Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ মার্চ ২০২৬
এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
Share on FacebookShare on Twitter

‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো তাদের ইনটেলিজেন্ট এআই ইকোসিস্টেমের সম্প্রসারণটা বিশেষভাবে সকলের সামনে তুলে ধরেছে। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স” থিমের এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, কীভাবে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট অ্যাকসেসরিজকে একসঙ্গে কাজে লাগিয়ে একটি নিখুঁত ও সম্মিলিত অভিজ্ঞতা গড়ে তোলা যায়। এ প্রদর্শনীতে শক্তিশালী এআই ফিচারকে ব্যবহারিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন ডিজিটাল জীবনের মান উন্নয়নের উপর ফোকাস রাখা হয়েছে।

এই প্রদর্শনীতে নতুন ক্যামোন ৫০ সিরিজ ও পোভা ৮ সিরিজের স্মার্টফোনগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ক্যামন ৫০ সিরিজ টেকনোর এআই-ভিত্তিক ইমেজিং এবং নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্স এর উপর বেশি জোর দেওয়া হয়েছে। উন্নত ক্যামেরা সিস্টেম, এআই টুল এবং উচ্চ মানের পারফরম্যান্স প্রসেসরের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে প্রিয় মুহূর্তগুলো ধারণ, কনটেন্ট তৈরি এবং প্রতিদিনের অন্যান্য কাজ আরও স্মার্টভাবে করতে পারবেন। এই সিরিজে প্রফেশনাল-গ্রেড ক্যামেরা হার্ডওয়্যার, টেকনো এআই টুলকিট ও এলা অ্যাসিস্ট্যান্টকে এক ছাতার নিচে আনা হয়েছে, যার ফলে স্মার্টফোনে সরাসরি স্মার্ট ফটোগ্রাফি ও প্রোডাকটিভিটি, দু ধরনের সুবিধাই পাওয়া যায়।

ইমেজিং ফ্ল্যাগশিপের পাশাপাশি এখানে থাকছে পারফরম্যান্স-বেসড পোভা ৮ সিরিজ। এ সিরিজের লাইন-আপে সবচেয়ে এগিয়ে থাকছে পোভা কার্ভ ২ ফাইভজি। ডিভাইসটির স্লিম বডিতে আছে একটি বড় ব্যাটারি, স্মুথ হাই-রিফ্রেশ ডিসপ্লে এবং এআই বেসড কিছু টুল, যাতে গেমিং, বিনোদন এবং দৈনন্দিন যোগাযোগে যোগ হয় অনন্য মাত্রা। ডিভাইসটিতে উন্নত মানের কানেকটিভিটি এবং সিগন্যাল প্রযুক্তিও রয়েছে, যাতে করে আধুনিক জীবনযাপনে মোবাইল ফোন আরো বেশি প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠতে পারে।

ব্যক্তিগত ডিভাইস ছাড়াও টেকনো’র একটি বিস্তৃত এআইওটি ইকোসিস্টেম সম্পর্কে জানা যায়, যাতে পণ্যগুলো পাশাপাশি নিখুঁতভাবে সংযুক্ত হয়ে কাজ করতে পারে। প্রদর্শনীতে টেকনোর সম্পূর্ণ মেগাবুক ল্যাপটপ সিরিজের পাশাপাশি টেকনোর সর্বশেষ এআই-যুক্ত মেগাপ্যাড ট্যাবলেটও দেখানো হয়। এছাড়া টেকনো ট্রু ২ ও ফ্রিহিয়ার ২ ইয়ারফোন, ওয়াচ জিটি ১এস এবং এআই গ্লাসেস সিরিজসহ বিভিন্ন এক্সেসরিজও সকলের সামনে উপস্থাপন করা হয়েছে। এগুলো টেকনোর আপগ্রেডেড ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একত্রে কাজ করে ও একটি স্মার্ট ও সংযুক্ত অভিজ্ঞতার জন্ম দেয়।

টোনিনো ল্যাম্বোরগিনি-এর সঙ্গে অংশীদারিত্বে টেকনো এবার আধুনিক প্রযুক্তি এবং আইকনিক ইতালিয়ান ডিজাইনের সমন্বয়ে তৈরি এক্সক্লুসিভ কিছু কো-ব্র্যান্ডেড পণ্য বাজারে আনছে। এই যুগলবন্দীর প্রথম পণ্য হলো টোনিনো ল্যাম্বোরগিনি টেকনো টরাস গেমিং পিসি এবং টেকনো পোভা মেটাল লিমিটেড এডিশন ফোন। এছাড়া ভবিষ্যতে ল্যাপটপ, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইসেও এই অংশীদারিত্ব সামনে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে।

প্রদর্শনীর একটি প্রধান আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন টেকনোলজি, যা ভবিষ্যতের স্মার্টফোনের জন্য একটি সম্পূর্ণ নতুন ধারণা। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স, গেমিং এক্সেসরিজ বা অন্যান্য হার্ডওয়্যার মডিউল ম্যাগনেটিকভাবে সংযুক্ত করতে পারবে। এসব ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের কার্যকারিতা নিশ্চিত করার মাধ্যমে টেকনো এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, যার ফলে স্মার্টফোনগুলো ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে কাস্টমাইজ এবং আপগ্রেড করা যাবে।

এছাড়াও, টেকনো তাদের পোভা ইকোসিস্টেম কনসেপ্টটি বিস্তারিতভাবে দেখিয়েছে, যা ভবিষ্যতে গেমিং ও বিনোদনের জন্য একটি সম্পূর্ণ সমাধানের ধারণা তুলে ধরে। এতে রয়েছে পোভা মেটাল গেমিং এক্সেসরিজ, গেম কন্ট্রোলার এবং স্পেশালাইজড ইয়ারফোন। এগুলো সবই পোভা-এর অনন্য ডিজাইন ডিএনএ-এর অনুযায়ী তৈরি। একইসঙ্গে টেকনো এই প্রদর্শনীতে আর্ম লিমিটেড-এর সঙ্গে তাদের অংশীদারিত্বের অন্যতম একটি অর্জন ‘এজ-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’ প্রযুক্তির চমকও দেখিয়েছে। কাস্টমাইজড স্টাইল ট্রান্সফার প্রিভিউ প্রযুক্তিতে অ্যালগরিদমিক অপটিমাইজেশন ব্যবহার করা হয়, যাতে করে স্ক্রিন ফ্লিকারিং কমে যায় এবং ৩০ এফপিএস-এ রিয়েল-টাইম প্রিভিউ পাওয়া যায়। শিল্পের নৈতিকতাবোধ ধরে রেখে কমপ্রেসড মডেলগুলো স্মার্টফোনের মাধ্যমে পুরোপুরি অফলাইনে চালানো সম্ভব।

টেকনোর এই প্রদর্শনীতে তারা নিঃসন্দেহে উদ্ভাবনী এআই ও ইকোসিস্টেম সমন্বয় নিয়ে তাদের অবস্থানে আবারো জোর দিয়েছে। বাংলাদেশে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি সফলভাবে বাজারে ছাড়ার মাধ্যমে ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের জন্য ইন্টেলিজেন্স-ভিত্তিক সংযোগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভজি এখন বাংলাদেশে টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে, আর ক্যামোন ৫০ আলট্রা ফাইভজি-ও অতি শীঘ্রই পাওয়া যাবে। আরও তথ্যের জন্য www.tecno-mobile.com/bd ভিজিট করুন কিংবা নিকটতম টেকনো অনুমোদিত আউটলেটে গিয়ে সরাসরি অভিজ্ঞতা নিন।

Tags: এমডব্লিউসি ২০২৬এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫পোভা ৮পোভা কার্ভ ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না যে ইয়ারফোন
প্রযুক্তি সংবাদ

বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না যে ইয়ারফোন

ঠিকভাবে দৌড়াচ্ছেন কি জানাবে স্মার্ট জুতা
নির্বাচিত

ঠিকভাবে দৌড়াচ্ছেন কি জানাবে স্মার্ট জুতা

শিগগির আসছে অ্যাপলের ডায়াবেটিস মাপার ঘড়ি
নির্বাচিত

শিগগির আসছে অ্যাপলের ডায়াবেটিস মাপার ঘড়ি

ধনীরা কেন তাদের ফোনে কভার ব্যবহার করেন না?
নির্বাচিত

ধনীরা কেন তাদের ফোনে কভার ব্যবহার করেন না?

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে
প্রযুক্তি সংবাদ

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix