Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকদের ২২৪ কোটি টাকা ফেরত দিয়েছে কিউকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
এসপিসির আল আমিন গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশি স্টার্টআপ ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম পেমেন্ট গেটওয়ে ফস্টার কর্পোরেশন লিমিটেডে আটকে থাকা ৩৯৭ কোটি টাকার মধ্যে ২২৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে।

ফস্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আল-বেরুনী স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, ফস্টারের নিকট কিউকম লিমিটেডের পাওনা প্রায় ৩৯৭ কোটি টাকা। চলতে বছরের ১০ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৮টি রিফান্ড লিস্টের মাধ্যমে ১৮ হাজার ৪৩২টি অর্ডারের বিপরীতে ২৬ হাজার ৮৫৬টি ট্রানজেকশনের মোট ২২৪ কোটি ২৩ লাখ ১০ হাজার ৭০৮ টাকা ফস্টারের মাধ্যমে গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। বাকি ১২০০টি ট্রানজেকশনের মোট ৭ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৪০২ টাকা গ্রাহকদের পরিশোধের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ৩ মাসের মধ্যে অবশিষ্ট সকল রিফান্ড দেয়ার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিউকম জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পেমেন্টের বিপরীতে থাকা মেয়াদউর্ত্তীন চেক গ্রহণ করে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম অব্যাহতভাবে চলছে। গত ২৪ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেওয়ার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

এপ্রিলে কিউকমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রিপন মিয়া কারাগার থেকে মুক্তির পর এ কার্যক্রমে গতি আসে। কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার পর গ্রাহকের টাকা ফেরত দেয়ার ইতিহাস বিরল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক সুবর্ণ বড়ুয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসেই এটা উদাহরণ হয়ে থাকবে যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।’

গ্রাহকের টাকা ফেরত দেয়ার পাশাপাশি নতুন উদ্যমে সুপার অ্যাপের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। মার্কেটপ্লেসের পাশাপাশি অনলাইনে দ্রুত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কিউফুড, গ্রোসারি শপ কিউমার্ট এবং লজিস্টিক ও পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান পিকমি এক্সপ্রেস নিয়েও কাজ করছে কিউকম। শিগগিরই ফ্যাশন, মেডিসিনসহ আরও বেশ কিছু সেবা চালু করবে প্রতিষ্ঠানটি।

নতুন করে ব্যবসা শুরুর বিষয়ে কিউকমের সিইও মো. রিপন মিয়া বলেন, অনেক সততার পরীক্ষার পর কর্পোরেট কোম্পানি, এসএমই মার্চেন্ট ও গ্রাহকদের সহযোগিতা নিয়ে আমরা আবার নিয়মিত কার্যক্রম শুরু করেছি। পুনরায় শুরু করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আস্থা ফিরিয়ে আনা এবং গ্রাহকবান্ধব ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় ব্যবসা করার অনুমতিসহ সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, উপ-সচিব সাঈদ আলী, ই-ক্যাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আইনশৃঙ্খলা বাহিনী ও সকল গণমাধ্যমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সহযোগিতা কামনা করেন।

Tags: কিউকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা
ই-কমার্স

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান
ই-কমার্স

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান

মন্ত্রিপরিষদ সচিব: ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

মন্ত্রিপরিষদ সচিব: ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

দারাজ নিয়ে এলো মেগা ঈদ সেল; গ্রাহকদের জন্য থাকছে ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং এক্সক্লুসিভ ভাউচার
ই-কমার্স

দারাজ নিয়ে এলো মেগা ঈদ সেল; গ্রাহকদের জন্য থাকছে ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং এক্সক্লুসিভ ভাউচার

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন নেদারল্যান্ডসের রানী
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন নেদারল্যান্ডসের রানী

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই
প্রযুক্তি সংবাদ

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix