Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 December 2025
আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে স্মার্টফোনের চিপসেট বা ডিসপ্লের দাম বাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে মাত্র, কিন্তু তার আগেই দেশের আনঅফিসিয়াল বা ‘গ্রে মার্কেট’-এ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক বাজারে এখনো দাম কার্যকর না হলেও, ঢাকার মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের কিছু অসাধু ব্যবসায়ী আগাম অজুহাতে গ্রাহকদের পকেট কাটছেন।

ক্রেতাদের অভিযোগ, গত এক সপ্তাহের ব্যবধানে গুগল পিক্সেল, ওয়ানপ্লাস, শাওমি এবং আইফোনের বিভিন্ন আনঅফিসিয়াল মডেলের দাম মডেলভেদে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাজধানীর মোবাইল মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, বিক্রেতারা ফোনের দাম বেশি রাখার পেছনে অদ্ভুত সব যুক্তি দেখাচ্ছেন। বসুন্ধরা সিটিতে ফোন কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাশেদুল ইসলাম বলেন, “আমি গত সপ্তাহে যে গুগল পিক্সেল ৮-এর দাম দেখে গেলাম ৪৫ হাজার টাকা, আজ এসে দেখি সেটা ৫৪ হাজার টাকা চাইছে। কারণ জিজ্ঞেস করলে দোকানদার বলে—‘চীনে দাম বাড়ছে, সামনে আরও বাড়বে, তাই এখন রেট বেশি’। অথচ এই ফোন তো তাদের আগের স্টকের।”

পুরোনো স্টকে নতুন দাম

জানা গেছে, বর্তমানে বাজারে যেসব আনঅফিসিয়াল ফোন রয়েছে, তার বড় অংশই অন্তত ১৫-২০ দিন আগে লাগেজ পার্টি বা হুন্ডির মাধ্যমে দেশে ঢুকেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকারি বিক্রেতা স্বীকার করেন, “আমাদের কেনা রেট আগেরই। কিন্তু মার্কেটে সিন্ডিকেট করে বলা হচ্ছে ডলার রেট হাই এবং দুবাইয়ে শর্ট সাপ্লাই। এই অজুহাতে পুরোনো মাল নতুন রেটে বিক্রি করে বাড়তি মুনাফা করা হচ্ছে।”

সবচেয়ে বেশি প্রভাব যেসব ফোনে দাম বাড়ার এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ ফোনগুলোতে:

আইফোন: আইফোন ১৫ ও ১৬ সিরিজের আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টগুলোতে ১০-১৫ হাজার টাকা বাড়তি চাওয়া হচ্ছে। আইফোন ১৭ সিরিজের আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টগুলোতে ২০- ২৫ হাজার টাকা বাড়তি চাওয়া হচ্ছে।

গুগল পিক্সেল ও স্যামসাং: পিক্সেল ৭, ৮ সিরিজ এবং স্যামসাংয়ের এস সিরিজের বিদেশি ভ্যারিয়েন্টগুলোর দামও চড়া।

শাওমি ও রিয়েলমি: চায়না রিজিয়নের ফোনগুলোর (যা গ্লোবাল রম দিয়ে চালানো হয়) দামও ৩-৭ হাজার টাকা বাড়ানো হয়েছে।

আন্দোলনের সময় ব্যবসায়ীরা দাবি করেছিলেন, তারা ভোক্তার স্বার্থে রাস্তায় নেমেছেন। কিন্তু আন্দোলন থামতেই চিত্র উল্টো। সাদমান ইসলাম নামের এক ক্ষুব্ধ ক্রেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাদের আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে সব ফোনের প্রাইস বেড়ে গেছে, তাই না? এখন এইসব ভন্ডমি বাদ দেন। এখন চাহিদা একটু বেশি হওয়াতে আপনারা প্রাইস বাড়িয়ে দিছেন। এবার শুধু আন্দোলন করেন, মানুষ দিবে এবার আপনাদের।”

সাধারণত অফিসিয়াল ফোনের চেয়ে আনঅফিসিয়াল ফোনের দাম ৩০-৪০ শতাংশ কম থাকে বলে ক্রেতারা ঝুঁকি নিয়ে এগুলো কেনেন। কিন্তু বর্তমান সিন্ডিকেটের কারণে এই দামের ব্যবধান কমে আসছে। প্রযুক্তি বিশ্লেষক ও ব্লগাররা বলছেন, “আনঅফিসিয়াল ফোনের দাম যদি অফিসিয়ালের কাছাকাছি চলে যায়, তবে ওয়ারেন্টি ও এনইআইআর (NEIR) ঝুঁকি নিয়ে এসব ফোন কেনার কোনো যৌক্তিকতা নেই। ব্যবসায়ীরা অতি লোভে এখন বাজার নষ্ট করছেন।”

ভোক্তারা বলছেন, আনঅফিসিয়াল মার্কেট এমনিতেই নিয়ন্ত্রণের বাইরে। সেখানে কোনো জবাবদিহিতা নেই। এনইআইআর নিয়ে কড়াকড়ির খবরের মধ্যেও দাম কমার বদলে উল্টো বাড়িয়ে দেওয়াটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। অনেকেই এখন বাধ্য হয়ে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ফোনের দিকে ঝুঁকছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাসগুগল পিক্সেলশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নকশায় একইসাথে স্বাচ্ছন্দ্য ও নান্দনিকতা
নির্বাচিত

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নকশায় একইসাথে স্বাচ্ছন্দ্য ও নান্দনিকতা

দারাজ মল ফেস্টে মেগা ডিলস এ ১২ হাজার টাকা ছাড়
ই-কমার্স

দারাজ মল ফেস্টে মেগা ডিলস এ ১২ হাজার টাকা ছাড়

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের
নির্বাচিত

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

৬ মাস পাওনার জন্য চাপ দিতে পারবেন না ইভ্যালির গ্রাহকরা

২০২১ সালের সেরা ৬ স্মার্টফোন
নির্বাচিত

চীনের স্মার্টফোন বিক্রি কমেছে ১৮.২%

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2025

আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল

Techzoom.TV |
TechzoomTV