Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স পরিচালনায় এক মাসের মধ্যে কর্মকৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 October 2021
নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
Share on FacebookShare on Twitter

ই-কমার্সে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও স্বার্থ সুরক্ষার জন্য আগামী ১ মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান।

সোমবার (১৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামানের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ তদারকি ও পরিবীক্ষণের আওতায় আনয়ন এবং সাম্প্রতিক ই-কমার্স প্রতিষ্ঠানের অনৈতিক ব্যবসার ফলে যেসব ভোক্তা প্রতারিত হয়েছেন তাদের অধিকার সুরক্ষার বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের গঠন করা কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, ই-কমার্স নিবন্ধন, লাইসেন্স নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও স্বার্থসুরক্ষা নিয়ে একটি সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। যে ঘটনাগুলো ঘটেছে, তাতে বেশ ক্ষতিই হয়েছে। এই ক্ষতি নিরাময় এবং ক্ষতির পুনরাবৃত্তিরোধে কমিটি তথা সরকার সচেষ্ট।

ই-কমার্সে যে টাকা চলে গেছে সেটি কিভাবে রিকভার হবে জানতে চাইলে তিনি বলেন, যে টাকা চলে গেছে সেটার বিষয়ে মন্ত্রী মহোদয় একাধিকবার বলেছেন। এখানে আমাদের একটা ম্যান্ডেড দেওয়া আছে। তিন নম্বর ম্যান্ডেডে বলা আছে উক্ত অর্থ সম্পদ রিকভারি করার পদ্ধতি নির্ধারণ। আমরা সেটা নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগে (কেবিনেট) পাঠাবো। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

ভোক্তার অধিকার সুরক্ষায় আটটি সুপারিশ নির্ধারণ করেছেন জানিয়ে তিনি বলেন, এই সুপারিশগুলো আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবো। কমিটি আগামি এক মাসের মধ্যে বসে মন্ত্রিপরিষদ বিভাগে এই টোটাল জিনিসটা পাঠাবো। এটা পাঠানোর পরে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ডিজিটাল কমার্স নীতিমালা অথবা ই-কমার্সকে কীভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা হয়তো আমরা উপরের পলিসি মেকার থেকে পাবো। সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব আছে, বিশেষ করে কিছু গোপন সংস্থা আছে, আমাদের ই-ক্যাবের প্রতিনিধি ও ক্যাবের প্রতিনিধি আছেন। কিভাবে সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবো সেটাই আমরা দিকনির্দেশনা অনুযায়ী আমরা আগাবো।

শফিকুজ্জামান বলেন, সব ই-কমার্স প্রতিষ্ঠানের টোটাল আর্থিক লেনদেন কিভাবে করা যায়। গত ৩০ জুন থেকে এসক্রো সিস্টেম চালু হয়েছে। ই-কমার্সের সব প্রতিষ্ঠানের এক জায়গা থেকে তাদের পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা কিভাবে করা যায়। সে বিষয়ে আমরা একটা মতামত দেবো। আর আমাদের ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট-ট্যাক্সের আওতায় কিভাবে আনা যায় সে বিষয়ে আমাদের প্রতিবেদন দিতে হবে।

ই-কমার্স রেজিস্ট্রেশন নিয়ে ইতোমধ্যে আমরা কাজ করেছি জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে মিটিং করবো। রেজিস্ট্রেশনের ফরমেটটাও হয়ে গেছে। অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করা যায় সেটি নিয়ে কাজ করছি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিগ্রামের আয়
নির্বাচিত

প্রতিষ্ঠাতার আইনি জটিলতার মধ্যেও প্রায় ৪ গুণ বেড়েছে টেলিগ্রামের আয়

তৃতীয় প্রান্তিকে ইউটিউবের আয় এক হাজার কোটি ডলার ছাড়াল
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে ইউটিউবের আয় এক হাজার কোটি ডলার ছাড়াল

নকিয়া তাক লাগানো স্মার্টফোন আনল
নির্বাচিত

নকিয়া তাক লাগানো স্মার্টফোন আনল

স্পুফিং বা ফিশিং ইমেইল চিনবেন যেভাবে
কিভাবে করবেন

স্পুফিং বা ফিশিং ইমেইল চিনবেন যেভাবে

স্মার্টফোনেই তুলুন চন্দ্রগ্রহণের ‘চমকপ্রদ’ ছবি
কিভাবে করবেন

স্মার্টফোনেই তুলুন চন্দ্রগ্রহণের ‘চমকপ্রদ’ ছবি

ফ্রি ইন্টারনেট
টেলিকম

আজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2021

ই-কমার্স পরিচালনায় এক মাসের মধ্যে কর্মকৌশল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix