Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 May 2020
স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে
Share on FacebookShare on Twitter

স্থপতি ফৌজিয়া ডেইজীর জন্ম ও বেড়ে উঠা খুলনা শহরে। ২০০৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদ থেকে পাশ করে স্বামীর সহযোগিতায় স্থাপত্য আর্কিটেক্টস নামে কনসালটেন্সি ফার্ম প্রতিষ্ঠা করেন এবং ২০১৫ সাল পযর্ন্ত ভালোভাবে চালিয়ে নেন। সন্তান জন্মের পর ই-কমার্সের মাধ্যমে পুনরায় ক্যারিয়ার শুরু করেন। তার উদ্যোগের নাম অন্দর। তিনি মূলত মেয়েদের পোশাক ডিজাইন ও বিক্রি করেন। সাক্ষাৎকার নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

টেকজুম: উদ্যোক্তা হলেন কিভাবে?
ফৌজিয়া ডেইজী: ঘটনা টা ২০১৫-২০১৬, মাতৃত্বকালীন জটিলতায় পুরো সময় টা বাসাতে থাকতে হতো। যদিও পেশায় আমি একজন স্থপতি, কিন্তু ঘরের বাইরে গিয়ে কাজ করাটা আমার জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। আর ক্যারিয়ার যখন নিভু নিভু আলোতে তখন মাথায় আসে ই-কর্মাস উদ্যোক্তা হওয়ার কথা। শীতের সময় ছিল তখন, মাত্র ১৫০০ টাকায় পাঁচ টা শাল এ ব্লক প্রিন্ট দিয়ে কাজ শুরু করি। এক ঘন্টার মধ‍্যে ২৫০০ টাকায় সেল করে আর থেমে থাকি নি। তারপর ১০ টা টাঙ্গাইল শাড়ি আনলাম ঢাকা থেকে বান্ধবীর সাহায্যে, পেজে দিলাম সাথে সাথে ই বিক্রি হয়ে গেলো। সেই থেকে আমার ই-কর্মাসের উদ‍্যোগ অন্দর এর পথ চলা।

টেকজুম: ক্যারিয়ারে ই-কমার্স নেওয়ার কারণ কি?
ফৌজিয়া ডেইজী: বাড়িতে বসে কাজ করতে পারাটাই একমাত্র কারণ। একজন মা হিসেবে সন্তানের প্রাধান্য সবচেয়ে বেশী। তাকে যত্ন নেওয়ার মতো তেমন কেউ ছিলনা আমার পাশে, তাই নিজ হাতে সংসার, সন্তান সামলিয়ে বাইরের জগতে বা অফিসে সময় দেওয়া টা প্রায় অসম্ভব ছিলো। তাই ই-কমার্স বেছে নিলাম ক্যারিয়ারে।

টেকজুম: অন্দর নিয়ে আপনার স্বপ্ন কি?
ফৌজিয়া ডেইজী: স্বপ্নটা অনেক বড়। খুলনা শহরের প্রাণ কেন্দ্রে একটা শো রুম আছে। আমি হ‍্যান্ডলুম ও হ‍্যান্ডপেইন্ট নিয়ে কাজ করি, ডিজাইনার পণ্য তৈরী করি। আমার অধিকাংশ ক্রেতা প্রবাসী বাঙালিরা। দেশের পাশাপাশি বিদেশের মাটিতে প্রবাসী ক্রেতাদের মাঝে বিপুল চাহিদা তৈরী হয়েছে আমার পণ্যের। তাই স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে। ডিজাইনার হ‍্যান্ডপেইন্ট পন‍্য বলতেই অন্দর কে চিনবে সবাই।

টেকজুম: নারী হওয়ায় উদ্যোক্তার চ্যালেঞ্জ গুলো কি ছিলো?
ফৌজিয়া ডেইজী: নারী মানেই চলার পথে হাজারো বাধা। আর সে যদি হতে চায় উদ‍্যোক্তা, সেটা তো এক রূপকথার গল্পের মতো। আমি অতিক্রম করেছি সবার মতোই। আর্কিটেক্ট হয়ে কাপড় বিক্রেতা হবো! এ সূত্রে পরিবারের সম্মতি এখনো পাইনি। কিন্তু আমার স্বামী মানসিক ভাবে পূর্ণ সাপোর্ট দেয়। এই জন‍্য এতো দুর আসতে পেরেছি। যেসব উদ্যোক্তারা দেশের বিভিন্ন প্রান্তে থাকি তাদের জন‍্য এক জেলায় বসে অন্য জেলায় পণ্যের সোর্সিং ও পার্সেল ডেলিভারি বরাবর ই চ্যালেঞ্জিং।

টেকজুম: উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার ক্যারিয়ারে ভূমিকা রাখছে?
ফৌজিয়া ডেইজী: সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয় এটি। উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) আমাদের মতো উদ‍্যোক্তাদের জন‍্য আর্শীবাদ স্বরূপ। ই-ক‍্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজীব আহমেদ স‍্যারের নিরলস প্রচেষ্টায় উই আজকের অবস্থানে। সারাদেশ থেকে আমরা যারা দেশী পণ্য নিয়ে কাজ করি বা করতে আগ্রহী স‍্যার সবাইকে উইয়ের মাধ্যমে ই–কমার্সে দক্ষ করে তোলছেন। ঢাকার বাইরে থেকেও আমাকে সমান প্রাধান্য দিয়ে, আমার পণ্যের প্রচার ও প্রসার করছেন। উইতে আমি যে পরিচিতি ও সুনাম পেয়েছি তা অন্দরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপুর কাছেও আমি চির কৃতজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ‍্যোক্তাদের জন‍্য ফ্রি প্লাটফর্ম করে দিয়ে আমাদের জন্য সরকারি ও বেসরকারি ই-কমার্স ভিত্তিক সুবিধা ও ট্রেনিং এর ব‍্যবস্থা করে চলেছেন।

টেকজুম: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ফৌজিয়া ডেইজী: টেকজুম কেও ধন্যবাদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইদেশি পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও
নির্বাচিত

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও

বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী প্রায় ১৫০ কোটি
নির্বাচিত

বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী প্রায় ১৫০ কোটি

উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ আপগ্রেড
কিভাবে করবেন

উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ আপগ্রেড

শাওমি ফোনে ডিসপ্লেতে লুকানো সেলফি ক্যামেরা
নির্বাচিত

শাওমি ফোনে ডিসপ্লেতে লুকানো সেলফি ক্যামেরা

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
নির্বাচিত

ইউটিউবের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ১১ কোটি

পাবজি মোবাইল নিয়ে এলো ইনফেকশন মোড
গেম

পাবজি মোবাইল নিয়ে এলো ইনফেকশন মোড

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 May 2020

স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে

Techzoom.TV |
TechzoomTV