Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 July 2025
ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা
Share on FacebookShare on Twitter

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। খাবার দেরিতে পৌঁছানো, ভুল অর্ডার, রিফান্ডে জটিলতা এবং কাস্টমার সার্ভিসের অদক্ষতা—এসব অভিযোগ নতুন নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি ব্যবসায়িক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে। সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে ফুডপ্যান্ডার কার্যক্রম।

খাবার আসছে ঠান্ডা, রিফান্ড মিলছে না
রাজধানীর ধানমন্ডির বাসিন্দা সাবরিনা ইসলাম গত সপ্তাহে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে দুপুরে একটি রেস্টুরেন্টের খাবার অর্ডার করেন। নির্ধারিত ৪০ মিনিটের বদলে খাবার পৌঁছায় দেড় ঘণ্টা পরে, তাও ঠান্ডা অবস্থায়। তিনি জানান, “রাইডার বলল রাস্তা ফাঁকা ছিল না। অথচ আমি অ্যাপে দেখছিলাম খাবার অনেকক্ষণ ডেলিভারি হাবে পড়ে ছিল।”

শুধু সাবরিনা নন, রাজধানীর উত্তরার বাসিন্দা মোহাম্মদ শাহরিয়ারও একই অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, “একবার অ্যাপে পেমেন্ট কেটে নিলেও অর্ডার ক্যানসেল হয়ে যায়। এরপর বারবার অভিযোগ করেও টাকা ফেরত পাইনি।”

ফেসবুক ও বিভিন্ন গ্রাহক ফোরামে দেখা যায়, এমন অভিযোগের সংখ্যা অগণিত। অনেকেই ফুডপ্যান্ডার “চ্যাটবট কাস্টমার সার্ভিস” নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুত রেস্টুরেন্ট ও অতিরিক্ত মূল্য
ফুডপ্যান্ডা অ্যাপে কিছু রেস্টুরেন্টের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। অনেকে দাবি করছেন, এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলোর কোনো শারীরিক অবস্থান নেই, অথচ অ্যাপে তাদের খাবার দেখানো হয়। এছাড়া একই রেস্টুরেন্টের খাবার অ্যাপে অর্ডার করলে অনেক বেশি দাম দেখানো হয়, যা রেস্টুরেন্টে গিয়ে কিনলে কম পড়ে।

ফুডপ্যান্ডার একাধিক সাবেক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “অনেক সময় কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়, ডিসকাউন্ট দেখিয়ে গ্রাহককে আকৃষ্ট করার জন্য।”

ব্যবসায়িক অনিয়মে মামলা
সম্প্রতি আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক–এর মালিক শিহাব মাহমুদ বশির ঢাকার একটি আদালতে ফুডপ্যান্ডা বাংলাদেশ এবং তাদের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, চুক্তি অনুযায়ী বিপুল পরিমাণ ডেলিভারি কার্যক্রম পরিচালনার পরও প্রতিষ্ঠানটি বিল প্রদান করেনি। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। তবে ফুডপ্যান্ডা পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাইডারদের বিক্ষোভ ও অসন্তোষ
ফুডপ্যান্ডার নিজস্ব রাইডারদের নিয়েও একাধিকবার অসন্তোষ দেখা গেছে। গত বছর ঢাকার মিরপুর, মোহাম্মদপুর ও বসুন্ধরায় রাইডাররা বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল—পর্যাপ্ত কমিশন না দেওয়া, প্রায়ই বোনাস বন্ধ হওয়া, অমানবিক শর্তে কাজ করানো এবং হঠাৎ করে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মতো ঘটনা।

একজন রাইডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একদিনের ছুটির জন্য অনুরোধ করলেও ‘পারফরম্যান্স কম’ দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। কেউ আমাদের কথা শুনে না।”

প্রতিষ্ঠানটির বক্তব্য, ফুডপ্যান্ডা বাংলাদেশ ও প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মালিক শিহাব মাহমুদ বশিরের দায়ের করা মামলাগুলোয় যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ফুডপ্যান্ডা ও এর কর্মীদের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ অপচেষ্টা গ্রহণ করা হয়েছে।

একসময় গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য অনলাইন ফুড ডেলিভারি সেবার প্রতীক ছিল ফুডপ্যান্ডা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক অভিযোগ, বিক্ষোভ ও মামলার কারণে প্রতিষ্ঠানটি এখন প্রশ্নের মুখে। প্রযুক্তিনির্ভর এই সেবার বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখতে হলে প্রতিষ্ঠানটির উচিত—গ্রাহক অভিযোগের দ্রুত সমাধান, রাইডারদের ন্যায্যতা নিশ্চিত করা এবং ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রাখা।

অতীতেও ফুডপান্ডা ও পান্ডামার্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি এবং একচেটিয়া ব্যবসার অভিযোগ উঠেছিল। ২০২০ সালে ফুডপান্ডার বিরুদ্ধে ৩ কোটি ৪০ লাখ ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের বিরুদ্ধে মামলা করে। ২০২৩ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) ফুডপান্ডাকে একচেটিয়া ব্যবসা পরিচালনার জন্য ১০ লাখ টাকা জরিমানা করে। এই নতুন মামলা অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি খাতের স্বচ্ছতা ও ব্যবসায়িক নীতির ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফুডপান্ডা রাইডারফুডপ্যান্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

ক্লাউড ব্যাকআপ সুবিধা পাবেন গোপ্রো কুইক ব্যবহারকারীরা
নির্বাচিত

ক্লাউড ব্যাকআপ সুবিধা পাবেন গোপ্রো কুইক ব্যবহারকারীরা

সিসিটিভি ক্যামেরার জন্য দুই মডেলের শক্তিশালী অ্যাডাপ্টার আনল এফভিএল
প্রযুক্তি সংবাদ

সিসিটিভি ক্যামেরার জন্য দুই মডেলের শক্তিশালী অ্যাডাপ্টার আনল এফভিএল

আইফোনের কারখানায় ভাঙচুর
প্রযুক্তি সংবাদ

আইফোনের কারখানায় ভাঙচুর

কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ করছে সিঙ্গাপুর
প্রযুক্তি সংবাদ

কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ করছে সিঙ্গাপুর

৯ কোটি টাকায় বাংলালিংকে নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ বিটিআরসি’র
টেলিকম

৯ কোটি টাকায় বাংলালিংকে নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ বিটিআরসি’র

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 July 2025

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা

Techzoom.TV |
TechzoomTV