Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 July 2026
বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি নতুন সিকিউরিটি ক্যামেরা বাজারে আনার মাধ্যমে বাংলাদেশে তাদের এআইওটি পোর্টফোলিও আরও সম্প্রসারণ করেছে, যা এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। নতুন এই প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১, শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১, ও শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল। এই তিনটি ডিভাইসেই রয়েছে চমৎকার ও শার্প ইমেজ কোয়ালিটি, এআই-ভিত্তিক ডিটেকশন প্রযুক্তি ও প্রাইভেসি-ফোকাসড ইঞ্জিনিয়ারিং। এছাড়াও, ব্যবহারকারীদের বাসা ও কর্মক্ষেত্র মনিটর করার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এতে ফিজিক্যাল লেন্স শিল্ডিং ও ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশনের মতো আধুনিক প্রটেকশন ফিচার যুক্ত করা হয়েছে।

ইনডোর লাইনেআপের শীর্ষে থাকা শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ রিয়েল-টাইম অ্যালার্ট বা তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার জন্য লোকাল এআই-পাওয়ার্ড হিউম্যান অ্যান্ড পেট ডিটেকশন ফিচারের সাহায্যে ক্রিস্টাল-ক্লিয়ার ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকর্ডিং নিশ্চিত করে। এছাড়াও, এই ক্যামেরায় ৩৬০ ডিগ্রি প্যানোরামিক কাভারেজ ও উন্নত ইনফ্রারেড নাইট ভিশন ফিচার যুক্ত করা হয়েছে। একইসাথে, ব্যবহারকারীদের শতভাগ ভিজ্যুয়াল প্রাইভেসি নিশ্চিত করতে এতে একটি ফিজিক্যাল লেন্স শিল্ড থাকছে, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ম্যানুয়ালি ক্যামেরার লেন্স সম্পূর্ণ ব্লক রাখা যাবে।

বিশেষভাবে, উন্নত নিরাপত্তা ও উচ্চমানের ইমেজ কোয়ালিটি প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ ডিজাইন করা হয়েছে। এই ডিভাইসে ২৩০৪ × ১২৯৬ পিক্সেলের রেজ্যুলুশন রয়েছে, যা অত্যন্ত শার্প ও ডিটেইলড ২কে (৩ মেগাপিক্সেল) ভিজ্যুয়াল ক্যাপচার করতে সক্ষম। নিখুঁত মনিটরিং নিশ্চিত করতে এই ক্যামেরায় ইন্টেলিজেন্ট এআই হিউম্যান ডিটেকশন প্রযুক্তির সাথে ডুয়েল-গিম্বল রোটেশন ব্যবহার করা হয়েছে, যা ৩৬০ ডিগ্রি হরিজন্টাল ও ১০৭ ডিগ্রি ভার্টিকাল কাভারেজ প্রদান করবে। সংবেদনশীল ফুটেজ সুরক্ষার ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে এতে ফিজিক্যাল প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড কমিউনিকেশন ও সিকিউর ক্লাউড আর্কিটেকচার দেওয়া হয়েছে; যা বাসাবাড়ি, অফিস, রিটেইল আউটলেট, ক্লিনিক, প্রফেশনাল সার্ভিস ফার্ম ও প্রাইভেসিকে অগ্রাধিকার দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটিকে একটি আইডিয়াল সল্যুশন হিসেবে গড়ে তুলেছে।

এই লাইনেআপের অন্যতম সংযোজন হলো শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল। ডিভাইসটির ইনোভেটিভ ডুয়েল-লেন্স ডিজাইন বিস্তৃত কাভারেজ নিশ্চিত করতে আউটডোর নজরদারিকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করছে। পাশাপাশি, ওয়াইড ডায়নামিক রেঞ্জ ও স্মার্ট ফুল-কালার নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ ৩ মেগাপিক্সেল ইমেজিং নিশ্চিত করে। দিনরাত ২৪ ঘণ্টা প্রোঅ্যাক্টিভ বা অগ্রিম নিরাপত্তা দিতে এই ক্যামেরায় এআই-পাওয়ার্ড হিউম্যান অ্যান্ড ভেহিকল ডিটেকশন, ভার্চুয়াল-ফেন্স অ্যালার্ট ও একটি অ্যাক্টিভ অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম যুক্ত করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটির আইপি৬৬ রেটেড ওয়েদার-রেজিস্ট্যান্ট ডিজাইন মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম, যা যেকোনো আবহাওয়াতেই অত্যন্ত নির্ভরযোগ্য আউটডোর মনিটরিং সুবিধা প্রদান করবে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “বাংলাদেশে স্মার্ট লাইফস্টাইলের দ্রুত প্রসারের পাশাপাশি অ্যাডভান্সড হোম সিকিউরিটির চাহিদাও ক্রমাগত বাড়ছে। বর্তমান যুগে প্রকৃত নিরাপত্তা বলতে শুধু নির্দিষ্ট স্থান মনিটর করাই নয়; বরং, সমানভাবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকেও বোঝায়। স্মার্ট ক্যামেরা সি২০১, স্মার্ট ক্যামেরা সি৩০১ ও আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল বাজারে আনার মাধ্যমে আমরা বাংলাদেশে আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন ও প্রাইভেসি-ফার্স্ট ডিজাইন পৌঁছে দিচ্ছি। ফলে, পরিবার থেকে শুরু করে ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ক্লিনিক সহ যারা সংবেদনশীল ফুটেজ সুরক্ষিত রাখতে চান, তারা সবাই এখন সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। এই প্রোডাক্টগুলো মূলত সবার জন্য নির্ভরযোগ্য ও ইন্টেলিজেন্ট সিকিউরিটি সহজলভ্য করার ক্ষেত্রে আমাদের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

শাওমির কানেক্টেড স্মার্ট লাইফস্টাইলের ভিশনকে কেন্দ্র করে তৈরি এই নতুন ক্যামেরা লাইনআপে শক্তিশালী প্রাইভেসি প্রটেকশনের সাথে ইন্টেলিজেন্ট মনিটরিংয়ের একটি চমৎকার মেলবন্ধন রইয়েছে। কার্যকরভাবে হ্যাকিং প্রতিরোধ করার জন্য প্রতিটি মডেলে বিল্ট-ইন এমজেএ১ সিকিউরিটি চিপসেট ব্যবহার করা হয়েছে। ফলে, ব্যবহারকারীরা সুরক্ষিত টু-ওয়ে ভয়েস কমিউনিকেশন, কাস্টমাইজড প্রাইভেসি সেটিংস ও ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, শাওমি হোম অ্যাপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অত্যন্ত সহজে ক্যামেরা রিমোটলি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পারবেন।

নতুন এই তিন ক্যামেরাই বর্তমানে দেশজুড়ে শাওমির সকল অথরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। বাজারে শাওমি সি২০১ স্মার্ট ক্যামেরার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩,০৯৯ টাকা, শাওমি সি৩০১ স্মার্ট ক্যামেরা মূল্য মাত্র ৪,৮৯৯ টাকা ও শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল পাওয়া যাচ্ছে মাত্র ৬,০০০ টাকায়।
এ বিষয়ে আরও জানতে ভিজিট করুন https://www.mi.com/bd/ বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাইন্যান্স-গ্রেডশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আধুনিকায়ন ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সেবার উপর গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন-ইয়াসির আজমান
প্রযুক্তি সংবাদ

আধুনিকায়ন ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সেবার উপর গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন-ইয়াসির আজমান

আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন
ছাড় ও অফার

আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন

‘অনার অফ কিংস’ বিশ্ববাজারে আনছে টেনসেন্ট
গেম

‘অনার অফ কিংস’ বিশ্ববাজারে আনছে টেনসেন্ট

জেনে নিন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সর্ম্পকে অজানা কথা
প্রযুক্তি সংবাদ

জেনে নিন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সর্ম্পকে অজানা কথা

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘স্মার্ট ক্লাব’
প্রযুক্তি সংবাদ

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘স্মার্ট ক্লাব’

গেমারদের জন্য ফায়ারবোল্টের পডস নিনজা ৬০১
প্রযুক্তি সংবাদ

গেমারদের জন্য ফায়ারবোল্টের পডস নিনজা ৬০১

Load More

ট্রেন্ডিং টপিক

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য
বিবিধ

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে...

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2026

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix