Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কিত ওয়েবসাইট ‘ঢাকাপিডিয়া’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 November 2023
ঢাকার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কিত ওয়েবসাইট ‘ঢাকাপিডিয়া’
Share on FacebookShare on Twitter

ঢাকা সম্পর্কিত ওয়েবসাইট ‘ঢাকাপিডিয়া’। এই ওয়েবসাইট থেকে যেকেউ যেকোন স্থান থেকে ঢাকা সম্পর্কে জানতে পারবেন৷ ঢাকার ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, বিখ্যাত ব্যক্তিত্ব, ব্যবসা, প্রকাশনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা ক্যাটাগরিতে তথ্য সংরক্ষণ করা হবে।

ঢাকার ইতিহাস ৪০০ বছরের। এখানে প্রায় ২-৩ কোটি লোকের বসবাস। এই বিপুল জনগোষ্ঠী নিয়ে কোথাও তেমন গুছানো তথ্য একত্রিত নেই। এই অভাব দূর করার লক্ষ্যে ঢাকাপিডিয়ার যাত্রা। ঢাকাপিডিয়া একটি ঢাকা ভিত্তিক অনলাইন তথ্য কেন্দ্র। এই ওয়েবসাইট সকলের জন্য উন্মুক্ত।
আমি উম্মে সাহেরা এনিকা। আমার জন্ম বেড়ে ওঠা, লেখাপড়া এবং পারিবারিক জীবনও ঢাকায়। এর ফলে ঢাকা নিয়ে জানার আগ্রহ বরাবরই। ঢাকা নিয়ে জানতে আগ্রহী মানুষের জন্য ঢাকাপিডিয়া।

একসময় ঢাকাই মসলিন ছিলো বিশ্ববিখ্যাত। ১৬০৮ সাল কারো মতে ১৬১০ সালে ঢাকার চাঁদনীঘাটে ইসলাম খাঁ আসার মধ্য দিয়ে ঢাকার নতুন ইতিহাস রচিত হয়৷ “ঢাকা” রাজধানী স্থাপনের পর দেশ-বিদেশের ব্যবসায়ীদের আনাগোনা বাড়তে থাকে। ঢাকার মসলিন সে সময়ে বিভিন্ন দেশে রপ্তানি হয়। তৎকালীন সময় ইরান-তুরানের ব্যবসায়ীরা ঢাকায় রপ্তানির কাজে আসতেন। এরপর ইংরেজ,ফরাসি, ওলন্দাজ বণিকেরা ঢাকায় আসতে শুরু করেন বাণিজ্যের জন্য।

সতের শতকের প্রথমদিকে পুর্তগিজরা এখানে ব্যবসা করেন। এই শতকের মাঝামাঝি সময়ে ইউরোপীয় বণিকেরা মসলিন ব্যবসার সাথে যুক্ত হতে থাকেন৷ ঢাকা থেকেই বিভিন্ন ব্যবসায়ীরা একত্রিত হতেন।

ঢাকাপিডিয়া এমন এক জ্ঞানকোষ হবে যেখানে ঢাকার সেকাল এর ব্যবয়াসীদের সম্পর্কে জানা যাবে। যেমন: রেবতী মোহন দাস, যতিন কুমার দাস, ঋষিকেশ দাস, প্রসন্ন পোদ্দার, আনোয়ার হোসেন সহ আরো অনেকের সম্পর্কে তথ্য থাকবে। ১৯ শতকে ঢাকার মুসলমানরা ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে থাকেন৷ অনেকের মতে ঢাকার নবাব পরিবারের আদি পুরুষদের চামড়া ব্যবসার সাফল্যের কারণে শহরের মুসলমানরা ব্যবসার দিকে আসতে শুরু করেন৷ ফরাশগঞ্জের দাস পরিবারের প্রতিষ্ঠাতা মথুরা মোহন দাস ছিলেন ঢাকার সফল পোদ্দার। ফরাসগঞ্জের বাসিন্দা আবুল কালাম আজাদ পুরান ঢাকার সবচাইতে বড় কয়লা ব্যবসায়ী ছিলেন। ভারত থেকে হাজার হাজার টন কয়লা আমদানি করতেন এবং নাচঘরে পাইকারি কয়লা বিক্রি করতেন৷

ঢাকাই মসলিন ছাড়াও কাসিদা, ঢাকা বাফতা, ঢাকাই জামদানী, শাঁখারীবাজারের শঙ্খ, চামড়ার কারবারি, পাট ব্যবসা,বুলবুল সোপ ফ্যাক্টরী, মোজা গেঞ্জির কারখানা,মোষের শিং এর চিরুনী ও বোতাম, কাঁচের চুড়ি, হাতির দাঁতের শিল্প, কুমকুম ফুলের হলদে রং এর ব্যবসা সহ প্রাচীন পণ্য কিছু বিলুপ্ত, কিছু প্রায় বিলুপ্তির পথে সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো আমরা।

ঢাকার বাকরখানী, হাজির বিরিয়ানী, মোরগ পোলাও, নানরুটি, ঢাকার মিষ্টি-দই, লাচ্ছি, ফালুদা, ইফতারের আইটেম, সুতলি কাবাব, তেহারি, বোরহানি, শামি কাবাব সহ বিভিন্ন খাবারের বর্ণনা থাকবে এখানে৷

সাত রওজা, ইমামবাড়া,লালবাগ কেল্লা, আহসানমঞ্জিল, খ্রিষ্টান কবরস্থান, মিটফোর্ড হাসপাতাল ঢাকেশ্বরী মন্দির,ঢাকা বিশ্ববিদ্যালয়, হোসেনী দালান, লালকুঠি, রোজগার্ডেন, বলধাগার্ডেন, বিউটি বোডিং সহ ছোট বড় গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

নবাব আহসানউল্লাহ, স্যার সলিমুল্লাহ, লালভাই (চিত্রশিল্পী), ডা.চৌধুরী গোলাম আজম (চিকিৎসক), হোসেন জাহান বেগম (প্রথম ম্যাট্রিকুলেট মহিলা), চৌধুরী গোলাম মাওলা (চার্টার্ড একাউন্টেন্ট, গ্লাসগো বাংলাদেশ এর অবসরপ্রাপ্ত চেয়ারম্যান), আমেতুন খালেক বেগম (সেন্ট্রাল ওইমেন্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা ও লেখিকা), মওলা বখশ সরদার মত বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী লিপিবদ্ধ থাকবে ঢাকায় পিডিয়ায়।

বাংলাবাজার বইয়ের রাজ্য, ফরাসগঞ্জ জমজমাট কাঠের ব্যবসা, পুরান ঢাকা একসময় ঝিনুক বোতামের ব্যবসা ছিলো প্রসিদ্ধ, ইসলামপুর পোশাকের জন্য, বংশাল নাজিরাবাজার অটো পার্টস, উর্দু রোড প্লাস্টিক, পাঞ্জাবি, লালবাগের পোস্তা গরু ছাগলের কাঁচা চামড়ার সর্ববৃহৎ আড়ৎ ছিলো। ইমামগঞ্জ, সোয়ারীঘাট, রাজারঘাট, ছোটকাটরা, বড় কাটরা, রহমতগঞ্জ, চকবাজার,সদরঘাট এর মত ব্যবসায়িক এলাকার ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যাবে ঢাকাপিডিয়া।

ইদ, পূজা তো রয়েছেই এছাড়া ঘুড়ি উৎসব, পৌষসংক্রান্তি, মহররম,শবেবরাত, দীপাবলি, বড়দিন এর মত ছোট বড় উৎসবগুলো নিয়ে আলাদা ভাবে জানা যাবে।

বেঙ্গল টাইমস, বাঙ্গালা যন্ত্র, বাংলা একাডেমী, ঢাকা নিউজ, ঢাকা ব্যাংক, ঢাকা প্রকাশ এর মত প্রতিষ্ঠান সম্পর্কে জানাবে ঢাকাপিডিয়া।

ঢাকা গভ:মুসলিম স্কুল, সেন্ট গ্রেগরি স্কুল, কলেজিয়েট স্কুল, জগন্নাথ কলেজ, পোগজ স্কুল, কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, নটরডেম কলেজ, নারীশিক্ষা (বর্তমান শেরেবাংলা স্কুল ও কলেজ), সলিমুল্লাহ কলেজ এর মত নতুন ও পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জানা যাবে।

শুধুমাত্র পুরান বা আদি ঢাকা না নতুন ঢাকা যেমন: মিরপুর, বনশ্রী, উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, গুলশান, ধানমন্ডি সহ এসব এলাকার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, উৎসব সম্পর্কে তথ্য থাকবে ঢাকাপিডিয়াতে৷

আশা করি ঢাকাপিডিয়া বাংলাদেশের আরো ৬৩ জেলার সামনে জেলা ওয়েবসাইট হিসেবে রোলমডেল তৈরী হবে। জেলা পণ্য, জেলার ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক তথ্য উঠে আসবে এমন ওয়েবসাইটের মাধ্যমে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ঢাকাপিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
ই-কমার্স

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’
অর্থ ও বাণিজ্য

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’

ভোগান্তির আরেক নাম আলেশামার্ট
ই-কমার্স

ভোগান্তির আরেক নাম আলেশামার্ট

ফগ মিনিএচার পাওয়া যাবে শুধু ইভ্যালিতে
ই-কমার্স

ফগ মিনিএচার পাওয়া যাবে শুধু ইভ্যালিতে

কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে
ই-কমার্স

কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে

দারাজে নতুন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিকিউরিটি অফিসার
ই-কমার্স

দারাজে নতুন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিকিউরিটি অফিসার

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2023

ঢাকার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কিত ওয়েবসাইট 'ঢাকাপিডিয়া’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix