Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাইভেট ই-কমার্স মার্কেটপ্লেস গড়ে তুলবে বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
প্রাইভেট ই-কমার্স মার্কেটপ্লেস গড়ে তুলবে বসুন্ধরা গ্রুপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ প্রাইভেট মার্কেটপ্লেস গড়ে তুলতে যাচ্ছে, যেখানে একই সঙ্গে সব ধরণের পণ্য বিজনেস-টু-বিজনেস ও বিজনেস-টু-পারসন কেনাবেচা ছাড়াও বার্টার, অকশন, গুদামজাতকরণ ও সিকিউরিটিজ লেনদেনের সুযোগও থাকবে। অ্যামাজন বা আলিবাবার মতোই; তবে পণ্য বিনিময় এবং নিলামের মতো অনেক বেশি সুবিধাসম্পন্ন হবে। যে কোন ব্যক্তি তার সামর্থ অনুযায়ী বিনিয়োগ করে এই প্লাটফর্মে পণ্য কিনতে পারবেন। পরে যখন ওই পণ্যের দাম বাড়বে, তখন তিনি তা চাইলে আবার বিক্রি করে লাভবানও হতে পারবেন।

‘এবিজি মার্কেটপ্লেস’ নামে একটি গ্লোবাল মার্কেটপ্লেস প্রতিষ্ঠার অনুমোদন চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে বসুন্ধরা গ্রুপ। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিষয়টি জরুরিভাবে দেখভালের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। ই-কমার্স নির্দেশিকা মেনে মার্কেটপ্লেস ব্যবসা শুরু করার অনুমতি দিয়ে চলতি সপ্তাহেই বসুন্ধরা গ্রুপকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

বসুন্ধরা গ্রুপ আশা করছে, সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নেওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে মার্কেটপ্লেস প্রতিষ্ঠার কাজ দৃশ্যমান হবে। মার্কেটপ্লেস প্রতিষ্ঠায় ইতোমধ্যে এবিজি লিমিটেড নামে একটি স্বতন্ত্র কোম্পানি গঠন করেছে বসুন্ধরা গ্রুপ, যার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন গ্রুপটির এমডি সায়েম সোবহান আনভীর।

এবিজি মার্কেটপ্লেস প্রতিষ্ঠার অনুমোদন চেয়ে গত ১৬ মার্চ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে আবেদন করেছে বসুন্ধরা গ্রুপ। এটি প্রতিষ্ঠা পেলে কৃষক, উৎপাদনকারী, মধ্যম আয়ের জনসাধারণ, ক্ষুদ্র উদ্যোক্তা, কর্মহীন জনগোষ্ঠীসহ সর্বস্তরের জনগণ উপকৃত হবে বলে জানিয়েছে গ্রুপটি।

এবিজি লিমিটেডের আওতাধীন এবিজি মার্কেটপ্লেস নামে একটি প্রাইভেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রীর দিক-নির্দেশনা চেয়েছে গ্রুপটি।

শাহরিয়ার মোল্লা বলেন, আলিবাবা, অ্যামাজন মূলত ই-কমার্স প্রতিষ্ঠান। কিন্তু এবিজি মাকের্টপ্লেস হবে এমন একটি প্লাটফর্ম যেখানে বিটুবি এবং বিটুপি পণ্য কেনাবেচা করা ছাড়াও বার্টার ও ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। অর্থাৎ, যে কোন ব্যক্তি তার সামর্থ অনুযায়ী ৫০০ বা ১০০০ টাকা বিনিয়োগ করে এই প্লাটফর্মে পণ্য কিনতে পারবেন। পরে যখন ওই পণ্যের দাম বাড়বে, তখন তিনি তা চাইলে আবার বিক্রি করে লাভবানও হতে পারবেন।

দেশ-বিদেশের সকল ব্রান্ড এই মার্কেটপ্লেসে যুক্ত হতে পারবে। এই মার্কেটপ্লেস ব্যবহার করে দেশি পণ্য ও সেবার পাশাপাশি বিদেশি পণ্যও কেনা, আবার বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের কাছেও সরবরাহ করা যাবে। এজন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নেবো আমরা।

প্রস্তাবিত মার্কেটপ্লেস যুক্তরাষ্ট্রের ওয়ানগোল্ড-এর মতো হবে জানিয়ে তিনি বলেন, এবিজি মার্কেটপ্লেসে লেনদেন হওয়া সব পণ্যের বীমা করা থাকবে। অফিস স্টাফ, পণ্যের ক্রেতা-বিক্রেতা, বিনিয়োগকারী, ডেলিভারিম্যানসহ প্রতিবছর প্রায় ২০ লাখ করে কর্মসংস্থান হবে বলে আশা করছি আমরা।

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা জানান, একটি স্বয়ংসম্পূর্ণ মার্কেটপ্লেস প্রতিষ্ঠা করা একটু সময়সাপেক্ষ ব্যাপার। এজন্য প্রযুক্তি ও সফটওয়্যার প্রয়োজন হয়। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন নিয়ে আগামী ৫-৬ মাসের মধ্যে মার্কেটপ্লেস প্রতিষ্ঠার কাজ পুরোদমে শুরু হবে। প্রথম থেকেই এই মার্কেটপ্লেসে ড্রাগ, গোল্ডসহ সব ধরণের পণ্য ও সেবা থাকবে। প্রবাসী বাংলাদেশিসহ বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে পারবে। তবে বাংলাদেশিদের অগ্রাধিকার থাকবে।

Tags: এবিজি মার্কেটপ্লেস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
ই-কমার্স

ই-কমার্স খাতে জবাবদিহিতা বাড়াতে হবে

নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার স্কলারশিপ দেবে ‘গৃহবধূ’
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার স্কলারশিপ দেবে ‘গৃহবধূ’

প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে ‘ম্যাট ম্যাচ’
ই-কমার্স

প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে ‘ম্যাট ম্যাচ’

অর্ধেক দামে মোটরসাইকেল দিচ্ছে থলে ডট এক্সওয়াইজেড
অটোমোবাইল

অর্ধেক দামে মোটরসাইকেল দিচ্ছে থলে ডট এক্সওয়াইজেড

দারাজ ১২.১২ – গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু
ই-কমার্স

দারাজ ১২.১২ – গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি
ই-কমার্স

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix