Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাকিতে খাবার কেনা যাবে পাঠাও ফুডে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 November 2021
বাকিতে খাবার কেনা যাবে পাঠাও ফুডে
Share on FacebookShare on Twitter

দেশের রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও নিয়ে এলো ইউজারদের জন্য ‘পে লেটার’ ফিচার। এ ফিচারটি ইউজারদের দিবে সম্পূর্ণ নতুন ধরনের একটি পেমেন্ট সুবিধা।

দেশের তরুণ প্রজন্ম এবং ডিজিটাল ইউজারদের লাইফস্টাইল আরও স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে এই সুবিধাজনক পেমেন্ট সল্যুশনটি নিয়ে এসেছে পাঠাও।

ইউজারদের একটি বড় অংশ অনেক সময় সীমিত বাজেটে থাকে মাস শেষে স্যালারির অপেক্ষায়। পাঠাও এর ‘পে-লেটার’ ফিচার সেই সকল ইউজারদের জন্য একটি সলুশন হিসেবে কাজ করবে। ফলে ইউজাররা দায়িত্বশীলভাবে নিজেদের চাহিদা অনুযায়ী খরচ করতে পারবে।

আপাতত পাঠাও ফুড এর ইউজাররা পেমেন্ট অপশন হিসেবে ‘পে-লেটার’ ফিচার ব্যবহার করতে পারবেন জাস্ট ১ ট্যাপে। প্রথমে ব্যবহারের লিমিট ২০০০ টাকা পর্যন্ত থাকবে। এবং পরবর্তীতে বিল পরিশোধ করে ফিচারটি পুনরায় গ্রহণ করতে পারবে।

এই ‘পে লেটার’ সুবিধার জন্য পাঠাও অতিরিক্ত কোন অর্থ নেবে না। ‘পে-লেটার’ এর মাধ্যমে উপভোগ করা অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করার সময়সীমা রয়েছে এবং ১৫ দিন পর থেকে লেট চার্জ হিসেবে সর্বোচ্চ ২০০ টাকা যোগ হবে।

এছাড়া, বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি গ্রাহকদের নিয়মিতভাবে ‘রিমাইন্ডার’ এর মাধ্যমে মনে করিয়ে দেবে ‘পাঠাও’।শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট মেথড ব্যবহার করে এই অর্থ পরিশোধ করতে হবে, এবং ইউজাররা এক বা একাধিক ধাপে ৩০দিনের মধ্যে এই ডিউ পরিশোধ করতে পারবেন।

এ ফিচারটি বর্তমানে পাঠাও ফুড -এর সবচেয়ে টপ ইউজাররা পাচ্ছেন, যাদেরকে প্ল্যাটফর্মের বিশেষ ডাটা ও অ্যানালিটিকস ইঞ্জিন ব্যবহার করে বাছাই করা হয়েছে। ২০২২ এর প্রথমভাগের মধ্যে আরও যারা কোয়ালিফাই করবেন, তারাও এই সুবিধা পাঠাও ফুড সহ আরো অন্যান্য সেবাগ্রহণের ক্ষেত্রে গ্রহণ করতে পারবেন।

এই প্রসঙ্গে পাঠাও সিইও এবং এমডি ফাহিম আহমেদ বলেন, “উন্নত বিশ্বের মত বাংলাদেশের মানুষের এখন সময় এসেছে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা পাবার। ‘পে- লেটার’- ফিচারটি উন্নয়নমূলক হাজারো পদক্ষেপের মধ্যে অন্যতম”

বাংলাদেশের একটি বড় অংশ তরুণ প্রজন্ম, চাঞ্চল্যপূর্ণ এবং ডিজিটাল জগতের বাসিন্দা। প্রয়োজনীয় ‘ক্রেডিট’ এর চাহিদা মেটাতে গিয়ে তাদের অযথা বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার যেসব দেশে ক্রেডিট কার্ড গ্রাহক সবচেয়ে কম, বাংলাদেশ তাদের অন্তর্ভুক্ত। দেশের মাত্র ১ শতাংশ জনসংখ্যা ক্রেডিট কার্ড ব্যবহার করে। এছাড়া, ‘ক্রেডিট গ্যাপ’ এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাব দেশের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অন্যতম বাধা এবং এ কারণেই অধিকাংশ লেনদেন ‘ক্যাশ’ বা নগদ অর্থে হচ্ছে।পাঠাও তার উন্নত প্রযুক্তি সক্ষমতা ব্যবহার করে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ‘ডিজিটাল ক্রেডিট’ ব্যবস্থায় সত্যিকার অর্থে নতুন দ্বার উন্মোচন করতে পারে।

ফাহিম আহমেদ আরো বলেন, “এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমরা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারব বলে আমরা বিশ্বাস করি।”

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
নির্বাচিত

টিকটক কি বিক্রি হয়ে যাচ্ছে?

চীনা সব বিক্রয় কেন্দ্র খুললো অ্যাপল
নির্বাচিত

চীনা সব বিক্রয় কেন্দ্র খুললো অ্যাপল

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দাম বাড়লো বাজাজ ডোমিনর ২৫০ বাইকের
অটোমোবাইল

দাম বাড়লো বাজাজ ডোমিনর ২৫০ বাইকের

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
নির্বাচিত

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2021

বাকিতে খাবার কেনা যাবে পাঠাও ফুডে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix