Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে তৈরি পণ্য বিশ্বের ১০ দেশে বিক্রি করবে ইভ্যালি: রাসেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ জুলাই ২০২৪
শেয়ার বাজারে যেতে চাই ইভ্যালি? শুরু হচ্ছে ২টি নতুন উইং!
Share on FacebookShare on Twitter

ব্যবসায় মুনাফার মাধ্যমে কোম্পানি ভ্যালুয়েশন বাড়িয়ে একক মালিকানা থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পথে হাঁটছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

একই সঙ্গে বিশ্বের ১০টি দেশে বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি শুরুর জন্য ক্রসবর্ডার ই-কমার্স প্ল্যাটফর্ম উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মাসে অর্থাৎ আগস্টে ‘সভলোন’ নামে প্ল্যাটফর্ম চালু করতে চায় ইভ্যালি।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।

লোভনীয় দুটি প্রজেক্টের কথা তুলে ধরে রাসেল বলেন, আমরা নতুন দুটি প্রজেক্ট হাতে নিয়েছি। একটি হলো ‘বিসেলার’, যা বিভিন্ন দেশে যুক্ত হয়ে কাজ করবে। তরুণরা সেখানে খণ্ডকালীন কাজ করতে পারবেন। এটা মূলত পণ্য বিক্রির সাইট হবে।

ইভ্যালির প্রধান বলেন, আরেকটা প্রজেক্টের নাম ‘সভলোন’, যার মাধ্যমে বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করা হবে। আমরা সরাসরি ডলার আয় করবো। আগস্ট থেকে এটা শুরু করতে চাই। এ প্রজেক্ট যদি শুরু হয়, তাহলে খুব ভালো চলবে বলে আমার বিশ্বাস। অন্তত ১০টি দেশে আপাতত শুরু করবো।

৬ মাসে পরিশোধ ২ কোটি ১৭ লাখ, দেনা ৫০০ কোটি
গত ছয় মাসে ইভ্যালি ব্যবসার নিট মুনাফা থেকে পাওনাদারদের দুই কোটি ১৭ লাখ টাকা ফেরত দিয়েছে বলেও জানান রাসেল। তার দেওয়া তথ্যমতে, পাওনা পরিশোধের পর এখনো তাদের দেনা রয়েছে ৫০০ কোটি টাকার মতো।

রাসেল বলেন, আমরা হিসাব কষে দেখেছি, ই-ভ্যালির ফিন্যান্সিয়াল ভ্যালু ৫০ কোটি টাকার মতো। একক মালিকানায় বিনিয়োগ পেতে ব্যর্থতা ঘোচাতে ইভ্যালি শেয়ারবাজার থেকেও বিনিয়োগ আহরণ করতে পারবে। ই-ভ্যালির যে অ্যাসেট ভ্যালু রয়েছে, তা আশার বিষয়। বাজার থেকে দুই-আড়াইশ কোটি টাকা আহরণ সম্ভব। কেননা ইভ্যালি প্রফিটেবল, অ্যাফোর্ডেবল তা প্রমাণ করা যাচ্ছে।

দুই বছরের মধ্যে দেনা পরিশোধের কথা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ৬ মাসের নিট লাভ থেকে বিষয়টি অনুমান করা সম্ভব। আশা করি, ২০২৪ সালে আমরা একটি ব্রেক থ্রু করবো। আগামী দুই মাস গ্রাহকদের টাকা দেওয়া বন্ধ করে মিডিয়া ও সেলারদের বকেয়া পরিশোধ করবো। আগামী দুই বছরের মধ্যেই সব দেনা পরিশোধ করতে পারবো।

‘আমি আত্মগোপনে নেই, পালিয়ে বেড়াচ্ছি না’
সাংবাদিকরা তার আত্মগোপনে থাকা এবং ফিজিক্যাল অফিস করা নিয়ে প্রশ্ন করেন। উত্তরে মোহাম্মদ রাসেল বলেন, আমি আত্মগোপনে নেই, পালিয়েও বেড়াচ্ছি না। এ কথা শুনলে আমার হাসি পায়। আর সরকারের মনিটরিংয়েও আমি উপকৃত হচ্ছি। অবশ্য পাওয়ার খাটিয়ে কেউ যদি বকেয়া আদায় করতে আসেন, তাহলে আমি ভেঙে পড়বো। আশা করছি, আগামী মাসে টেকনিক্যাল কমিটির বৈঠক হলে ফিজিক্যাল অফিস করা সম্ভব হবে।

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি।

ই-কমার্স প্ল্যাটফর্মটির চটকদার অফারের ‘প্রলোভনে’ অনেকেই বিপুল অংকের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করার আশায়। তবে মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি; ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেয়নি।

একপর্যায়ে ক্রেতা ও পণ্য সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে ইভ্যালি। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ইভ্যালিসহ আরও বেশ কিছু ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভে নামেন গ্রাহকরা। সেই থেকে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়।

মামলার বোঝা নিয়ে জেল খেটেছেন রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। ২০২২ সালের ৬ এপ্রিল শামীমা এবং ২০২৩ সালের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে কারামুক্ত হন। তারা আবার ইভ্যালির কার্যক্রম শুরু করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ
ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

ইভ্যালির পছন্দমতো অডিট ফার্ম নিয়োগ দিতে হাইকোর্টের অনুমতি

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
ই-কমার্স

ফেসবুকে ব্যবসা করতে লাগবে নিবন্ধন: পলক

ই কমার্স প্রসারে নারী উদ্যোক্তা
ই-কমার্স

ই কমার্স প্রসারে নারী উদ্যোক্তা

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

সেরা এজেন্টদের সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার
ই-কমার্স

সেরা এজেন্টদের সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাপটপের ব্যাটারি লাইফ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
গেম

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুলাই ২০২৪

বাংলাদেশে তৈরি পণ্য বিশ্বের ১০ দেশে বিক্রি করবে ইভ্যালি: রাসেল

Techzoom.TV |
TechzoomTV