Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহক সন্তুষ্টি ও ব্র্যান্ড প্রমোশনে দারাজ মার্কেটিং সলিউশনস সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২ আগস্ট ২০২৩
গ্রাহক সন্তুষ্টি ও ব্র্যান্ড প্রমোশনে দারাজ মার্কেটিং সলিউশনস সেবা চালু
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ নিয়ে এলো এর রিব্র্যান্ডেড সার্ভিস, দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস)। এটি একটি অল-ইন-ওয়ান মার্কেটিং সলিউশন যা ক্রেতাদের সাথে ব্যবসাগুলোর সংযোগ স্থাপনের পাশাপাশি কেনাকাটা সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে গ্রাহকদের সচেতন ও সহযোগিতা করে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্য প্রমোট করার জন্য বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের দিকে বেশি ঝুকছে। তাই এই খাতের প্রসারে, বিভিন্ন ব্যবসার প্রতি এর গ্রাহকদের বিশ্বাস বাড়িয়ে তাদের সাথে যুক্ত হতে সাহায্য করাই দারাজ মার্কেটিং সলিউশনের উদ্দেশ্য।

বর্তমানে দক্ষিণ এশিয়া জুড়ে দারাজে ৩ কোটির বেশি ক্রেতা রয়েছে। এর ফলে ব্যবসাগুলো দারাজ অ্যাপের মাধ্যমে অধিক সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারবে এবং তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে ধারণা পাবে। এটিই মার্কেটের প্রথম সমন্বিত এবং কাস্টমাইজড মার্কেটিং টুলকিট যা ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের তাদের শপের ট্রাফিক বাড়াতে সাহায্য করে; অন্যদিকে বড় ব্র্যান্ডগুলোকে ব্রাউজারদের ক্রেতায় রূপান্তর করতে সহযোগিতা করে।

দারাজ মার্কেটিং সলিউশনস -এর চারটি প্রধান বিজ্ঞাপনের ধরণ রয়েছে। প্রথমটি হল ব্র্যান্ডিং সলিউশন, যা ব্যবসাকে তাদের ব্র্যান্ড এবং পণ্যের বিজ্ঞাপন দারাজের হোমপেজে প্রদর্শন করতে দেয়। দ্বিতীয়টি হল পারফরম্যান্স সলিউশন, যা পণ্যের প্রদর্শন ও বিক্রয় বাড়িয়ে তোলে। এটি পণ্যের বিজ্ঞাপনগুলোকে ওয়েবসাইটের উচ্চ-ট্রাফিক সম্পন্ন স্থানগুলোয় প্রদর্শন করে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছায়। এছাড়াও, প্রাইভেট ট্র্যাফিক, ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া থেকে দারাজে প্ল্যাটফর্মে নিয়ে যায় এবং তাদের কেনাকাটার ধরণ বুঝে পরবর্তীতে ব্যবসাগুলোকে পণ্য বিক্রয় বাড়াতে সাহায্য করে। তৃতীয়টি হল কন্টেন্ট সলিউশন, ইনফ্লুয়েন্সার ভিডিও এবং দারাজ লাইভ ফ্ল্যাশ সেল এর মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ইনফ্লুয়েন্সার অ্যাফিলিয়েট মার্কেটিং এবং লাইভস্ট্রিম অপশন প্রদান করে। সবশেষে, এনগেজমেন্ট সলিউশন ব্যবসায়ীদের কন্টেন্ট পরিকল্পনা করতে এবং পারসোনালাইজড মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা তৈরি করতে সাহায্য করে।

এ সম্পর্কে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম বলেন, “বছরের পর বছর ধরে দারাজ দেশের বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে বিভিন্ন ধরণ ও আকারের ব্যবসা লক্ষ লক্ষ গ্রাহকের সঙ্গে লেনদেন করতে পারে। এখন দারাজ মার্কেটিং সলিউশনসের সাথে ব্র্যান্ড ও বিক্রেতারা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পেয়েছেন, যা পরবর্তীতে তাদের পণ্যের প্রদর্শন, বিক্রয় এবং পণ্যের প্রতি গ্রাহকের বিশ্বস্ততা বাড়াতে সাহায্য করবে।

রেকিট, ইউনিলিভার, নেসলে এর মত শীর্ষস্থানীয় মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের পাশাপাশি ১০,০০০+ ছোট এবং মাঝারি আকারের উদ্যোক্তা দারাজ মার্কেটিং সলিউশনস ব্যবহার করে। দারাজ মার্কেটিং সলিউশনস ব্যবহার করে লক্ষ লক্ষ ভিউের পাশাপাশি কিছু ব্র্যান্ড সাতগুণ বেশি স্টোর ভিজিটর, পাঁচ গুণেরও বেশি বিক্রয় ও ব্যয়ের দশ গুণেরও বেশি আয় করতে পারে।

দারাজ মার্কেটিং সলিউশনস সম্পর্কে আরও জানতে, ক্লিক করুন।

Tags: ইউনিলিভারদারাজনেসলরেকিট

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন

৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও
নির্বাচিত

৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

কলড্রপ: আজ রাত থেকেই ক্ষতিপূরণ দেবে গ্রামীণফোন

ভিভো ভি ৪০ ফাইভজি: ক্যামেরায় আসছে নতুন অভিজ্ঞতা
নির্বাচিত

ভিভো ভি ৪০ ফাইভজি: ক্যামেরায় আসছে নতুন অভিজ্ঞতা

২০২০ সালে ৩০০ মিলিয়ন ডিভাইস তৈরি করবে স্যামসাং
নির্বাচিত

২০২০ সালে ৩০০ মিলিয়ন ডিভাইস তৈরি করবে স্যামসাং

রিয়েলমির নতুন ফোন, কয়েক মিনিটেই ফুল চার্জ!
নির্বাচিত

রিয়েলমির নতুন ফোন, কয়েক মিনিটেই ফুল চার্জ!

Load More

ট্রেন্ডিং টপিক

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix