Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকার ভাউচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ আগস্ট ২০২১
স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকার ভাউচার
Share on FacebookShare on Twitter

সুপার শপ স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা মূল্যের ভাউচার তৈরি করেছে একটি চক্র। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিমুল ইসলাম, রেহানুর হাসান রাশেদ ও রাইসুল ইসলাম। তাদেরকে শনিবার নওগাঁ, গাইবান্ধা ও ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহার করা ছয়টি মোবাইল সেট, দুটি ল্যাপটপ ও একটি সিপিইউ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও ‘স্বপ্ন’ ই-ভাউচারের মাধ্যমে ক্রয়কৃত বিপুল পরিমাণ পণ্য সামগ্রী জব্দ করা হয়।

এর আগে সিস্টেম হ্যাক করার অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করে স্বপ্ন কর্তৃপক্ষ। মামলার তদন্তে নেমে স্বপ্নের সিস্টেম হ্যাকের একটি চক্রের সন্ধান পায় সিটিটিসির সাইবার বিভাগ।

এ বিষয়ে রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে দেশি বিদেশি বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে টাকা আদায় করে আসছিল। বিদেশি ওয়েবসাইট ফ্রিল্যান্সডটকমের মতো প্রতিষ্ঠানও হ্যাক করে টাকা আদায় করেছে এই চক্রের সদস্যরা।

সিটিটিসি জানায়, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সিস্টেম থেকে ভাউচার তৈরি করে পণ্য বিক্রির বিষয়টি বুঝতে পারে স্বপ্ন কর্তৃপক্ষ। অভিযোগ করলে সিটিটিসির সাইবার ইনভেস্টিগেটরদের একটি টিম স্বপ্ন সুপার শপের ডিজিটাল সিস্টেমের ফরেনসিক বিশ্লেষণ ও রিভার্স অ্যানালাইসিসসহ উন্নত প্রযুক্তির মাধ্যমে হ্যাকার চক্রটির ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করে।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, চক্রের সদস্যরা ‘স্বপ্ন’-এর ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল ভাউচার ফেসবুক গ্রুপের মাধ্যমে ২৫% ছাড়ে কয়েকটি ই-কমার্স ইউজারদের নিকট বিক্রি করে। এভাবে তারা জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে জমা করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা ডিজিটাল ডিভাইস থেকে প্রায় ২০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের তথ্য পাওয়া যায়।

হ্যাকার গ্রুপটি একটি এয়ারলাইনস, বাস কোম্পানি, ইলেকট্রনিক গেজেটের চেইন আউটলেটের ওয়েবসাইট হ্যাক করে অর্থ আত্মসাত করেছে বলেও অভিযোগ পেয়েছে সাইবার ইনভেস্টিগেটররা।

স্বপ্নের করা মামলায় গ্রেপ্তারকৃতদের ১০ দিন রিমান্ডে চাইবে পুলিশ। তাদেরকে আদালতে উপস্থাপনের প্রস্তুতি চলছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি
ই-কমার্স

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি

গুজব ছড়িয়ে সুপারশপ ‘স্বপ্ন’র সুনাম ক্ষুন্নের চেষ্টা করছে কিছু চক্র
ই-কমার্স

গুজব ছড়িয়ে সুপারশপ ‘স্বপ্ন’র সুনাম ক্ষুন্নের চেষ্টা করছে কিছু চক্র

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল দুনিয়ায় বাস করতে ডিজিটাল নিরাপত্তা আইন লাগবেই: মোস্তাফা জব্বার

অ্যান্ড্রয়েড ফোনে ‘কাস্টমাইজেবল কলিং কার্ড’ ফিচার আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ফোনে ‘কাস্টমাইজেবল কলিং কার্ড’ ফিচার আনছে গুগল

ওয়ানপ্লাস ও শাওমি ফোনে চলছে উইন্ডোজ ১১
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ও শাওমি ফোনে চলছে উইন্ডোজ ১১

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix