Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবসা করার সুযোগ দিলে গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 January 2024
ব্যবসা করার সুযোগ দিলে গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি
Share on FacebookShare on Twitter

ইভ্যালিকে ব্যবসা করার সুযোগ দেওয়া ও বহিরাগত চাপমুক্ত হলে ক্ষতিগ্ৰস্ত গ্ৰাহকদের টাকা ফেরত দিতে পারবেন বলে জানিয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘ই-কমার্স ও ই-সেবা খাতে ভোক্তার অধিকার-আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান।

রাসেল বলেন, বর্তমানে ইভ্যালির যে পরিচালনা পদ্ধতি রয়েছে এবং ইভ্যালি যে পরিমাণ মুনাফা অর্জন করে যাচ্ছে, তাতে সবাই যদি সহযোগিতা করে তাহলে ইভ্যালি গ্রাহকদের টাকা পরিশোধ করতে সক্ষম হবে। আমাদের বর্তমান বিজনেস ক্যাশ অন ডেলিভারি।

তিনি বলেন, বিগত ২৯ তারিখের পর থেকে এ পর্যন্ত আমাদের নিট মুনাফা ৫৩ লাখ টাকা হয়েছে। এই মুনাফা থেকে আমরা আমাদের খরচ মেটানোর পরে গ্রাহকদের যে পুরাতন দেনা রয়েছে সেটা দেওয়া শুরু করতে পারব। ব্যবসা করে টাকা পরিশোধ করার যে অঙ্গীকার, সেটা শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানে এটি ইভ্যালির জন্য চরম সত্য। হাইকোর্ট আমাদের ইভ্যালি বোর্ডে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রেখেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান বলেন, যখন আমরা ই-কমার্স নিয়ে কাজ করতে থাকি তখন রাসেল সাহেব আটক। এমন অনেকেই আটক হলো। প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। তাদের ব্যাংকের টাকা ফ্রিজ করা হয়েছে। এমন সময় আমাকে দায়িত্ব দেওয়া হলো যখন ই-কমার্সের করুণ অবস্থা।

তিনি বলেন, আমাদের পরবর্তী ব্যবসা কিন্তু ই-কমার্স বিজনেস। আমাদের এই ব্যবসাকে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তাতে ই-কমার্স বিজনেসকে আমাদের টিকিয়ে রাখতে হবে। রাসেল সাহেবকে নিয়ে আমাকে জড়িয়েও নিউজ করা হয়েছে। এ ধরনের হলুদ সাংবাদিকতা করলে আবারো ই-কমার্স ব্যবসায় ধস নামবে।

ভোক্তার ডিজি আরও বলেন, ইভ্যালির রাসেল সাহেব এখন পর্যন্ত ১০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছেন। তিনি তো পালিয়ে যাননি। আমি চেয়েছি তারা ব্যবসায় ফিরে আসুক। তারা যদি ফিরে আসে, তাহলেই ভোক্তাদের অধিকার রক্ষা করা সম্ভব।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাসেলের সঙ্গে ডিজির একই অনুষ্ঠানে থাকার বিষয়টি সাধারণ মানুষ কেমন চোখে দেখবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভোক্তার ডিজি বলেন, আমি এখানে অতিথি হিসেবে এসেছি, আমি এই অনুষ্ঠানের আয়োজক নই। এখানে কারা উপস্থিত আছেন তাদের বিষয় আমি অবগত নই। কেউ আসামি কি না, কেই গ্রেফতারি পরোয়ানাভুক্ত কি না- তা আমি জেনে এখানে আসিনি।

এতে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তামাল, ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, আইএসপিএবির জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন অনু প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এজেন্টের ২০ লাখ টাকা নিয়ে বিকাশের এসআর উধাও
নির্বাচিত

এজেন্টের ২০ লাখ টাকা নিয়ে বিকাশের এসআর উধাও

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার

বাংলাদেশে স্যামসাংয়ের অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম চালু
ই-কমার্স

বাংলাদেশে স্যামসাংয়ের অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম চালু

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম
ই-কমার্স

ইভ্যালি পুরোপুরি ভাবে শুরু করতে রাসেলকে প্রয়োজন: মাহবুব কবির মিলন

ছবি একবার দেখলেই ডিলিট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

সেন্ড হওয়া ছবি-ভিডিও এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 January 2024

ব্যবসা করার সুযোগ দিলে গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি

Techzoom.TV |
TechzoomTV