Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 July 2026
আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আয়ারল্যান্ডে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। দেশটির সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্প সম্প্রসারণে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করবে কোম্পানিটি। মূলত এআই সিস্টেমে ব্যবহৃত প্রসেসরের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর এফটি।

ইনটেল জানায়, এ বিনিয়োগের মাধ্যমে ডাবলিনের পশ্চিমে অবস্থিত লেইক্সলিপ কারখানার আধুনিকায়ন করা হবে। ফলে বর্তমান উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কাজ আরো জোরদার হবে।

বর্তমানে এআই ডেটা সেন্টারে ব্যবহৃত চিপের চাহিদা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। এ চাহিদা মেটাতে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘চিপস অ্যাক্ট’-এর মাধ্যমে ইউরোপে উৎপাদন বাড়িয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপের জন্য বিদেশী নির্ভরতা কমাতে কাজ করছে।

ইনটেলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নাগা চন্দ্রেসেকরণ জানান, বিনিয়োগটির ফলে আয়ারল্যান্ড বিশ্বের সবচেয়ে উন্নত উৎপাদন ব্যবস্থার শীর্ষ সারিতে থাকবে।

প্রতিবেদনে বলা হয়, আর্থিক সংকট কাটাতে দুই বছর আগে আয়ারল্যান্ডের ‘ফ্যাব-৩৪’ সেমিকন্ডাক্টর কারখানার মালিকানা বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলোর কাছে বিক্রি করে ইনটেল। তবে চলতি বছরের শুরুতে ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি খরচ করে কারখানাটির পূর্ণ নিয়ন্ত্রণ ফেরত নেয়ার ঘোষণা দেয় কোম্পানিটি।

সেমিকন্ডাক্টর খাতের চাঙ্গা ভাবের কারণে গত ছয় মাসে ইনটেলের শেয়ারদর দ্বিগুণেরও বেশি বেড়েছে। এআই কোম্পানিগুলোর কম্পিউটিং ক্ষমতার চাহিদা সরবরাহের তুলনায় অনেক বেশি। ফলে ইনটেলের মতো নিজস্ব উৎপাদন ক্ষমতাসম্পন্ন কোম্পানিগুলো বাড়তি সুবিধা পাচ্ছে বলে জানান বিশ্লেষকরা।

মাত্র এক বছর আগেও অনেকে ইনটেলের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ক্লড কোড, ওপেনএআই কোডেক্স ও ওপেনক্লর মতো এআই এজেন্টের জনপ্রিয়তার কারণে ইনটেল ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই
নির্বাচিত

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই

দেশের বাজারে ফ্ল্যাগশিপ ফিচার ফোন নিয়ে এলো নোকিয়া
প্রযুক্তি বাজার

দেশের বাজারে ফ্ল্যাগশিপ ফিচার ফোন নিয়ে এলো নোকিয়া

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল
প্রযুক্তি বাজার

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল

মাত্র ১ মিনিটেই চার্জ হবে স্মার্টফোন-ল্যাপটপ, নতুন প্রযুক্তি উদ্ভাবন
নির্বাচিত

মাত্র ১ মিনিটেই চার্জ হবে স্মার্টফোন-ল্যাপটপ, নতুন প্রযুক্তি উদ্ভাবন

বাজারে এলো হুয়াওয়ের নতুন দু’টি স্মার্ট অ্যাকসেসরিজ
নির্বাচিত

বাজারে এলো হুয়াওয়ের নতুন দু’টি স্মার্ট অ্যাকসেসরিজ

৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?
কিভাবে করবেন

৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস ও...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2026

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

Techzoom.TV |
TechzoomTV