Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 January 2022
কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম
Share on FacebookShare on Twitter

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ব্যবহারকারীদের কাছ থেকে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির জন্য গঠিত পরিচালনা বোর্ড। আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে এগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন।

তিনি জানান, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা যে গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল সেগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে। যদি কেউ ফেরত না দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ থেকে ইভ্যালির গাড়ির বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না।

প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসে ইভ্যালির বিষয়ে নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছিলেন।

সেই ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লিখেছিলেন, ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়তো তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

এর আগে গত ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে দেন হাইকোর্ট।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ এবং ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এরপর ২১ অক্টোবর প্রকাশিত লিখিত আদেশে সংশ্লিষ্ট কর্মপন্থা ঠিক করে দেন হাইকোর্ট। পাশাপাশি এ বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের সম্মানিও নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে
নির্বাচিত

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বিটকয়েনের স্রষ্টা কে

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া
প্রযুক্তি সংবাদ

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

৪র্থ শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে
প্রযুক্তি সংবাদ

৪র্থ শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 January 2022

কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম

Techzoom.TV |
TechzoomTV