Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে দারাজ কেয়ারস’এর “এক গোলে ডাবল খুশি”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 December 2022
ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে দারাজ কেয়ারস’এর “এক গোলে ডাবল খুশি”
Share on FacebookShare on Twitter

ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) পরিসরে “দারাজ কেয়ারস” এর অধীনে “এক গোলে ডাবল খুশি” শীর্ষক এক বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে দেশের সবচাইতে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি চলমান বিশ্বকাপে স্কোর হওয়া প্রতিটি গোলের জন্য একটি শিশুর পড়াশোনায় সহায়ক ভূমিকা রাখবে; এবং তাদের নতুন চালু হওয়া মাল্টি-চ্যারিটি ডোনেশন প্ল্যাটফর্ম ‘দারাজ ডোনেটস’-এ ডোনেট করে প্রতিটি গোলের আনন্দ ভাগ করে নিতে অন্যদের উৎসাহিত করবে।

‘দারাজ কেয়ারস’ মূলত দারাজ বাংলাদেশের একটি সামাজিক প্রয়াস, যার মূল লক্ষ্য সমাজ ও গোষ্ঠীর উন্নয়ণে অবদান রাখা। “এক গোলে ডাবল খুশি” উদ্যোগের আওতায় দারাজ প্রতিটি শিশুকে এক মাসের জন্য শিক্ষা ও আনুষঙ্গিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করবে, যাতে তারা জাগো ফাউন্ডেশনের আওতায় নিজেদের পড়াশোনার প্রাতিষ্ঠানিক যাত্রা আরম্ভ করতে পারে। জাগো ফাউন্ডেশন দেশের তরুণদের নিয়ে গড়ে ওঠা একটি সামাজিক প্রতিষ্ঠান, যা দেশের প্রান্তিক ও দরিদ্র্য জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে থাকে।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, “প্রতি চার বছরে এক বার ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠে গোটা বাংলাদেশ। এই আনন্দকে আরো একটু বাড়িয়ে দিতে এবারে আমরা নিয়ে এসেছি “এক গোলে ডাবল খুশি”, যার মাধ্যমে গোল যে দলই দিক না কেন – বিজয়ী হবো আমরা সবাই! সিএসআর কার্যক্রমের অধীনে আমরা শিশুদের জন্য এমন কিছু করার চেষ্টা করেছি, যা একই সাথে সবার মাঝে বিশ্বকাপের আনন্দ ও আমেজকে আরও বাড়িয়ে দিতে পারে। সেই চিন্তা থেকেই, এই বিশ্বকাপের প্রতিটি গোলের আনন্দকে দীর্ঘায়িত করতে দারাজ বাংলাদেশ ভুমিকা রাখছে সুবিধাবঞ্ছিত শিশুদের শিক্ষায়।“

তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য হলো কমিউনিটি ও মানুষের জীবনের মানোন্নয়ন। সবার সম্মিলিত অবদানেই সে লক্ষ্য অর্জন করা সম্ভব। ‘দারাজ ডোনেটস’ দেশের প্রথম মাল্টি-চ্যারিটি ডোনেশন প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তাদের ইচ্ছানুযায়ী সামাজিক উদ্যোগে দান করতে পারবেন কোনোরকম সার্ভিস ফি ছাড়াই।”

ডোনেট করতে এখানে ক্লিক করুন: (https://tinyurl.com/DarazDonates)
“ফুটবলপ্রেমীতে ভরা এই দেশে বিশ্বকাপের আনন্দকে আরো উপভোগ করার জন্য সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার চাইতে আনন্দের আর কি হতে পারে?”, বলেন করভি রাকসান্দ, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। “দলগুলো প্রতিপক্ষের জালে যত বেশি গোল দেবে, তত বেশি শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনায় উজ্জ্বল হয়ে উঠবে। আশা করছি এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই এমন পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসবেন।“

বিশ্বকাপের শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে হওয়া মোট গোলের সমপরিমাণ অর্থ ফাইনালের পর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দান করবে ‘দারাজ কেয়ারস’। জাগো ফাউন্ডেশন এই উদ্যোগের এনজিও পার্টনার, যারা দীর্ঘদিন ধরে “স্পন্সর এ চাইল্ড” শীর্ষক প্রোগ্রামটি সফলভাবে পরিচালনা করে আসছে। পাশাপাশি, দারাজের ডোনেশন প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদেরও ডোনেশনও সরাসরি চলে যাবে পার্টনার এনজিওর কাছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী
ই-কমার্স

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

‘গ্রাহকদের সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে ইভ্যালি’

আমরা নারী, আমরা সর্বজয়া
ই-কমার্স

আমরা নারী, আমরা সর্বজয়া

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

সিআইডির তালিকায় ৬০ ই-কমার্স প্রতিষ্ঠান, ৩০টি নজরদারিতে

বন্ধ হচ্ছে দেশের শীর্ষস্থানীয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট
ই-কমার্স

বন্ধ হচ্ছে দেশের শীর্ষস্থানীয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট

ইভ্যালি সিইওর মুক্তি দাবিতে প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা ভোক্তাদের
ই-কমার্স

ইভ্যালি সিইওর মুক্তি দাবিতে প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা ভোক্তাদের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 December 2022

ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে দারাজ কেয়ারস’এর “এক গোলে ডাবল খুশি”

Techzoom.TV |
TechzoomTV