Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতে নতুন মাইলফলক গড়ে শেষ হল দারাজ ১১.১১ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 December 2024
ই-কমার্স খাতে নতুন মাইলফলক গড়ে শেষ হল দারাজ ১১.১১ ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস এবং দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ নতুন মাইলফলক গড়ে সফলভাবে শেষ করেছে বছরের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব দারাজ ১১.১১।

১১ নভেম্বর মধ্যরাতে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ভোক্তাদের জন্য ছিল ৫০ কোটি টাকার ভাউচার, ফ্রি ডেলিভারি সুবিধা এবং ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের মতো আকর্ষণীয় অফার।

ক্রেতাদের পছন্দের পণ্য ও কেনাকাটার ধারা
এবারের ১১.১১ ক্যাম্পেইনে পুরুষ ও নারীদের এক্সেসরিজ, অডিও ডিভাইস, মোবাইল এক্সেসরিজ, স্কিনকেয়ার এবং বাথ অ্যান্ড বডি পণ্যগুলো শীর্ষ বিক্রিত পণ্যের তালিকায় ছিল। বিশেষ করে, ডিটারজেন্ট, ফোন কাভার, স্যানিটারি ন্যাপকিন, বডি ওয়াশ এবং ক্যাপ ও মোজা ছিল সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন পণ্য।

ফ্যাশন, ফার্নিচার ও ডেকর, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিগুলোর বিক্রি গত বছরের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে, ক্রেতারা এখন দারাজের প্ল্যাটফর্মে শুধুমাত্র দৈনন্দিন পণ্য নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পণ্য কিনছেন।

জনপ্রিয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আগ্রহও ছিল লক্ষণীয়। লোটো, প্যারাস্যুট, টেকনো, হায়ার এবং ডেটল ছিল ক্যাম্পেইনের শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। এই সফলতা দারাজের মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং ক্রেতাদের আস্থা অর্জনের ধারাবাহিকতার প্রতিফলন।

শহরের বাইরে ই-কমার্সের প্রসার
এবারের ক্যাম্পেইনে অর্ধেকের বেশি অর্ডার এসেছে মেট্রোপলিটন শহরের বাইরের অঞ্চল থেকে। দারাজের এই সফলতা ই-কমার্সকে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করার প্রচেষ্টার একটি বড় উদাহরণ।

অন্যদিকে, ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তাও ছিল লক্ষণীয়। ক্যাম্পেইনের মোট লেনদেনের এক-তৃতীয়াংশই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ব্যাংক কার্ডের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এটি ক্রেতাদের মধ্যে ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির প্রতি আস্থা বৃদ্ধির ইঙ্গিত।

দ্রুততম সময়ের মধ্যে পণ্যের ডেলিভারি
ক্যাম্পেইনের সময় দারাজের লজিস্টিকস টিম ডেলিভারির গতি ও কার্যকারিতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ডেলিভারি রুট উন্নত করা, লাস্ট-মাইল কানেকশন শক্তিশালী করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত এবার ১১.১১ ক্যাম্পেইনে চট্টগ্রাম থেকে দিনাজপুর পর্যন্ত ৫৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশের দীর্ঘতম ডেলিভারি সম্পন্ন হয়।

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “১১.১১ ক্যাম্পেইন আবারও দেখিয়েছে কীভাবে ই-কমার্স আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ক্রেতা, বিক্রেতা এবং ব্র্যান্ডগুলো আমাদের সঙ্গে একসঙ্গে এই ইভেন্টকে সফল করতে কাজ করেছে। দারাজ গর্বিত যে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এবং আনন্দ যোগ করতে পেরেছি।”

১১.১১ ক্যাম্পেইনের এই সাফল্যের মধ্য দিয়ে দারাজ স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের সঙ্গে আরও দৃঢ় সংযোগ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। দেশের প্রতিটি কোণে ই-কমার্সকে আরও সহজলভ্য ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দারাজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজদারাজদারাজ ১১.১১দারাজ ১১.১১ ক্যাম্পেইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

শেরপুর জেলার ই-কমার্সের চালচিত্র

শীতে পায়ের যত্নে পাটের রুম স্লিপার 
ই-কমার্স

শীতে পায়ের যত্নে পাটের রুম স্লিপার 

ইফাদের পণ্য ইভ্যালিতে
ই-কমার্স

ইফাদের পণ্য ইভ্যালিতে

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি: পলক
ই-কমার্স

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি: পলক

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

আরও চার ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট তলব

ই কমার্স প্রসারে নারী উদ্যোক্তা
ই-কমার্স

ই কমার্স প্রসারে নারী উদ্যোক্তা

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2024

ই-কমার্স খাতে নতুন মাইলফলক গড়ে শেষ হল দারাজ ১১.১১ ক্যাম্পেইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix