Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

চলতি মাসের মধ্যে আরও কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হবে। তবে এ পর্যায়ে বিভিন্ন গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পাবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রধান এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, আমাদের প্রথম সিদ্ধান্ত আমরা টাকা ওয়ান ওয়ে গ্রাহকদের কাছে ফেরত দেবো। আটকে থাকা টাকা আমরা এই মুহূর্তে অপারেটদের ফেরত দিচ্ছি না বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের কাছে আলেশা মার্টের গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আলেশা মার্টের ১০ গ্রাহককে আজ ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা হস্তান্তর করা হয়।

অন্য অপারেটরগুলোয় আটকে থাকা টাকার কী হবে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, আমরা আজ যে টেকনিক্যাল কমিটির মিটিং করেছি সেখানে অন্ততপক্ষে ৭-৮টি অপারেটরকে চিহ্নিত করতে পেরেছি। ফলে এসএসএল শুধু নয়, আরও গেটওয়ে পেমেন্ট সিস্টেমে যে টাকা জমা আছে সেগুলো আমরা আশা করছি এই মাসে (ফেব্রুয়ারি) ফেরত দিতে পারবো। আরও কিছু ই-কমার্সের টাকা আমরা এভাবে ফেরত দিতে পারবো। সিআইডি আমাদের আজ বিষয়টি আশস্ত করেছে।

তিনি বলেন, অন্ততপক্ষে আমরা একটা বেইজলাইন ঠিক করেছি। যেটা হলো গ্রাহকদের টাকা শুধু গ্রাহকদের কাছে ফেরত যাবে। কোনো পেমেন্ট গেটওয়েতে যদি অপারেটরের টাকা আটকে থাকে বা তারা পণ্য ডেলিভারি দিয়েছে অথচ টাকা আটকে আছে, সে টাকা অপারেটর পাবে। তবে সে বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেবো। আমাদের প্রথম সিদ্ধান্ত এটা যে, প্রথমে আমরা গ্রাহকদের টাকা ওয়ান ওয়ে গ্রাহকদের কাছে ফেরত দেবো। আটকে থাকা টাকা আমরা এই মুহূর্তে অপারেটদের ফেরত দিচ্ছি না।

ইভ্যালি নিয়ে এক প্রশ্নের জবাবে এএইচএম সফিকুজ্জামান বলেন, ই-ভ্যালির বিষয়ে হাইকোর্ট একটা পরিচালনা পর্ষদ করেছেন। সেই পর্ষদ কাজ করছে। এ বিষয়ে আসলে কিছু করার নেই। তবে হাইকোর্ট যদি আমাদের নির্দেশ দেন তাহলে আমরা কার্যক্রম নেবো। এজন্য হাইকোর্ট থেকে আগে নির্দেশনা আসতে হবে।

তিনি বলেন, ওভার অল আমরা ই-কমার্স নিয়ে যে রিফর্মগুলো করছি, ডিবিআইডি পলিসি সেক্ষেত্রে অন্য ই-কমার্সের যে অবস্থা- সেখানে ইভ্যালিও একই মর্যাদা পাবে। তারা যদি ডিবিআইডি বা অন্য কোনো পলিসি রিফর্মের সুযোগ পায়- সেটা তারা পাবে। এটা স্বাভাবিক বিষয়।

এর আগে এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে ডিজিটাল কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তথা ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটন, লেনদেনে সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তিগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

এসএসএল কমার্স ও আলেশা মার্ট যৌথভাবে যে তালিকা করেছে, সেখানে মোট গ্রাহক ৪৮৫ জন, মোট ট্রানজেকশন এক হাজার ১৪৩টি। লেনদেন করা মোট অর্থের পরিমাণ ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা। এর মধ্যে আজ ১০ জনকে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা হস্তান্তর করা হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউরোপে ডিফল্ট সার্চ ইঞ্জিনের সুবিধা হারাচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

ইউরোপে ডিফল্ট সার্চ ইঞ্জিনের সুবিধা হারাচ্ছে গুগল

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
নির্বাচিত

পরিচিতরা মেসেজে লিংক পাঠাচ্ছে? ট্যাপ করতে সাবধান!

রোববার ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন
টেলিকম

রোববার ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন

লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে তেলের খবর
প্রযুক্তি সংবাদ

লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে তেলের খবর

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
প্রযুক্তি সংবাদ

সুপার অ্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করল ভাইবার

স্যামসাং পরিবারের রেকর্ড ৮০০ কোটি ডলারের উত্তরাধিকার কর পরিশোধ
প্রযুক্তি সংবাদ

স্যামসাং পরিবারের রেকর্ড ৮০০ কোটি ডলারের উত্তরাধিকার কর পরিশোধ

Load More

ট্রেন্ডিং টপিক

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান
প্রযুক্তি পরামর্শ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি
অটোমোবাইল

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
অর্থ ও বাণিজ্য

৫ থেকে ৭ হাজার টাকা দাম বাড়তে পারে স্মার্টফোনের

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!
প্রযুক্তি বাজার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ফেব্রুয়ারি ২০২২

চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix