Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের এক পয়সাও চুরি করবো না: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 June 2025
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এ দেশের মানুষের একটি পয়সাও চুরি করবো না-এই আস্থাটা আমার ওপর রাখবেন আশা করি। আমি প্রচণ্ড রকম আর্থিক সততা নিয়ে বড় হয়েছি।

শনিবার (৩১ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, আমার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ এবং স্বজনপ্রীতির অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তের ব্যবস্থা করেছি, নির্দেশনা দিয়েছি। নগদের অ্যাক্টিং সিইও এই বিষয়ে প্রেস রিলিজে বলবেন। তবে বলে রাখি, এখানে অন্যায়ভাবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমাকে টেনে আনা হয়েছে।

তিনি আরও বলেন, নগদে সাবেক সরকারের লোকেরা ভুয়া ই-কেওয়াইসি করে, ই-কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট খোলে, ভুয়া এজেন্ট নিয়োগ দিয়ে, ভুয়া ক্যাশব্যাক করে, অবৈধ মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেন করে অর্থ আত্মসাৎ করেছে। ‘মানবজমিন’ সুকৌশলে এই দায় আমার এবং নাহিদ ইসলামের ওপর চাপিয়ে দিতে চেয়েছে, আমি এর নিন্দা জানাই।

ট্রান্সকম স্যাটেলমেন্ট অ্যাকাউন্টে জমা অর্থের বিপরীতে অবৈধভাবে ইলেকট্রনিক মানি তৈরি করা হয়েছে জানিয়ে ফয়েজ আহমদ বলেন, ডাক বিভাগের রিপোর্ট মতে পরিমাণটা ৬৪৫ কোটি টাকা। আমি নিজে তদন্তকারী গোয়েন্দা সংস্থাকে এসব বিস্তারিত বুঝিয়েছি, প্রেজেন্টেশন দিয়েছি। যাদের আগ্রহ আছে, এসব পাবলিক করে দেব। এটা ভয়াবহ অনৈতিক আচরণ হয়েছে আমাদের ওপর-আওয়ামী লুটপাট আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। অথচ সন্দেহভাজন নগদ কর্মকর্তাকে আমি নিজে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ করেছি। তারা ঘটনা উল্টে দিয়ে বলেছে আমি ছাড়িয়ে দিয়েছি। এই মিথ্যা সাংবাদিকতার জবাব কে দেবে!

তিনি আরও বলেন, যে দুই মাসের কথা বলা হয়েছে, সেই সময় কোম্পানির মোট খরচ আনুমানিক ৪৩ কোটি টাকা, কিন্তু বলা হচ্ছে দুর্নীতি করে হাতিয়ে নেওয়া হয়েছে ১৫০ কোটি টাকা। অথচ একাধিক সংস্থা তদন্ত করছে। এমন প্রপাগান্ডামূলক সাংবাদিকতা মানতে পারছি না, বিশেষ করে যে পত্রিকায় আমি এক ডজনের বেশি কলাম লিখেছি।

২৭ মে সন্ধ্যায় নগদের দায়িত্ব বাংলাদেশ ডাক বিভাগকে বুঝিয়ে দেওয়ার পর ২৮ মে মাত্র এক কর্মদিবস দায়িত্বে নতুন অ্যাক্টিং সিইও ছিলেন উল্লেখ করে ফয়েজ আহমদ বলেন, সেদিনই তার নির্দেশে আসামিদের ইমেইল ব্লক করা হয়। আসামিরা ইমেইলে কর্মকর্তাদের বিভ্রান্ত করছিল ও হুমকি দিচ্ছিল। নতুন অ্যাক্টিং সিইও সবাইকে আশ্বস্ত করেছেন- কারো চাকরি যাবে না, ঠিক সময়ে বেতন-বোনাস দেয়া হবে। এর আগে ২ সপ্তাহ দায়িত্বে ছিলেন শাফায়াত গং। ৫ আগস্ট থেকে ১১ মে পর্যন্ত দায়িত্বে ছিল বাংলাদেশ ব্যাংক।

তিনি আরও বলেন, আমরা সংবাদকর্মীদের কাছ থেকে জেনেছি যে বাংলাদেশ ব্যাংকের একটি পক্ষ একটি এজেন্সির মাধ্যমে ১৫০ কোটির দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। এর আগে তারা কিছু টিভি স্টেশনকেও অ্যাপ্রোচ করেছিল। দেশের শীর্ষ ফ্যাক্টচেকার এবং ডিজিটাল ভেরিফিকেশন এক্সপার্টরা সেটি এক্সপোজ করেছেন।

নগদে বাংলাদেশ ব্যাংক প্রশাসক বসানোর পর তারা কেপিএমজি-কে দিয়ে ফরেনসিক রিপোর্ট করাচ্ছে জানিয়ে ফয়েজ আহমদ বলেন, অভিযোগ আছে কেপিএমজির কিছু অ্যাকাউন্ট্যান্ট প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। আমি পলিসি অ্যাডভাইজার থাকাকালে বলেছিলাম সময় ও অর্থ সাশ্রয়ে সিসিএ কিংবা সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব ব্যবহার করা হোক। এসব বিষয়ে আমি গভর্নরকে বিস্তারিত জানিয়েছি এবং বলেছি, একটি রেগুলেটর যদি তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে কোনো কোম্পানির অপারেশন ও অ্যাডমিনিস্ট্রেশন চালায়, তাহলে প্রতিযোগীরা সুবিধা পায় এবং মনোপলি হয়ে যায়। তাই নগদকে ডাক বিভাগে রেখে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে চালানোই টেকসই হবে। (আধা-সরকারি পত্র উন্মুক্ত করার ইচ্ছা ছিল না, কিন্তু নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ায় জবাবদিহির জায়গা থেকে শেয়ার করছি)।

আমি কারও ক্ষতি করিনি, দেশের স্বার্থে শৃঙ্খলা আনতে দিনরাত কাজ করছি মন্তব্য করে তিনি বলেন, পাশাপাশি, বিএফআইইউ-কে অনলাইন জুয়া প্রতিরোধে বেশ কিছু টাস্ক দিয়েছি। ভুয়া ই-কেওয়াইসি, ই-কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট খোলা, ভুয়া এজেন্ট নিয়োগ, ভুয়া ক্যাশব্যাক, অবৈধ মার্চেন্ট লেনদেন, সীমান্তে হুন্ডি বন্ধে এজেন্টদের জিও-ফেন্সিং করার নির্দেশনা দিয়েছি। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সরাসরি বলি-ডাক বিভাগ থেকে আমরা দুই পক্ষের আইনি লড়াই থেকে নগদকে বাঁচাতে কাজ করছি দাবি করে তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, শাফায়াত গং হেভিওয়েট ব্যারিস্টার এনে বাংলাদেশ ব্যাংকের ওপর প্রভাব বিস্তার করেছে। এই দায়ও আমাদের ওপর চাপানোর চেষ্টা হয়েছে। একটি অস্থিতিশীল সময়ে ডাক বিভাগের লাইসেন্স, রেগুলেটরের গাইডলাইন, টপ এক্সপার্টদের ম্যানেজ সার্ভিসে আনলে নগদ ভালো চলবে- এইটাই ডিও লেটারে লিখেছি। নগদ দেশের ৯ কোটি নাগরিকের সঙ্গে যুক্ত, এটি বন্ধ হয়ে গেলে দেশের মানুষের আর্থিক ক্ষতি হবে, প্রতিযোগীরা মাফিয়া মনোপলি হয়ে উঠবে, দাম বাড়বে।

মানবজমিন আমাকে গতকাল যে বিভীষিকাময় দিন উপহার দিয়েছে, এমন দিন আমার জীবনে কখনও আসেনি জানিয়ে ফয়েজ আহমদ বলেন, আমি মানবজমিনের কলাম লেখকদের একজন। আমার লেখা কলামগুলোর জন্য এখনো পেমেন্ট চাইনি। আমার যোগাযোগ নম্বর তাদের কাছে আছে। মানবজমিন চাইলে নাহিদ ইসলাম ও আমার কাছ থেকে বক্তব্য নিতে পারতো। এ ধরনের সাংবাদিকতা কতটা নৈতিক, সেটার বিবেচনার ভার নাগরিকদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফয়েজ আহমদ তৈয়্যব

এই বিভাগ থেকে আরও পড়ুন

অগাস্ট মাস থেকে পাওয়া যাবে ভারতে তৈরী হওয়া আইফোন
নির্বাচিত

৪টি নতুন আইফোন আনতে যাচ্ছে অ্যাপল

পি৩০ হ্যান্ডসেটের তুলনায় দ্বিগুণ জুম করা যাবে গ্যালাক্সি এস২০ ফোনে
প্রযুক্তি সংবাদ

পি৩০ হ্যান্ডসেটের তুলনায় দ্বিগুণ জুম করা যাবে গ্যালাক্সি এস২০ ফোনে

মটোরোলার বাজিমাত: আসছে শক্তিশালী ‘সিগনেচার’ ফোন
নির্বাচিত

মটোরোলার বাজিমাত: আসছে শক্তিশালী ‘সিগনেচার’ ফোন

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
টেলিকম

দেনায় জর্জরিত টেলিটক, টিকে থাকা নিয়ে সংশয়

ইনস্টাগ্রামে তৈরি করা যাবে নিজের অবতার
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে তৈরি করা যাবে নিজের অবতার

গাড়ির গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপস
নির্বাচিত

গাড়ির গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপস

Load More

ট্রেন্ডিং টপিক

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2025

দেশের এক পয়সাও চুরি করবো না: ফয়েজ আহমদ তৈয়্যব

Techzoom.TV |
TechzoomTV