Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ এর নামে ফিশিং সাইট, ক্লিক করলেই বিপদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
দারাজ এর নামে ফিশিং সাইট, ক্লিক করলেই বিপদ
Share on FacebookShare on Twitter

প্রায়ই দেখা যায় বিভিন্ন নামী-দামী কোম্পানির নাম ব্যবহার করে লটারি জেতার খবর, বিশেষ অফার অথবা ‘ক্লিক করলেই ৫০০ টাকা বোনাস’ ইত্যাদি লেখা বিভিন্ন লিংক সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাফেরা করে। কেউ না বুঝে, কেউ লোভে পড়ে এসব লিংক-এ ঢুঁ মারেন। তারপরই বিপদে পড়েন। আইডি হ্যাক হওয়াসহ নানান প্রতারণার শিকার হন। অথচ একটু সাবধান হলেই এসব বাড়তি ঝামেলা থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ-এর এরকম একটি ফিশিং লিংক দেখা যাচ্ছে। না বুঝে অনেকেই পরিচিতদের সংগে শেয়ার করছেন এটি। এছাড়া বিকাশেরও একটি লিংক চোখে পড়ে হরহামেশা।

প্রশ্ন হলো- ফিশিং লিংক কী? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, একটি নিরাপদ এবং বৈধ ওয়েবসাইটের লিংক-এর সংগে মিল রেখে এক ধরনের ওয়েবলিংক তৈরি করে হ্যাকাররা। মূলতঃ এই ওয়েবসাইট হ্যাকারদেরই তৈরি এবং এর ওপর হ্যাকারদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। মূল সাইটের মতো হুবহু দেখতে ঐ লিংক-এ প্রবেশ করলে অ্যাকাউন্টের আইডি-পাসওয়ার্ড দিতে বলা হয় ব্যবহারকারীকে। একবার সেগুলো দিলেই প্রয়োজনীয় তথ্য চলে যায় হ্যাকারের কাছে। যে লিংক দিয়ে হ্যাকার ব্যবহারকারীকে নিজের ওয়েবসাইটে নেয় সেটিই ‘ফিশিং লিংক’।

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ-এর যে ফিশিং লিংক সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, সেটি বিশ্লেষণ করলে দেখা যায়, দারাজ-এর মূল সাইটের সংগে ফিশিং লিংক-এর বানান পার্থক্য রয়েছে। ফিশিং লিংক-এ ক্লিক করলে নিচের ছবির মতো একটি ডায়লগ বক্স আসবে।

ডায়লগ বক্সটির সার্চবার-এ দেখা যায় vidsfsdf.xyz/ele/index.php#1618563085123 যা কোনোভাবেই একটি বিশ্বস্ত ওয়েবসাইটের ঠিকানা হতে পারে না। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হলো- সমর্থকদের জন্য দুর্দান্ত পুরষ্কার নামে যে জরিপ করা হচ্ছে, তার শুরুতেই রেজিস্ট্রেশনের একটা প্রক্রিয়া আছে। আপনি কোনোভাবে আপনার ফেসবুক বা জিমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেই বিপদের শুরু। আপনার ফেসবুক বা জিমেইল আইডি’র নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে।

দারাজ-এর কথিত লিংক-এর মতো এখানেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে। একবার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলে হ্যাকারদের হয়রানির শিকার হতে পারেন।

এখানে দেখা যায়, দারাজের ওই লিংকের মতোই এখানেও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াতে কেউ যদি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে তিনিও হ্যাকারদের কবলে পড়বেন নিশ্চিতভাবে।

একটি বিষয় পরিস্কার, হ্যাকাররা এসব ফিশিং লিংক দিয়ে লোভনীয় অফারের মাধ্যমে মূলতঃ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে ফোকাস করে। কেউ না বুঝে রেজিস্ট্রেশন করলেই বিপদ বাড়ে।

প্রযুক্তিবিদরা বলছেন, প্রথমেই একটি বিষয় মাথায় রাখতে হবে, কোনো ব্র্যান্ডেড কোম্পানি এসব ফিশিং লিংকের মাধ্যমে অফার বা আয়ের সুযোগ দেয় না। ফিশিং লিংকের নকল ওয়েবসাইটের সংগে মূল কোম্পানির ওয়েবসাইটের নাম-ঠিকানার মিল থাকে না। এসব ক্ষেত্রে প্রথম কাজই হলো সচেতনতা। লোভনীয় অফারের লিংক পেলেই সেখানে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। ভুলবশতঃ কেউ ক্লিক করলে রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকতে হবে। তাহলেই সুরক্ষিত রাখা যাবে নিজের অ্যাকাউন্ট।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা গণমাধ্যমকে বলেন, ‘পেশাদার ওয়েব ডেভেলপার দিয়ে কোনো সাইট হুবহু নকল করে আরেকটি সাইট বানালে একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী অনেক সময় সেগুলো বুঝতে পারেন না। তাই ফিশিং লিংক থেকে তেমন কোনো সাইটে গিয়ে নিজের তথ্য দিলে সেগুলো বেহাত হয়ে যায়। উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীরা এমন ঝুঁকিতে বেশি থাকেন। কারণ, অ্যান্ড্রয়েডে ইউআরএল লিংক দেখা যায় না। ফিশিং, হ্যাকিং-এর অনেক পুরনো কৌশল। মেইলের ক্ষেত্রে মেইল সার্ভার অনেক ফিশিং সাইটকেই ‘স্প্যাম’ করে দেয়। তবে নতুন কিছু ফিশিং স্ক্যাম হচ্ছে যেখানে ফিশিং লিংকটা স্প্যাম ফোল্ডারকে বাইপাস করে সরাসরি ইউজারের ইনবক্সে চলে যাচ্ছে। ইউজাররাও সাধারণ মেইল মনে করে সেটাতে ক্লিক করছেন।’

অনলাইনে এসব প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার সর্বোত্তম উপায় হলো- আজেবাজে লিংক-এ ক্লিক করা থেকে নিজেকে বিরত রাখুন। তাহলেই আপনি এসব অনলাইন প্রতারকের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট
ই-কমার্স

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট

৫ সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ
প্রযুক্তি সংবাদ

৫ সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল

রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা
ই-কমার্স

এবার কর্মী ছাঁটাই করল ফুডপ্যান্ডা বাংলাদেশ

বিটিসিএলের ১০ কোটি টাকার জমিতে রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল
টেলিকম

বিটিসিএলের ১০ কোটি টাকার জমিতে রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল

ওয়ালটনের দুই মডেলের মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে
লিড স্টোরি

ওয়ালটনের দুই মডেলের মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix