Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 June 2026
মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
Share on FacebookShare on Twitter

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা দুর্বলতার সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। তাঁদের দাবি, ত্রুটিটি কাজে লাগিয়ে হামলাকারীরা ডিভাইসের নিরাপত্তাব্যবস্থার গভীরে প্রবেশ করতে পারে। এতে ব্যক্তিগত তথ্য চুরি, গোপনে নজরদারি সফটওয়্যার স্থাপন বা ফোনের সংবেদনশীল অংশের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ দুর্বলতা সফটওয়্যারে নয়, ফোনের যন্ত্রাংশে রয়েছে। ফলে প্রচলিত সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সমস্যাটি পুরোপুরি দূর করা সম্ভব নয়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্যারাডাইম শিফটের গবেষকদের তথ্য অনুযায়ী, অ্যাপলের এ১২ ও এ১৩ বায়োনিক প্রসেসরে চলা সাতটি মডেলের আইফোন এই নিরাপত্তার ঝুঁকির আওতায় রয়েছে। মডেলগুলো হলো আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স ও দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই।

গবেষকদের মতে, নিরাপত্তা দুর্বলতাটি রয়েছে ‘বুটরোম’ নামের একটি গুরুত্বপূর্ণ অংশে। আইফোন চালু হওয়ার সময় সবার আগে যে কোড কার্যকর হয়, সেটিই বুটরোম। আইফোন চালুর পুরো প্রক্রিয়া এ অংশের মাধ্যমেই শুরু হয়।

সাধারণত সফটওয়্যারভিত্তিক নিরাপত্তার ত্রুটি নতুন হালনাগাদের মাধ্যমে ঠিক করা যায়। কিন্তু বুটরোমের কোড প্রসেসর তৈরির সময়ই স্থায়ীভাবে চিপে সংযুক্ত করা হয়। ফলে পরে সেটি আর পরিবর্তন বা পুনর্লিখন করা সম্ভব হয় না। এ কারণেই বিষয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন নিরাপত্তা গবেষকেরা।

গবেষকেরা এ দুর্বলতার নাম দিয়েছেন ‘ইউএসবিলিটার৮’। তাঁদের মতে, এটি সফটওয়্যারের কোনো ত্রুটি নয়। হার্ডওয়্যার নকশার একটি সীমাবদ্ধতা। ত্রুটিটি প্রসেসরের ইউএসবি নিয়ন্ত্রকের সঙ্গে সম্পর্কিত।

গবেষণায় দেখা গেছে, বিশেষভাবে তৈরি করা অস্বাভাবিক ছোট আকারের কিছু তথ্য প্যাকেট ধারাবাহিকভাবে পাঠানো হলে ইউএসবি নিয়ন্ত্রকের স্বাভাবিক কার্যপ্রক্রিয়া ব্যাহত করা সম্ভব হয়। এর ফলে সিস্টেমের এমন কিছু সুরক্ষিত মেমোরি অংশে তথ্য লেখা যায়, যেখানে সাধারণ অবস্থায় কোনো প্রবেশাধিকার থাকার কথা নয়।

গবেষকদের মতে, এ সুযোগ কাজে লাগিয়ে হামলাকারীরা আইফোনের নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্তরগুলো অতিক্রম করতে পারে। অ্যাপলের নতুন প্রজন্মের আইফোনগুলো এ সমস্যায় আক্রান্ত নয়। কারণ, পরবর্তী প্রজন্মের প্রসেসরের নকশায় পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে আরও কিছু পুরোনো আইফোনও এ দুর্বলতার বাইরে রয়েছে। আইফোন ১০–এ ব্যবহৃত এ১১ প্রসেসরের কথা উল্লেখ করেছেন গবেষকেরা। তাঁদের ভাষ্য, ওই প্রসেসরের ইউএসবি ড্রাইভার প্রতিটি তথ্য প্যাকেট প্রক্রিয়াকরণের পর একটি গুরুত্বপূর্ণ মেমোরি নির্দেশক আবার নির্ধারণ করে। ফলে সেখানে একই ধরনের আক্রমণ কার্যকর করা সম্ভব হয় না।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ত্রুটিটি প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ হলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক ঝুঁকি তুলনামূলকভাবে কম। কারণ, এটি এমন কোনো দুর্বলতা নয়, যা দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজে লাগানো যায়। এ ত্রুটি ব্যবহার করতে হলে হামলাকারীদের সরাসরি আইফোনটি ব্যবহারের পাশাপাশি বিশেষ ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হবে। ফলে অধিকাংশ ব্যবহারকারীর জন্য ঝুঁকি তুলনামূলক কম। তবে হার্ডওয়্যারভিত্তিক নিরাপত্তা দুর্বলতা সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি। কারণ, এ ধরনের ত্রুটি একবার চিপে থেকে গেলে তা ডিভাইসের পুরো জীবনে বিদ্যমান থাকতে পারে। ভবিষ্যতে নতুন কোনো আক্রমণ কৌশল তৈরি হলে সেটি কাজে লাগানোর সুযোগও সৃষ্টি হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রাথমিক থেকেই শুরু হবে কম্পিউটার প্রগ্রামিং শিক্ষা
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক থেকেই শুরু হবে কম্পিউটার প্রগ্রামিং শিক্ষা

ফাইজার হ্যাক করার অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে
নির্বাচিত

ফাইজার হ্যাক করার অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার
প্রযুক্তি বাজার

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ইমো ব্যবহারকারীদের জন্য রবি’র সেরা অফার
নির্বাচিত

যোগাযোগের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ইমো’র পপ-আপ সেফটি টিপস চালু

কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ স্মার্টফোনে কাটান ভারতীয়রা
নির্বাচিত

কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ স্মার্টফোনে কাটান ভারতীয়রা

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2026

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

Techzoom.TV |
TechzoomTV