Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘স্টার্টআপ’ মানেই কি টাকা গুছিয়ে পালানো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ আগস্ট ২০২৫
দেশে অনলাইনে প্রতারণা
Share on FacebookShare on Twitter

ই-অরেঞ্জ থেকে ফ্লাইট এক্সপার্ট—নাম বদলায়, কিন্তু প্রতারণার চিত্রনাট্য একই থাকে। লোভনীয় অফার, অগ্রিম পেমেন্ট, তারপর গ্রাহকের মাথায় হাত। ফ্লাইট এক্সপার্টের কয়েকশ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বাংলাদেশে ‘স্টার্টআপ’ শব্দটি অনেকের কাছে দ্রুত ধনী হওয়ার এবং টাকা গুছিয়ে বিদেশে পালানোর একটি লাইসেন্স মাত্র।

আমি অবাক হই না। যে দেশে ৫ কোটি টাকা বিনিয়োগ পেয়ে উদ্যোক্তা সবার আগে নিজের জন্য ২ কোটি টাকার গাড়ি কেনেন, সে দেশে গ্রাহকের টাকা নিয়ে পালানো তো স্বাভাবিক ঘটনা। এই ‘ফাউন্ডার’দের কাছে কোম্পানির উন্নতি বা গ্রাহকসেবার চেয়ে ব্যক্তিগত বিলাসিতাই মুখ্য। কিছুদিন পর যখন লোকসানের কারণে নতুন বিনিয়োগ আসে না, তখন অসহায় হয়ে পড়েন বিল না পাওয়া ভেন্ডর আর বেতন না পেয়ে চাকরি হারানো কর্মীরা। আর গ্রাহকরা? তাদের সঞ্চয় পরিণত হয় দীর্ঘশ্বাসে।

ফ্লাইট এক্সপার্টের ঘটনা আমাদের ওটিএ ইন্ডাস্ট্রির জন্য একটি বড় শিক্ষা। কিন্তু এই শিক্ষা থেকে আমরা কি কিছু শিখব? আমার সন্দেহ আছে। কারণ সমস্যাটা শুধু এক বা দুটি প্রতিষ্ঠানে নয়, সমস্যা আমাদের মানসিকতায় এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর চরম উদাসীনতায়।

আর কতগুলো ফ্লাইট এক্সপার্টের জন্ম হলে আমরা বুঝব যে, অগ্রিম টাকার এই ব্যবসায়িক মডেলটি গ্রাহকদের জন্য একটি ফাঁদ? কেন নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন লোভনীয় অফার দেওয়া প্রতিষ্ঠানগুলোকে শুরুতেই নজরদারির আওতায় আনে না?

এখনই সময়, সব ওটিএ প্রতিষ্ঠানকে কঠোর অডিটের আওতায় আনা হোক। তাদের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হোক। অন্যথায়, আজ ফ্লাইট এক্সপার্ট গেছে, কাল শেয়ারট্রিপ বা গো যায়ানের মতো প্রতিষ্ঠানগুলোও একই পথে হাঁটবে না, তার নিশ্চয়তা কে দেবে? গ্রাহকের বিশ্বাস একবার ভেঙে গেলে, তা জোড়া লাগাতে কয়েক যুগ লেগে যায়। আমরা কি সেই পথেই হাঁটছি?

Tags: ই-অরেঞ্জফ্লাইট এক্সপার্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে
ই-কমার্স

স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান
ই-কমার্স

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম
ই-কমার্স

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

কিউকমের ফস্টারে আটকে থাকা ৫৯ কোটি টাকা ফেরত পাবেন গ্রাহকেরা

পেপারফ্লাইয়ের সাথে ধামাকা শপিং
ই-কমার্স

পেপারফ্লাইয়ের সাথে ধামাকা শপিং

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix