Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে ১০ লাখ ফ্রিজ বিক্রির করবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
ওয়ালটন পণ্যে ১০ শতাংশ মূল্যছাড়
Share on FacebookShare on Twitter

আসছে ঈদুল আযহা, কোরবানি ঈদ। এই সময়ে ফ্রিজের চাহিদা থাকে সবচেয়ে বেশি। সারা বছরের মোট ফ্রিজ বিক্রির অর্ধেকের বেশি হয় এ সময়। এরই প্রেক্ষিতে এবারের ঈদে এক মিলিয়ন বা ১০ লাখ ইউনিট ফ্রিজ বিক্রির নতুন রেকর্ড করার টার্গেট নিয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, গত কোরবানির ঈদের আগে সারা দেশে ওয়ালটনের ফ্রিজ বিক্রি হয়েছিল ৬ লাখের মতো। এবার টার্গেট- ১০ লাখ ফ্রিজ বিক্রি করা।

তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে স্থানীয় ফ্রিজ বাজারে আরেকটি নতুন রেকর্ড সৃষ্টি করবে ওয়ালটন। সেজন্য রোজার ঈদের পরপরই নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কারখানায় ফ্রিজের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সেলস পয়েন্টগুলোতে পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হয়েছে। বাজারে ছাড়া হয়েছে প্রায় অর্ধ-শত নতুন মডেল। নেয়া হয়েছে কৌশলগত বিপণন ব্যবস্থা। পাশাপাশি, ক্রেতাদের দেয়া হচ্ছে বাড়তি সুবিধা।

জানা গেছে, বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনতে ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এ কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ উৎসাহিত করতে চালানো হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। কোরবানির ঈদ উপলক্ষ্যে এর আওতায় ফ্রিজ ক্রেতাদের ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন। প্রতিদিনই দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে এক মিলিয়ন বা ১০ লাখ টাকা পেতে পারেন ক্রেতারা। রয়েছে ফ্রিজ, টিভিসহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এসব সুবিধা না মিললেও নিশ্চিত ক্যাশ ভাউচার পাবেন ক্রেতারা।

কর্তৃপক্ষ জানায়, গত মাসে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন অনেকেই। এদের মধ্যে কয়েকজন হচ্ছেন: চাঁদপুরে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘সনি ইলেকট্রনিক্স’ থেকে জাকির হোসেন, ফেণীর একাডেমী রোড ওয়ালটন প্লাজা থেকে মো. ইয়াছিন ও লায়লা বেগম, পিরোজপুরের স্বরূপকাঠিতে মেসার্স হক এন্টারপ্রাইজ থেকে আব্দুর রহিম, কুমিল্লা ক্যান্টনমেন্টে নীলাচল ইলেকট্রনিক্স থেকে নাজমুল হোসাইন ও খুলনা শিববাড়ীতে আশা এন্টারপ্রাইজ থেকে পেয়েছেন ক্রেতা মো. মিরাজ হাওলাদার। এছাড়া দেশজুড়ে অসংখ্য ক্রেতা এক লাখ টাকা করে পেয়েছেন।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, স্থানীয় ফ্রিজ বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন। ফ্রিজের মোট চাহিদার প্রায় ৭৫ ভাগই পূরণ করছে ওয়ালটন। প্রতিবছরই ফ্রিজ বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ওয়ালটনের টার্গেট- ২০ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি করা। আন্তর্জাতিক বাজারেও নিজেদের শক্ত অবস্থান তৈরিতে কাজ করছে ওয়ালটন।

বিপণন কর্মকর্তারা জানান, কোরবানি ঈদকে সামনে রেখে বাজারে রয়েছে ওয়ালটনের ১৩৫ মডেলের ফ্রিজ। এসবের মধ্যে রয়েছে ১০৩ মডেলের ফ্রস্ট ফ্রিজ, ২০ মডেলের নন-ফ্রস্ট ফ্রিজ ও ১২ মডেলের ডিপ ফ্রিজ।
এদিকে ঈদে ক্রেতাদের হাতে সর্বাধুনিক প্রযুক্তির ফ্রিজ তুলে দিতে ওয়ালটন বাজারে এনেছে প্রায় অর্ধ-শত নতুন মডেল। ফ্রস্ট ফ্রিজে নতুন এসেছে ৩৭ টি মডেল ও নন-ফ্রস্টের ৫টি মডেল।

ওয়ালটন ফ্রস্ট ও নন-ফ্রস্ট ফ্রিজের মধ্যে গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুুক্তির সাইড বাই সাইড ডোরসহ গ্লাস ডোর, বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত রেফ্রিজারেটর গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়ালটনের এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চালানো যাবে।

সূত্রমতে, দেশের গন্ডী পেরিয়ে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অ লের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এবার ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারে রপ্তানির বৃহৎ পরিকল্পনা নেয়া হয়েছে। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড হতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ওয়ালটন।

ওয়ালটনের প্রতিটি ফ্রিজ আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান সনদ পাওয়ার পরই বাজারে ছাড়া হচ্ছে। তাই সর্বোচ্চমানের আত্মবিশ্বাসে ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। এছাড়া আইএসও সনদ প্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার থেকে মিলবে ৫ বছরের বিক্রয়োত্তর সুবিধা। মিলবে হোম সার্ভিসও। গ্রাহকরা যেকোন মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল দিয়ে বছরের ৩৬৫ দিনই পাচ্ছেন কাঙ্খিত সেবা। তথ্য প্রাপ্তির পর গ্রাহকের বাড়িতে দ্রুত পৌঁছে যাচ্ছে সার্ভিস এক্সপার্টস। ওয়ালটনের এই সেবা এরইমধ্যে গ্রাহকমহলে ব্যাপক প্রসংশিত হয়েছে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের পোস্ট-লঞ্চ প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইভেন্ট
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের পোস্ট-লঞ্চ প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইভেন্ট

গেমিংয়ে ‘নতুন মাত্রা’ ডেলের ‘জি সেভেন’
নির্বাচিত

৪৫ হাজার টাকার ভেতরে সেরা ৫টি ল্যাপটপ

ডিএসএলআর ক্যামেরাও হার মানবে রিয়েলমির এই স্মার্টফোনের কাছে
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টফোন বিক্রি এক দশকের সর্বনিম্নে

চলতি মাসেই এলজির ফাইভজি স্মার্টফোন বেচবে স্প্রিন্ট
প্রযুক্তি বাজার

চলতি মাসেই এলজির ফাইভজি স্মার্টফোন বেচবে স্প্রিন্ট

রেডমি ল্যাপটপ আনছে শাওমি
নির্বাচিত

রেডমি ল্যাপটপ আনছে শাওমি

বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু
প্রযুক্তি বাজার

বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix