Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 July 2019
দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে আরো নতুন দুটি সর্বাধুনিক স্মার্টফোন নকিয়া ৩.২ এবং নকিয়া ২.২ আনছে ব্র্যান্ডটির নির্মাণ সংস্থা এইচএমডি গ্লোবাল।

নকিয়া ৩.২ দিচ্ছে দুই দিনের ব্যাটারি লাইফসহ ৬.২৬ ইঞ্চির সবচেয়ে বড় এইচডি প্লাস ডিসপ্লে যার মাধ্যমে প্রিয় মুভি, টিভি শো কিংবা অনলাইন স্ট্রিমিং দেখা যাবে চোখের ওপর বাড়তি চাপ প্রয়োগ ছাড়াই। নোকিয়া ২.২ ফোনটিতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লো লাইট ইমেজিং প্রযুক্তি, যা অত্যন্ত সাশ্রয়ী দামেই দেবে স্বল্প আলোতে ডিটেইল ছবি তোলার সুবিধা। এই ক্যামেরাটি একসাথে একাধিক ছবি তোলে এবং অ্যাডভান্সড অ্যালগরিদম ব্যবহার করে সেই ছবিগুলোর সমন্বয়ে তৈরি করে একটি অসাধারণ ইমেজ। আর এর এইচডিআর ফটোগ্রাফি দেবে প্রাণবন্ত ছবি যার প্রতি শটেই পাওয়া যাবে ডায়নামিক রেঞ্জ।

অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত নকিয়া ৩.২ এবং নকিয়া ২.২ দুইটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড কিউ রেডি এবং দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। এছাড়া তিনবছর পর্যন্ত প্রতি মাসে পাবে সিকিউরিটি আপডেট যা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ উদ্ভাবনগুলো। দুটি স্মার্টফোনেই রাখা হয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন, যার মাধ্যমে সাশ্রয়ী দামের দুটি ফোনেই পাওয়া যাবে গুগল অ্যাসিসটেন্টের অসাধারণ অভিজ্ঞতা।

কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৪২৯ মোবাইল প্ল্যাটফর্মের নোকিয়া ৩.২ স্মার্ট ফোনটি পাওয়া যাবে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি মেমোরিসহ। নোকিয়া ২.২ এর থাকছে কোয়াড কোর মিডিয়াটেক এ২২ চিপসেট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যাটারি অপটিমাইজেশনের মাধ্যমে সারাদিন চার্জ নিশ্চিত করবে।

স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, “আমরা বিশ্বাস করি মোবাইল প্রযুক্তির সর্বশেষ এবং অসাধারণ উদ্ভাবনগুলো থাকা উচিত সবার হাতের নাগালে । নকিয়া ২.২ এর ফিচারগুলোর মধ্যে আছে বায়োমেট্রিক ফেস আনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন, এসব ফিচারের মাধ্যমে ফোন ব্যবহারের পদ্ধতিতে আমরা আমূল পরিবর্তন আনতে চাই।”

তিনি আরও বলেন, “নোকিয়া ৩.২ স্মার্টফোনে আছে এখনও পর্যন্ত আমাদের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ সেরে নিতে পারবেন চোখের ওপর বাড়তি চাপ ছাড়াই। নিরাপত্তার জন্য ফোনটির পেছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনে থাকছে নোটিফিকেশন লাইট, প্রতিটি নোটিফিকেশনের খবর দেবে এটি। ফলে একজন ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন কখন ফোন আনলক করতে হবে এবং অ্যাপ চেক করতে হবে।”

দুটি ফোনই পাওয়া যাবে সেরা দামে। নকিয়া ৩.২ (৩/৩২জিবি) ১৩,৪৯৯ টাকায়, নকিয়া ২.২ (২/১৬ জিবি)১০,৯৯৯ টাকা এবং নকিয়া ২.২ (৩/৩২জিবি) ১২,৯৯৯ টাকায় কেনা যাবে।

দেশের বাজারে নকিয়া ৩.২ পাওয়া যাবে এক্সক্লুসিভলি শুধুমাত্র দারাজ.কম-এ। অন্যদিকে ১৬ জুলাই, ২০১৯ থেকে দেশজুড়ে বিভিন্ন স্টোরে পাওয়া যাবে নকিয়া ২.২।

স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, দারাজ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, এইচএমডি গ্লোবাল, বাংলাদেশ-এর মার্কেটিং লিড ইফফাত জহুরসহ আরও অনেকে।

আরও তথ্যের জন্য,এইচএমডি প্রেস অফিস: maswood@northbrookconsultants.com

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন
নির্বাচিত

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

আগামিকাল থেকে সব অপারেটরে মেয়াদহীন ডাটা প্যাকেজ
টেলিকম

আগামিকাল থেকে সব অপারেটরে মেয়াদহীন ডাটা প্যাকেজ

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট
নির্বাচিত

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

শাওমি ১৬ সিরিজ নিয়ে বাজারে আসতে পারে কোয়ালকমের শক্তিশালী চিপসেট
নির্বাচিত

শাওমি ১৬ সিরিজ নিয়ে বাজারে আসতে পারে কোয়ালকমের শক্তিশালী চিপসেট

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক
নির্বাচিত

টুইটারের হোম পেজেও বদল আনছেন ইলন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

আইফোনের রিপ্লেসমেন্ট সার্ভিস কিনে বিপাকে গ্রাহক, ড্যাজলের বিরুদ্ধে অভিযোগ

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
সোশ্যাল মিডিয়া

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

অ্যাপল পণ্যের নানা কারিগরি সমস্যা সমাধান ও অভিজ্ঞতা...

ওয়ালটন

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2019

দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২

Techzoom.TV |
TechzoomTV