Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেপারফ্লাইয়ে আটকা অন্তত ৪০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ অক্টোবর ২০২৩
এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’ সেবা
Share on FacebookShare on Twitter

সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে ই-লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান পেপারফ্লাই। এতে আটকে পড়েছে তাদের কাছে থাকা অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ অর্থ ও গ্রাহকদের উদ্দেশে ডেলিভারির জন্য জমা দেওয়া পার্সেল। সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তাদের অন্তত ৪০ লাখ টাকা আটকে আছে এ প্রতিষ্ঠানের কাছে। এ অবস্থায় নিজ নিজ ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্নের পাশাপাশি অর্থ ফিরে পাওয়া নিয়েও উদ্বিগ্ন উদ্যোক্তারা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শাহরিয়ার হাসান ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের পরিচালক হওয়ায় বিষয়গুলোর সুরাহা হওয়া নিয়েও আশাবাদী হতে পারছেন না তারা। যদিও ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের বিশ্বাস, এসব বিষয়ের সমাধান করবে পেপারফ্লাই।

২০১৬ সালে যাত্রা শুরু করে পেপারফ্লাই। ২০২১ ও ২২ সালে ভারতভিত্তিক ই-লজিস্টিকস খাতের ডিজিটাল সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস থেকে দুই দফায় ২০২ কোটি টাকা বিনিয়োগও পেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে এর এক বছর যেতে না যেতেই গত সপ্তাহ থেকে কার্যক্রম বন্ধ রেখেছে তারা। পার্সেল সরবরাহের জন্য মার্চেন্টদের থেকে নতুন বুকিং বন্ধের পাশাপাশি আগে থেকে জমা হওয়া পার্সেলও ডেলিভারি হচ্ছে না। সেইসঙ্গে আগের পার্সেল ডেলিভারির পর গ্রাহকদের থেকে সংগ্রহ করা অর্থও দেওয়া হচ্ছে না মার্চেন্টদের।

পেপারফ্লাইয়ের এক কর্মকর্তা জানান, মার্চেন্টদের অন্তত ৪০ লাখ টাকা আটকে আছে প্রতিষ্ঠানটিতে। যারা মাঠ পর্যায়ে পার্সেল ডেলিভারি করতেন, তারাই মূলত গ্রাহকদের থেকে অর্থ সংগ্রহ করতেন। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শুনে তারা সেই অর্থ আর অফিসে জমা দেননি। ডেলিভারি বয় এবং মাঠ পর্যায়ের অনেক কর্মী অফিসের সরঞ্জাম নিয়ে গেছেন। এই টাকা আর পেপারফ্লাইয়ে ঢুকবে বলে মনে হয় না। অনেকে মার্চেন্টদের পার্সেল নিয়ে চলে গেছে। আর করপোরেট গ্রাহকদের বকেয়া পরিমাণ আরও বেশি হতে পারে।

‘রাফার’ নামক একটি এফ-কমার্স প্ল্যাটফর্মের উদ্যোক্তা মোহাম্মদ রাফসান তার গ্রাহকদের পার্সেল ডেলিভারির জন্য সম্প্রতিই কাজ শুরু করেছিলেন পেপারফ্লাইয়ের সঙ্গে। আটটি পার্সেল দিয়েছিলেন, যার মধ্যে দুটি পার্সেল পাওয়া যাচ্ছে না। এ উদ্যোক্তা বলেন, সপ্তাহখানেক আগে পেপারফ্লাইকে পার্সেল দেওয়া শুরু করি। আটটি পার্সেলের মধ্যে ছয়টি পার্সেল ডেলিভারি হয়েছে। বাকি দুটির খবর নেই। যেগুলো ডেলিভারি হয়েছে, সেগুলোর টাকাও পাইনি।

অন্যদিকে, ‘বই সদাই’ নামক একটি ই-কমার্স প্ল্যাটফর্মের পার্সেল নিয়েছিল পেপারফ্লাই। সেগুলোর মধ্যে অনেক নষ্ট হলে উভয়পক্ষ বৈঠক করে বই সদাইকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় প্রতিষ্ঠানটি। এর কয়েক মাস পার হলেও সেই অর্থ পায়নি বই সদাই।

বই সদাইয়ের প্রধান নির্বাহী বেলাল হোসেন বলেন, মাত্র দেড় মাস পেপারফ্লাইয়ের সঙ্গে কাজ করি আমরা। তাদের বাজে সেবার কারণে আর এগোইনি। আমাদের ৭০-৮০টি পার্সেল তারা নষ্ট করে ফেলে। মাস দুয়েক আগে তারা আমাদের সঙ্গে বৈঠক করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়। এটা কিন্তু আমাদের পণ্যের কেনা দাম হিসাব করে ঠিক হয়। তারপরও এই টাকা পাইনি।

ই-ক্যাবে অভিযোগের বিষয়ে জবাবে বেলাল বলেন, আমরা এবং পেপারফ্লাই উভয়েই ই-ক্যাবের সদস্য। তাই ই-ক্যাব থেকে একটা সমাধান পাওয়ার আশা রাখি। কিন্তু বাস্তবতা হচ্ছে, যাদের কাছে অভিযোগ করব, সেখানেই শাহরিয়ার সাহেব বসে আছেন। তিনি ই-ক্যাবের পরিচালক। ই-ক্যাবের ফেসবুক গ্রুপে পেপারফ্লাই নিয়ে কোনো পোস্ট দিলে সেগুলো প্রকাশিত হয় না।

এসব বিষয়ে পেপারফ্লাইয়ের তিন অংশীদার প্রধান নির্বাহী শাহরিয়ার হাসান, চিফ অপারেটিং অফিসার রাজিবুল ইসলাম এবং চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে পেপারফ্লাই এসব সমস্যার সমাধান করবে বলে বিশ্বাস করেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। তিনি বলেন, আমি যতদূর জানি তারা কার্যক্রম বন্ধ করেছে, প্রতিষ্ঠান বন্ধ হয়নি। আমার বিশ্বাস, এ ধরনের যত ইস্যু আছে, তারা সমাধান করে দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পেপারফ্লাই

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ই-অরেঞ্জ! ভুক্তভোগীদের বিক্ষোভ
ই-কমার্স

ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার রাসেল রিমান্ডে

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন
ই-কমার্স

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন

১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে ইভ্যালি

ঝক্কি এড়াতে কেনাকাটা এখন অনলাইনে, থাকছে ক্যাশব্যাক
ই-কমার্স

ঝক্কি এড়াতে কেনাকাটা এখন অনলাইনে, থাকছে ক্যাশব্যাক

দেশের ই-কমার্সের বাতি নিভু নিভু
অর্থ ও বাণিজ্য

দেশের ই-কমার্সের বাতি নিভু নিভু

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
ই-কমার্স

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং প্রযুক্তিতে আসুস আরওজি-র ২০ বছর: উদ্‌যাপনে উন্মোচিত হলো বিশেষ ‘এডিশন ২০’
প্রযুক্তি সংবাদ

গেমিং প্রযুক্তিতে আসুস আরওজি-র ২০ বছর: উদ্‌যাপনে উন্মোচিত হলো বিশেষ ‘এডিশন ২০’

দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল
প্রযুক্তি সংবাদ

দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

এক চার্জেই ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে ওয়ানপ্লাসের নতুন এই ট্যাবে
প্রযুক্তি বাজার

এক চার্জেই ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে ওয়ানপ্লাসের নতুন এই ট্যাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ অক্টোবর ২০২৩

পেপারফ্লাইয়ে আটকা অন্তত ৪০ লাখ টাকা

Techzoom.TV |
TechzoomTV