Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 May 2025
পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ইনফিনিক্স একমাত্র স্মার্টফোন কোম্পানি হবে, যারা বিশ্বব্যাপী পাবজির সঙ্গে যৌথভাবে কাজ করবে।

এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইনফিনিক্স তাদের নতুন জিটি সিরিজের উন্মোচনের ঘোষণা দিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই গেমিং স্মার্টফোন সিরিজ পরবর্তী প্রজন্মের প্রতিযোগিতামূলক মোবাইল গেমারদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।

মালয়েশিয়ায় আয়োজিত ‘জিটি সিরিজ চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এর মধ্য দিয়ে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে বিশ্বের শীর্ষ পাবজি মোবাইল গেমাররা গতি, নিখুঁত ও পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনী উপস্থাপন করেন।

এই আন্তর্জাতিক উদ্যোগ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশের মতো উদীয়মান বাজারে, যেখানে মোবাইল গেমিং—বিশেষ করে পাবজি মোবাইল—তরুণদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিনোদন, যোগাযোগ এবং আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত।

বাংলাদেশে তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে ইনফিনিক্স।

কোম্পানির তরুণ-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি, তবে পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্যাম্পাসভিত্তিক আয়োজন এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে গেমিং সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

আসন্ন জিটি সিরিজ ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। মোবাইল গেমিংয়ের জন্য পারফরম্যান্স, সাড়া দেওয়ার গতি এবং হার্ডওয়্যার অপটিমাইজেশনে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজটি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি বাজারে আসবে।

এই অংশীদারিত্বকে ইনফিনিক্সের জন্য বৈশ্বিক মোবাইল গেমিং খাতে উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তরুণ ব্যবহারকারীদের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে, এটি একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সগেমিং স্মার্টফোনপাবজি মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহক তথ্য চুরি করছে জুম, পাঠাচ্ছে ফেসবুককে
নির্বাচিত

গ্রাহক তথ্য চুরি করছে জুম, পাঠাচ্ছে ফেসবুককে

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

এইচপির নতুন এলইডি মনিটর বাজারে
প্রযুক্তি বাজার

এইচপির নতুন এলইডি মনিটর বাজারে

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
নির্বাচিত

বিপজ্জনক পাসওয়ার্ড এড়িয়ে চলার উপায়

শক্তিশালী ব্যাটারি ও প্রসেসরের সঙ্গে চমৎকার ডিসপ্লের নতুন গ্যালাক্সি এম সিরিজ
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও প্রসেসরের সঙ্গে চমৎকার ডিসপ্লের নতুন গ্যালাক্সি এম সিরিজ

রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে
নির্বাচিত

রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে কি আসলেই তথ্য চুরি করে? আদালতে ১২ অভিযোগের ১০টিতে দোষী সাব্যস্ত

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2025

পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স

Techzoom.TV |
TechzoomTV