Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালির মার্চেন্টদের বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 September 2022
ইভ্যালির মার্চেন্টদের বিজয় র‍্যালি
Share on FacebookShare on Twitter

বিজয় র‍্যালি করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মার্চেন্টরা। মিছিলে প্রায় দুই শতাধিক মার্চেন্ট অংশগ্রহণ করে। এ সময় ইভ্যালির সদ্য বিদায়ী এমডি মাহবুব কবির মিলনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কো-অর্ডিনেশন এর আয়োজনে ধানমন্ডির ইভ্যালির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল বের করেন তারা।

বিজয় র‍্যালিতে আদালতকে ধন্যবাদ জানিয়ে এবং ইভ্যালির প্রতিষ্ঠাতা রাসেলের মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

র‍্যালিতে অংশ নেওয়া মার্চেন্টরা বলেন, শুরু থেকেই আমাদের দাবি ছিল ইভ্যালির কার্যক্রম বন্ধ না করে যেন ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হয়। আমাদের দীর্ঘদিনের সে প্রত্যাশা পূরণ হয়েছে। সেজন্য আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই। বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসা চালু করলে গ্রাহক পর্যায়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। আমরা দীর্ঘসময় ধৈর্যের পরিচয় দিয়েছি। বিভিন্ন মহলের চেষ্টায় এখন আবার ব্যবসা শুরু হচ্ছে। তাই বাকি সময়টুকুও ধৈর্য ধরার মাধ্যমে এর সফলতা পেতে চাই।

ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কো-অর্ডিনেশনের সমন্বয়ক নাসির উদ্দীন বলেন, আমরা চাই ইভ্যালির কার্যক্রম দ্রুত গতিশীল করতে প্রতিষ্ঠাতা রাসেলের মুক্তি দেওয়া হোক। কারণ তার ফিরে আসার ওপর অনেকের ভাগ্য নির্ভর করছে। এই পরিচালনা পর্ষদ দীর্ঘদিনেও সার্ভার রিকভারি করতে পারেনি। রাসেল ফিরে এলে হয়তো তার মাধ্যমে সার্ভার রিকভারি সম্ভব হবে। এতে করে পুরোনো গ্রাহকদের সব তথ্য পাওয়া যাবে।

ইভ্যালিকে পর্যাপ্ত সময় দিলে ঘুরে দাঁড়ানো সম্ভব উল্লেখ করে বাংলাদেশ ই-কমার্স কাস্টমার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জহিরুল আলম সুজন বলেন, আমরা শতভাগ আশাবাদী যে ইভ্যালিকে পর্যাপ্ত সময় দিলে এটি ঘুরে দাঁড়াতে পারবে। হাইকোর্ট থেকে যে পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছিল সেটি গত এক বছরেও গ্রাহক বা মার্চেন্টদের একটি টাকাও ফেরত পারেনি। এখন যদি ইভ্যালিকে স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস গ্রাহকরা পণ্য পাবে এবং মার্চেন্টরা তাদের ব্যবসা করতে পারবেন।

প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব পাচ্ছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। এরইমধ্যে শামীমা নাসরিন, তার মা ও বোনের জামাইকে ইভ্যালির নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

ইভ্যালিতে আটকে থাকা টাকা ও গ্রাহক তালিকার তথ্য চেয়ে চিঠি

জাতীয়ভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানে সেরা ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

জাতীয়ভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানে সেরা ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত

গুগল প্লাসের পরিবর্তে নতুন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল প্লাসের পরিবর্তে নতুন অ্যাপ

১৫ মিনিটেই চার্জ হবে ফোন
নির্বাচিত

১৫ মিনিটেই চার্জ হবে ফোন

পদ্মা সেতুর ছবি পোস্ট করে জিতে নিন গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন 
প্রযুক্তি সংবাদ

পদ্মা সেতুর ছবি পোস্ট করে জিতে নিন গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন 

Load More

ট্রেন্ডিং টপিক

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 September 2022

ইভ্যালির মার্চেন্টদের বিজয় র‍্যালি

Techzoom.TV |
TechzoomTV