্বের ভূমিকায় নারীদের অংশগ্রহণ কম থাকে। আমি মনে করি যেকোনো মানুষের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ – এই দুটোই সমান্তরালে অবস্থান করে। এক্ষেত্রে নারীরা যেহেতু তুলনামূলক বেশি কঠিন পরিস্থিতি ফেইস করে থাকেন, তাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের এই দুটি লাইফের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য তাদের কাছ থেকে চ্যালেঞ্জগুলো শোনা এবং তা সমাধানের যথাসাধ্য চেষ্টা করা। বিক্রয়-এ আমরা সবসময়ই নারী ও পুরুষ উভয়কে সমান সুযোগ দিয়ে থাকি যাতে করে তাঁরা সেই আত্মবিশ্বাসটি গড়ে তুলতে পারে।”

ফটো ক্যাপশন- বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের ‘HeforShe’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বিক্রয় ডট কম-এর কর্মীদের অংশগ্রহণে ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার বিক্রয় ডট কম-এর প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ। এছাড়াও বিক্রয়-এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন এবং হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিক্রয় ডট কম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের ৩ কর্মকর্তা কারাগারে
ই-কমার্স

ফ্লাইট এক্সপার্টের ৩ কর্মকর্তা কারাগারে

দিনাজপুর জেলার পণ্য অনলাইনে তুলে ধরার সম্ভাবনা
ই-কমার্স

অনলাইনে বিক্রি বাড়ানোর ৭ উপায়

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

৩ ঘন্টায় ২ শত কোটি টাকার বেশি অর্ডার পড়লো ইভ্যালিতে

একশপ এর সহযোগিতায় ফ্রন্টলাইনার হিসেবে করোনা টিকা পাবে ইভ্যালি কর্মীরা
ই-কমার্স

একশপ এর সহযোগিতায় ফ্রন্টলাইনার হিসেবে করোনা টিকা পাবে ইভ্যালি কর্মীরা

ফ্যাশনব্রান্ড “সেলাই” র ঈদ আয়োজন
ই-কমার্স

ফ্যাশনব্রান্ড “সেলাই” র ঈদ আয়োজন

গেম খেলুন হুয়াওয়ে ওয়াই ৭ (২০১৯) স্মার্টফোন জিতুন
ই-কমার্স

গেম খেলুন হুয়াওয়ে ওয়াই ৭ (২০১৯) স্মার্টফোন জিতুন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া
প্রযুক্তি বাজার

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুলাই ২০২১

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix