Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 June 2026
ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ উদ্যোগে এক জোট হচ্ছে মার্কিন দুই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও ইনটেল।

চীনের ওপর বৈশ্বিক নির্ভরতা কমিয়ে আমেরিকাতে চিপ ডিজাইন ও উৎপাদনের লক্ষ্যে বৃহস্পতিবার এ সম্ভাব্য পার্টনারশিপের কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ পদক্ষেপের ফলে অ্যাপল তাদের চিপ সরবরাহে টিএসএমসি’র ওপর একক নির্ভরতা কমাতে এবং সরকারের ১ হাজার কোটি ডলারের বড় বিনিয়োগে পুষ্ট ইনটেল চিপ উৎপাদনের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতরেই চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও ইনটেল একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে।

এ সম্ভাব্য পার্টনারশিপ যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদন শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।

অ্যাপলের জন্য পদক্ষেপটি তাদের উৎপাদন ব্যবস্থার নির্ভরতা এক জায়গায় সীমিত না রেখে বহুমুখী করার বড় সুযোগ এনে দেবে। কারণ, এখন কোম্পানিটি তাদের চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে চাইছে।

বর্তমানে চিপের জন্য সম্পূর্ণভাবে তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি’র ওপর নির্ভরশীল আইফোন নির্মাতা কোম্পানিটি।

টিএসএমসি’র উন্নত চিপ উৎপাদনের ওপর বর্তমানে এনভিডিয়া ও এএমডি’র মতো শীর্ষস্থানীয় মার্কিন এআই চিপ নির্মাতা কোম্পানিগুলোর ব্যাপক নির্ভরতা রয়েছে।

এর আগে, মে মাসে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছিল, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আলোচনার পর অ্যাপলের জন্য কিছু চিপ তৈরি করতে ইনটেল প্রাথমিক এক চুক্তিতে পৌঁছেছে।

এ ধরনের চুক্তি ইনটেলকে বিশ্বের অন্যতম বড় কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানির কাছ থেকে স্থায়ী ও ধারাবাহিক কাজের সুযোগ এনে দেবে, যা একইসঙ্গে বাজারে ইনটেলের সুনাম বাড়াবে ও তাদের চিপ উৎপাদন বিভাগটিকেও শক্তিশালী করবে। কারণ, সাম্প্রতিক সময়ে টিএসএমসি’র তুলনায় বেশ পিছিয়ে পড়েছে ইনটেল।

এ সপ্তাহের শুরুর দিকে ইনটেল ঘোষণা করেছে, কোম্পানিটি নিজস্ব সেন্ট্রাল প্রসেসর বা সিপিইউ-এর ব্যাপক চাহিদার ওপর ভর করে নতুন প্রজন্মের ‘১৮এ’ নামের চিপ উৎপাদন প্রযুক্তির প্রাথমিক উৎপাদনে প্রবেশ করেছে।

গেল বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে ইনটেলের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রে নতুন চিপ উৎপাদন কারখানা নির্মাণ ও কারখানা বাড়াতে প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা উন্মোচন করেছে ইনটেল।

এর ঠিক আট মাস পর কোম্পানিতে সরকারের শেয়ারের দাম বেড়ে ৫ হাজার কোটি ডলারেরও বেশি ছাড়িয়ে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, প্রশাসনের উচিত ছিল ইনটেলের আরও ‘বেশি শেয়ার’ দাবি করা।

এ উদ্যোগটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিজস্ব সরবরাহ চেইন সুরক্ষিত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রচেষ্টারই অংশ।

পাশাপাশি, চীনের ওপর থেকে বৈশ্বিক নির্ভরতা কমানোর জন্য বিভিন্ন কোম্পানির ইক্যুইটি বা শেয়ার অধিগ্রহণ করার কৌশলও এর অন্তর্ভুক্ত।

নতুন এ জোটের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরাধে সাড়া দেয়নি অ্যাপল ও ইনটেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস
ছাড় ও অফার

ভিভো ওয়াই২১ ফোন কিনে ১০ লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’
প্রযুক্তি বাজার

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

ফরচুনের তালিকায় ১১ ধাপ উপরে উঠলো হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

ফরচুনের তালিকায় ১১ ধাপ উপরে উঠলো হুয়াওয়ে

ওয়ালটনের সেরা পণ্যের তালিকা
প্রযুক্তি বাজার

ওয়ালটনের সেরা পণ্যের তালিকা

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়

দোয়েল ল্যাপটপ কোথায় গেল?
নির্বাচিত

দোয়েল ল্যাপটপ কোথায় গেল?

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 June 2026

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল

Techzoom.TV |
TechzoomTV