Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 June 2026
হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৪৬। চোখ ধাঁধানো পারফরম্যান্স, প্রাণবন্ত ডিসপ্লে এবং আধুনিক ক্যামেরা প্রযুক্তি নিয়ে সাশ্রয়ী দামে বাজারে আসা হেলিও ৪৬ বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। তাঁদের মতে হেলিও ৪৬ প্রমান করে দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা মানেই বাড়তি খরচ নয়।

হেলিও ৪৬ সম্পর্কে এর হেড অফ সেলস জনাব মোহাম্মদ আবু সায়েম জানান “স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ৪৬ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্স এর পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।”

হেলিও ৪৬ এ আছে ল্যাটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম যার কারনে ব্যবহারকারিরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এছাড়াও এ্যান্ড্রোয়েড ১৬ এ গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, এ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

এই স্মার্টফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চির HD+ (720×1600) পাঞ্চ-হোল ১২০Hz IPS ডিসপ্লে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ গুলো খুব ভালো ভাবেই সামাল দিতে পারবে কোন ধরনের ডিসপ্লে ল্যাগিং ছাড়া। এছাড়াও বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ভিয়্যুয়িং এংগেল ছাড়াও অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং গেম খেলার সময় পাওয়া যাবে ইমসারসিভ এক্সপেরিয়েন্স।

১২০হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও সাবলীল এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে ল্যাগ-ফ্রি। অন্যদিকে, পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে যা ফোনটির আরো আধুনিক একটি লুক দিচ্ছে। এছাড়াও ম্যাট ফিনিশ ডিজাইন হওয়ার কারনে ফোনটি হাতে নিয়েও একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়।

চিপসেট হিসেবে এই স্মার্টফোনটিতে আছে মিডিয়াটেক এর ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তাছাড়াও মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি র‍্যাম। এছাড়াও মেমোরী ফিউশনের মাধ্যমেও র‍্যাম বাড়ানো যাবে ৬জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী এ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ৪৬ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপ যার এ্যাপারচার f/1.৪। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও ৪৬ এর এই ক্যামেরা দিয়ে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।

৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেট টির সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে দ্রুতই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।

বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং।

হেলিও ৪৬ ফোনটিতে রয়েছে 4G/3G/2G, Wi-Fi, GPS এবং OTG ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আছে এই হ্যান্ডসেটটিতে।

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে তিনটি চমৎকার কালার অপশন – টাইটেনিয়াম ফগ, এ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক কালার এর হেলিও ৪৬ এর দাম রাখা হয়েছে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডস্মার্টফোন হেলিও ৪৬হেলিও ৪৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীদের সাড়ে ২৮ কোটি ডলার বোনাস দিচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

কর্মীদের সাড়ে ২৮ কোটি ডলার বোনাস দিচ্ছে হুয়াওয়ে

ওয়ালটনের ট্রিপল ক্যামেরার ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন
নির্বাচিত

ওয়ালটনের ট্রিপল ক্যামেরার ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন

গ্যালাক্সি ফোল্ড প্রি-অর্ডারের ‘প্রি-অর্ডার’ শুরু!
নির্বাচিত

‘সস্তায়’ ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং

ফোন উৎপাদন
নির্বাচিত

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

টেকনো পোভা ফাইভজি সিরিজ
নির্বাচিত

গ্র্যান্ড ডেব্যুর মাধ্যমে বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ

আলফা ক্যামেরা বাহক সবচেয়ে ছোট ড্রোন দেখালো সনি
নির্বাচিত

আলফা ক্যামেরা বাহক সবচেয়ে ছোট ড্রোন দেখালো সনি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2026

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

Techzoom.TV |
TechzoomTV