Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালি গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 February 2023
আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
Share on FacebookShare on Twitter

ইভ্যালির ৪ হাজার ১৪১ জন গ্রাহককে দুটি পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রথম ধাপে ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দেওয়া হচ্ছে। এর আগে বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গত ৬ ডিসেম্বর গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু আদালতে মামলা থাকায় এ টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশ ব্যাংকের দুটি পেমেন্ট গেটওয়ে নগদ এবং এসএসএলসিওএমএমইআরজেডের মাধ্যমে ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরত দেওযার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও ইভ্যালির বর্তমান চেয়ারম্যানকে নিয়ে কয়েকটি বৈঠক হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালায়ের কেন্দ্রীয় ডিজিটাল ই-কমার্স সেলের বৈঠক শেষে আটকে থাকা টাকা ছাড় করা শুরু হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান বলেন, ’আমরা ইভ্যালির কাছ থেকে তালিকাটা পেয়েছি। যাচাই-বাছাইও করা হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পেমেন্ট গেটওয়েকে এ বিষয়ে জানানো হয়েছে। বৃহস্পতিবার ইভ্যালির সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ—বাংলাদেশ ব্যাংক, আর্থিক গোয়েন্দা ইউনিট, পাঁচটি গেটওয়ের কর্মকর্তারা এবং ইভ্যালির গ্রাহকদের প্রতিনিধির সঙ্গে মিটিংয়ের পর এ অর্থ ছাড় করার পর প্রথম ধাপে ১ কোটি ৩৬ লাখ টাকা ছাড় করা হয়।

আদালতের মাধ্যমে ইভ্যালির নিয়োগপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে পাঁচটি গেটওয়েতে ইভ্যালির ২৫ কোটি টাকা আটকে আছে। এ টাকা ছাড় করার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে গ্রাহকদের ছাড় করার তালিকা পাঠিয়েছি।’

তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় গেটওয়েতে টাকা ছাড় করার জন্য মন্ত্রণালয়ের কী ধরনের অগ্রগতি হয়েছে, তা আমি বলতে পারব না।’

ইভ্যালি থেকে টাকা ফিরে পেতে যা করতে হবে

গত ৬ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছিল, ইভ্যালি ম্যানেজমেন্ট পুরোনো দেনা শোধের কার্যক্রম খুব শিগগিরই শুরু করতে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ‘জয় ফেস্ট’ ক্যাম্পেইনের মুনাফার সকল অংশ, পুরোনো দেনা শোধে ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে যাদের চেক আছে, তাদের দেনাগুলো পরিশোধের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এ ছাড়াও গেটওয়েতে আটকে থাকা টাকার একটা অংশও এ মাসেই ছাড় করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, মন্ত্রণালয় হিসেবে গ্রাহক, মার্চেন্ট ও অন্যান্য সংস্থার কাছে ইভ্যালির সাডারে ৫০০ কোটি টাকার মতো দেনা রয়েছে।

মোহাম্মদ রাসেল ২০১৮ সালের ১৬ ডিসেম্বর একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালু করেছিলেন। ৫০ থেকে ১০০ শতাংশের মধ্যে লোভনীয় ডিসকাউন্টসহ কোম্পানিটি অপারেশনের আড়াই বছরের মধ্যে প্রায় ৫০ লাখের গ্রাহককে বিক্রয়ে আকর্ষণ করতে সক্ষম হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই ৭২ ৫জিঃ দেখে নিন এর স্পেসিফিকেশন
নির্বাচিত

ভিভো ওয়াই ৭২ ৫জিঃ দেখে নিন এর স্পেসিফিকেশন

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে জানাবে নতুন যন্ত্র
নির্বাচিত

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে জানাবে নতুন যন্ত্র

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোনের ডিসপ্লে প্রতিস্থাপন খরচ ৩২৯ ডলার

শাওমির ‘মি’ থাকছে না
নির্বাচিত

শাওমির ‘মি’ থাকছে না

এটিএম কার্ড হ্যাক থেকে বাচঁবেন যেভাবে
কিভাবে করবেন

এটিএম কার্ড হ্যাক থেকে বাচঁবেন যেভাবে

ইলন মাস্কের হাতে টুইটার, বেড়েছে চাকরিপ্রার্থীদের আগ্রহ
নির্বাচিত

ছাঁটাইকৃত কর্মীদের থেকে ল্যাপটপ ফেরত নিতে ভুলে গেছেন ইলন মাস্ক!

Load More

ট্রেন্ডিং টপিক

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2023

ইভ্যালি গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেয়া শুরু

Techzoom.TV |
TechzoomTV