Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 August 2021
নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
Share on FacebookShare on Twitter

মাস পেরিয়ে গেলেও ফোন আর এল না। আসবে কী করে? অর্ডার, পেমেন্ট সবই তো ভুয়ো সাইট থেকে করেছেন! ধরুন কোনও লিঙ্ক থেকে ই-কমার্স সাইটে ঢুকলেন। দেখলেন দামে অভাবনীয় ছাড় চলছে। সেলের সুযোগ নিতে সঙ্গে সঙ্গে পছন্দের ফোনটা কিনে নিলেন। অনলাইনে পেমেন্টও করে দিলেন। কিন্তু তারপরেই ভুল ভাঙল। মাস পেরিয়ে গেলেও ফোন আর এল না। আসবে কী করে? অর্ডার, পেমেন্ট সবই তো ভুয়ো সাইট থেকে করেছেন!

আজ্ঞে হ্যাঁ। নকল ই-কমার্স সাইটের মাধ্যমে এমনটাই করত এক প্রতারণা চক্র। ওয়েব ডিজাইনে পারদর্শী এই চক্র এমন নকল সাইটের মাধ্যমেই পাতত প্রতারণার ফাঁদ। আর এই করেই কোটি কোটি টাকার ‘ব্যবসা’ ফেঁদেছিল তারা। মঙ্গলবার মায়াপুরী ও নিলোথি থেকে প্রতারণা চক্রের মাথা পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ১০ হাজারেরও বেশি ব্যক্তিকে প্রতারিত করার অভিযোগ রয়েছে। গত তিন বছরে এভাবেই প্রায় ২৫ কোটি টাকা হাতিয়েছে তারা।

ই-কমার্স প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড বিজয় অরোরা (৩৭) এবং তার সহযোগী মনমিত সিং (২৯), অবতার সিং (৩২), রাজ কুমার (৩০) এবং প্রদীপ কুমার (৩২)। এরাই ৬০টিরও বেশি ভুয়ো ই-কমার্স সাইট তৈরি করে। এই ওয়েবসাইটগুলি মারফত গত তিন বছরে প্রায় ২৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।

এর মধ্যে প্রদীপ কুমার কর্ণাটকের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। তার মাধ্যমেই এসইও অপটিমাইজেশন করা হত। ফলে আরও বেশি ট্রাফিক বাড়ত সাইটগুলিতে।

জেরায় ধৃতরা জানিয়েছে, সাইটগুলিতে বাজার দরের থেকে ৬০% পর্যন্ত ছাড় দেওয়া থাকত। তা দেখে অনেকেই সস্তায় পাচ্ছেন ভেবে কিনতেন। ক্যাশ অন ডেলিভারি না থাকায় অনলাইন পেমেন্ট করতেন। ৯০% ক্ষেত্রেই জিনিস আর বাড়িতে আসত না। এলেও যে জিনিস কেনা হত, তার বদলে সস্তার নকল জিনিস পাঠানো হত।

বেশিরভাগ ক্রেতাই ঝামেলার ভয়ে কোথাও অভিযোগ করতেন না। এছাড়া করোনা পরিস্থিতিতে লকডাউনের অজুহাতে বহু ক্রেতারই অর্ডার আর পাঠানোই হয়নি। এভাবেই কোটি কোটি টাকা হাতাতো এই পাঁচ জন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকল ই-কমার্স সাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

লেনোভো’র আইটি পণ্য ও সেবা ব্যাবহার করবে ইসলামী ব্যাংক
নির্বাচিত

লেনোভো’র আইটি পণ্য ও সেবা ব্যাবহার করবে ইসলামী ব্যাংক

ক্রিয়েটরদের ফেসবুক দিবে বিলিয়ন ডলার
নির্বাচিত

ক্রিয়েটরদের ফেসবুক দিবে বিলিয়ন ডলার

আসছে নকিয়ার নতুন ফোন, সস্তায় শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

আসছে নকিয়ার নতুন ফোন, সস্তায় শক্তিশালী ব্যাটারি

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি
নির্বাচিত

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

ট্রিলিয়ন ট্রানজিস্টরের চিপ আনবে ইন্টেল
নির্বাচিত

ট্রিলিয়ন ট্রানজিস্টরের চিপ আনবে ইন্টেল

স্যামসাং নিয়ে আসছে নতুন গ্যালাক্সি সিরিজ
নির্বাচিত

স্যামসাং নিয়ে আসছে নতুন গ্যালাক্সি সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’
প্রযুক্তি সংবাদ

কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন
প্রযুক্তি বাজার

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মেমোরি চিপের সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে...

কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের সতর্কতা

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2021

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!

Techzoom.TV |
TechzoomTV