Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী বছর স্মার্টফোনের দাম আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 December 2025
শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

কম দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ছবি: রোহান

Share on FacebookShare on Twitter

একটি স্মার্টফোনের দাম সাধারণত নির্ভর করে বিশাল স্ক্রিন, চকচকে ক্যামেরা আর স্টোরেজ সক্ষমতার ওপর। আগামী বছর এমন আরেকটি উপাদান স্মার্টফোনকে আরও দামি করে তুলতে পারে। এটি হলো মেমোরি বা র‍্যাম। এটা যে শুধু স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য এমন নয়। অন্য সব ডিভাইস যেমন ট্যাবলেট বা স্মার্টওয়াচেরও দাম একই কারণে বেড়ে যেতে পারে।

এর একটি কারণ হলো বড় বড় নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর জোর দিচ্ছে। আর এ কারণে এআই ডেটা সেন্টারের জন্য উৎপাদন বাড়াতে হচ্ছে। এতেই দাম বাড়ছে মেমোরির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, ‘এখন পুরো বাজারই এক মারাত্মক চাপের মধ্যে, সবদিকেই সংকট।’

বৈশ্বিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) এই সপ্তাহের শুরুতে জানিয়েছে, মেমোরি সংকটের কারণে ২০২৬ সালে স্মার্টফোন বাজার শূন্য দশমিক ৯ শতাংশ হ্রাস পেতে পারে। অন্যদিকে কাউন্টারপয়েন্টের পূর্বাভাস, মেমোরির দাম আগামী বছরের শুরুতে আরও ২০ শতাংশ বাড়তে পারে।

এআইয়ের বাড়তি চাহিদা সামলাতে মেটা (ফেসবুক), মাইক্রোসফট ও গুগলের মতো টেক জায়ান্টগুলো এ বছর থেকে বেশ জোরেশোরে তাদের ডেটা সেন্টার ও অবকাঠামো সম্প্রসারণ শুরু করেছে। ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদন বলছে, ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের অবকাঠামোতে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, ‘এ পরিস্থিতিতে মেমোরি নির্মাতা মাইক্রন ও স্যামসাং তাদের উৎপাদনের দৃষ্টি ডেটা সেন্টারের দিকে সরিয়ে নিয়েছে। ফলে ভোক্তাদের পণ্যের জন্য বরাদ্দ কমে গেছে।’

মাইক্রন গত বুধবার জানিয়েছে, এআইয়ের চাহিদা বেড়ে যাওয়ায় তারা সাধারণ ভোক্তাদের জন্য ব্যবহার হওয়া মেমোরির ব্যবসা থেকে সরে যাচ্ছে।

স্যামসাংয়ের মেমোরি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জায়েজুন কিম গত অক্টোবরেই জানিয়েছিলেন, এআই ও ডেটা সেন্টারের জন্য মেমোরির চাহিদা ব্যাপক বেড়েছে। এ কারণে মোবাইল ও পার্সোনাল কম্পিউটারের (পিসি) মেমোরির সংকট আরও তীব্র হতে পারে।

বিশ্লেষকদের মতে, গ্যাজেট নির্মাতারা হয়তো উন্মোচন ও দামের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেবেন। সেমিকন্ডাক্টর শিল্প পর্যবেক্ষক প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স বলছে, মেমোরির দাম বেড়ে যাওয়ায় এ বছর স্মার্টফোনের উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

আইডিসির সিনিয়র রিসার্চ ডিরেক্টর নাবিলা পোপাল মনে করছেন, এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে সস্তা অ্যান্ড্রয়েড ফোনে। কারণ এই ফোনগুলোর লাভের মার্জিন সাধারণত অনেক কম। তিনি বলেন, ‘সস্তা এই অ্যান্ড্রয়েড ফোনগুলোর দাম বৃদ্ধি ঠেকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে।’

কোম্পানিগুলো আরও মুনাফার জন্য বেশি দামের ফোন বাজারে আনা কমিয়ে দিতে পারে। পোপালের হিসেবে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য আগামী বছর ৪৬৫ ডলারে পৌঁছাতে পারে। এতে স্মার্টফোনের বৈশ্বিক বাজারের আকার দাঁড়াবে রেকর্ড ৫৭৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

অবশ্য পোপাল ও ওয়াং বলছেন, আগামী বছরের শেষে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। ফলে বাড়তি চাপ থাকবে না এবং স্মার্টফোনের দামও কমবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোনস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন রুপে নকিয়া ৮০০০ সাথে থাকছে ৪জি
নির্বাচিত

নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

টেকনো স্পার্ক পাওয়ার ২…
নির্বাচিত

টেকনো স্পার্ক পাওয়ার ২…

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
নির্বাচিত

বাজারে সর্বোচ্চ বিক্রি হওয়া শীর্ষ ১০ স্মার্টফোন মডেল

প্রিয় শিক্ষককে দিতে পারেন গ্যাজেট উপহার
নির্বাচিত

প্রিয় শিক্ষককে দিতে পারেন গ্যাজেট উপহার

নতুন অ্যাপল ওয়াচে থাকবেও স্যাটেলাইট কানেক্টিভিটি!
নির্বাচিত

নতুন অ্যাপল ওয়াচে থাকবেও স্যাটেলাইট কানেক্টিভিটি!

ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টিকটক
নির্বাচিত

ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 December 2025

আগামী বছর স্মার্টফোনের দাম আরও বাড়বে

Techzoom.TV |
TechzoomTV