Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম আয়োজিত ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’-এ ফিকশন বিভাগে বেস্টসেলার লেখক হিসেবে পুরস্কৃত হলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তাঁর লেখা ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটির বিপুল জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটি প্রকাশ করেছে ‘প্রতিভাষা প্রকাশন’। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতের প্রেক্ষাপটে লেখা এই ফিকশনটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রাহিতুল ইসলাম তাঁর লেখনীতে সব সময় তরুণদের স্বপ্ন, সংগ্রাম ও তথ্যপ্রযুক্তির জগতকে তুলে ধরেন। রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড তাঁর সাহিত্যিক পথচলায় আরও একটি নতুন পালক যুক্ত করল।

পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাহিতুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ! লেখালেখির জীবনে আরেকটি মাইলফলক স্পর্শ করলাম। এই অর্জন বা কৃতিত্ব কোনোভাবেই আমার একার নয়। এই পুরস্কারের প্রকৃত দাবিদার আমার প্রিয় পাঠকেরা। তাদের আগ্রহ ও ভালোবাসাই প্রযুক্তিকেন্দ্রিক এই গল্পগুলোকে আজ এত দূর নিয়ে এসেছে। এই স্বীকৃতি আমাকে সামনে আরও ভালো কিছু লেখার দায়বদ্ধতা বাড়িয়ে দিল।”

তেরো শতাধিক লেখক, পাঠক, প্রকাশক ও বইশিল্পের কর্মীদের উপস্থিতিতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, এহতেশামস রাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এ ছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক ও বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, বাংলাদেশে অনলাইন বই বিপণনে অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম প্রতি বছরের মতো এবারও এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-একাডেমিক-এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেস্টসেলার অ্যাওয়ার্ডরকমারিরাহিতুল ইসলাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪০% মূল্যছাড়ে বাটার গিফট ভাউচার ইভ্যালিতে
ই-কমার্স

৪০% মূল্যছাড়ে বাটার গিফট ভাউচার ইভ্যালিতে

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ
ই-কমার্স

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ

নরসিংদীতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

নরসিংদীতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: রাসেল
ই-কমার্স

যাদের রিফান্ড পেন্ডিং, কনফারমেশন কলের জন্য অপেক্ষা করুন

ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত
ই-কমার্স

ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

৩০০ জনকে নিয়োগ দেবে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

আইফোন কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ব্যাটারি হেলথ...

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার পার্কিং বাজারে উবার

এবার পার্কিং বাজারে উবার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix