Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সাল হবে বাংলাদেশে জিআই পণ্যের বছর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
২০২৪ সাল হবে বাংলাদেশে জিআই পণ্যের বছর
Share on FacebookShare on Twitter

গত ১০ বছরের তুলনায় চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের অনেক অগ্রগতি হয়েছে। সব মিলিয়ে বলতে হয়, জিআই পণ্যের সবচেয়ে বেশি প্রচার ও প্রসার বেড়েছে ২০২৩ সালে। এই ধারাবাহিকতায় ২০২৪ সাল হবে জিআই পণ্যের বছর।

২০২৩ সালের প্রথম দিন জিআই পণ্য নিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু হয়েছিল আরিফা মডেল অনুসরণ করা কিছু উদ্যোক্তাদের মাধ্যমে। এর মূলে ছিল ময়মনসিংহের খাতুনে জান্নাত আশা এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন ও অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ। এছাড়াও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর প্রেসিডেন্ট কাকলী তালুকদার, তার টিম ও আরিফা মডেল অনুসরণ করা দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তারা। সকলের প্রচেষ্টায় জিআই পণ্য নিয়ে প্রচার, আবেদন ও স্বীকৃতির সংখ্যা বেড়েছে।

ফেসবুক ও গণমাধ্যমে প্রচারের কারণে বিভিন্ন মহলে জিআই পণ্য নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। এটি জিআই পণ্যের ভবিষ্যতের জন্য একটি ভালো দিক। সবাই নিজ নিজ ভৌগোলিক অঞ্চলের পণ্যের স্বীকৃতি পেতে সচেতন হচ্ছে। ইতমধ্যে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিপি) ওয়েবসাইটে বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজার জার্নাল প্রকাশ পেয়েছে। যা এখন স্বীকৃতির অপেক্ষায়। এই চারটি পণ্যের স্বীকৃতি পাওয়ার পর দেশে আগামী বছরের শুরুর দিকেই জিআই পণ্যের সংখ্যা ২১টিতে পৌঁছবে। যা ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ১১টিতে স্থীর ছিল।

২০২৪ সালে মুক্তাগাছার মন্ডা, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর, যশোরের খেজুর গুড়, রংপুরের হারিভাঙ্গা আম, নরসিংদীর সাগর কলা, নরসিংদীর লটকন, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, মাগুরার হাজরাপুরের লিচু, মনিপুরি শাড়ি, ব্রাহ্মনবাড়িয়ার ছানামুখী, জয়পুরহাটের কচুর লতি, শেরপুরের ছানার পায়েস, টাঙ্গাইলের আনারস, জামালপুরের নকশিকাঁথা সহ আরও কিছু পণ্য জিআই স্বীকৃতির আওতায় চলে আসতে পারে। এছাড়াও নতুন নতুন কিছু পণ্যের আবেদন হতে পারে।

চলতি বছরের ২০শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ, ডিপিডিটি ও ইডিসি মিলে ’বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা বৃদ্ধিতে বিকল্প ও চ্যালেঞ্জ’ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনের সংখ্যা বাড়ালে শিক্ষার্থীদের মধ্যে জিআই পণ্য নিয়ে আগ্রহ সৃষ্টি হবে। এছাড়াও জিআই পণ্যকে বিশ্ববিদ্যালয়ের কোর্সে অন্তর্ভুক্ত করা দরকার। এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

যে ১৭টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে সেগুলোর ব্যবহারকারী রেজিস্ট্রেশন নিশ্চিত করার সময় এসেছে। এই কাজটি করা শুরু হলে জিআই পণ্য নিয়ে উৎপাদনকারীদের মধ্যে আরও বেশি সচেতনতা ও আগ্রহ সৃষ্টি হবে। একই সাথে অন্যান্য সম্ভাব্য জিআই পণ্যের আবেদনের করার ব্যপারে তারা ইচ্ছাপোষণ করবে।

আবেদেন করার ব্যপারে জেলা পর্যায়ে অভিক্ষ লোক খুঁজে বের করা দরকার। যারা নিজ জেলার সম্ভাব্য পণ্য চিহ্নিত করে আবেদন প্রক্রিয়া এগিয়ে নিতে আবেদনকারীদের সার্বাত্মক সহযোগিতা করবে। জিআই পণ্য আবেদনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ডকুমেন্টেশন তৈরি করা। সেখানে রেফারেন্স যুক্ত করা। এই কাজটি এগিয়ে নিতে ভূমিকা রাখতে জিআই নিয়ে দক্ষ লোকেরা।

সর্বত্র দেশি পণ্যের কদর বাড়াতে এবং আমদানিকৃত পণ্যের উপর থেকে নির্ভরতা কমাতে জিআই স্বীকৃতির বিকল্প নেই। এর জন্য ২০২৪ সালে সর্ব মহল নিজ নিজ অবস্থান থেকে কাজ করা দরকার। তাহলে খুব শীঘ্রই জিআই পণ্যের সুবিধা ভোগ করতে পারবে ক্রেতা বিক্রেতা সকলে।

লেখক: জেনিস ফারজানা তানিয়া। স্বত্বাধিকারী, আলিয়ার’স কালেকশন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল কমার্সের জন্য প্রস্তুত হচ্ছে ডাকঘর
ই-কমার্স

ডিজিটাল কমার্সের জন্য প্রস্তুত হচ্ছে ডাকঘর

ই–পাসপোর্ট যেভাবে পাবেন
ই-কমার্স

ই–পাসপোর্ট যেভাবে পাবেন

ইভ্যালির সিন্দুক ভেঙে মিলল পঁচিশশো টাকা
ই-কমার্স

ইভ্যালির সিন্দুক ভেঙে মিলল পঁচিশশো টাকা

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজন করল চার দেশীয় লুডু টুর্নামেন্ট
ই-কমার্স

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজন করল চার দেশীয় লুডু টুর্নামেন্ট

অবিশ্বাস্য মূল্যে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও নারজো ৫০আই
ই-কমার্স

অবিশ্বাস্য মূল্যে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও নারজো ৫০আই

কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়
ই-কমার্স

কার্ডে আন্তর্জাতিক লেনদেনে বাধা থাকলো না

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix