Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় কিউকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় কিউকম
Share on FacebookShare on Twitter

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় এসেছে কিউকম। ‘পুরো দেশ আর সারা দুনিয়া জুড়ে কিউকম ছড়াতে চাই, ইনশাআল্লাহ’ ‘৮ বিভাগে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়ারহাউজ, কাস্টমার কেয়ার চালু করবে কিউকম’-নিজের ফেসবুক পেজে এমনই নানা চটকদার স্ট্যাটাস আর নিউজের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করেন আরজে (রেডিও জকি) নিরব।

ই-কমার্স প্রতিষ্ঠানটির হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন পদে আছেন হুমায়ুন কবির নিরব। প্রতিষ্ঠানটির এমডি ও সিইও হিসেবে আছেন রিপন মিয়া। তাদের মতো তারকাদের উৎসাহে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এখন প্রতারণার আশঙ্কায় চরম হতাশার মধ্যে পড়েছেন হাজার হাজার গ্রাহক।

প্রতিষ্ঠানটি বিরুদ্ধে অর্ডারকৃত পণ্য নির্ধারিত সময় অতিক্রমের পরও না পাওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। নিরব ও প্রতিষ্ঠানটির মালিক (এমডি ও সিইও) রিপন মিয়ার ফেসবুকে এসব অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে কোন সদুত্তর খুঁজে পাচ্ছেন না গ্রাহকরা। এরইমধ্যে নিজস্ব অফিস বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তাই ই-অরেঞ্জের মতো কিউকমের প্রতারণার ফাঁদে পড়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। এসব প্রতারণার জন্য আরজে নিরবের মতো তারকারা দায় এড়াতে পারেন না বলে মনে করছেন তারা। অবিলম্বে এসব প্রতারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, ই-কমার্স প্রতারণায় সামাজিক দায়বদ্ধতা থেকে মার্কেটিং বা পিআরের লোক দায় এড়াতে পারেন না। এদেরকেও আইনের আওতায় আনলে আর কেউ কখনও এ ধরনের দুর্নীতি করার সাহস পাবেন না। তারকাদের ভাড়া করে এসব ই-কমার্সের মালিকরা তাদের মার্কেটিংয়ের জন্য বেছে নিচ্ছে, তাই সাধারণ মানুষ বেশি প্রতারিত হচ্ছেন। তাই এদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযোগের বিষয়ে হুমায়ুন কবির নিরবের (আরজে নিরব) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

আরজে (রেডিও জকি) নিরবের ফেসবুকে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন, প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন না, আবার সারা দুনিয়ায় কিউকম। গোফে কাঁঠাল গাছে তেল।

কম্পিট তুষার নামে এক ফেসবুক ব্যবহারকারি লিখেছেন, স্যামসাং ৬৫ ইঞ্চি টেলিভিশন এখনও ১ টাও ডেলিভারি করেননি। দয়া করে ডেলিভারি শুরু করেন।

জানা গেছে, ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশ ব্যাংক, দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান জানান, যেসব ই-কমার্স কোম্পানি ব্রান্ড অ্যাম্বাসেডর বা তারকা ভ্যালু ইউজ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪১ সালে আইসিটি খাতে আয় দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

৪১ সালে আইসিটি খাতে আয় দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার: পলক

তরুণরা এখন চাকরি করবে না, দেবে: পলক
নির্বাচিত

তরুণরা এখন চাকরি করবে না, দেবে: পলক

আগামী T10 থেকে অন্তত একটি প্রয়োজনীয় জিনিস অর্ডার করার আহ্বান ইভ্যালির এমডি
ই-কমার্স

আগামী T10 থেকে অন্তত একটি প্রয়োজনীয় জিনিস অর্ডার করার আহ্বান ইভ্যালির এমডি

একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন
নির্বাচিত

একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন

স্মার্টওয়াচের জন্য বিশেষায়িত গুগল ক্যালেন্ডার
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচের জন্য বিশেষায়িত গুগল ক্যালেন্ডার

চালু হচ্ছে গুগলের ডায়নামিক ই–মেইল ফিচার
প্রযুক্তি সংবাদ

চালু হচ্ছে গুগলের ডায়নামিক ই–মেইল ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
প্রযুক্তি সংবাদ

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

স্মার্টফোন এখন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে...

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ সেপ্টেম্বর ২০২১

ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় কিউকম

Techzoom.TV |
TechzoomTV