Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইয়েমেনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি এসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ৪ আগস্ট ২০১৯
ইয়েমেনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি এসি
Share on FacebookShare on Twitter

দেশেই বিদ্যুৎ সাশ্রয়ী গ্লোবাল স্ট্যান্ডার্ড এয়ার কন্ডিশনার বা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত সেসব পণ্য সাশ্রয়ী মূল্যে বিশ্ব ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে। ফলে, রপ্তানি বাজারে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন পণ্যের মার্কেট শেয়ার দ্রুত বাড়ছে। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

এ উপলক্ষ্যে আজ রবিবার (আগস্ট ৪) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সপোর্ট টু ইয়েমেন’ শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে ইয়েমেনে এসি রপ্তানির সাফল্য উদযাপন করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টরস ইভা রিজওয়ানা, এসএম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ রায়হান, মো. তানভীর রহমান ও সিরাজুল ইসলাম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টরস মো. ফিরোজ আলম ও শাহজাদা সেলিম, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, এসি বিভাগের চীফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী ইসহাক রনি, ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) শাখার এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অ লের প্রধান রকিবুল ইসলাম রাকিব, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান প্রমূখ।

রকিবুল ইসলাম রাকিব বলেন, ইয়েমেনের শীর্ষস্থানীয় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাছ থেকে গত জুন মাসে এসি রপ্তানির আদেশ পায় ওয়ালটন। যার শিপমেন্ট হয়েছে চলতি মাসের শুরুতে। ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতিতে, অর্থাৎ আমদানিকারকের দেয়া ডিজাইন, মান ও অন্যান্য শর্তানুযায়ী এসি তৈরি করেছে ওয়ালটন।

ওয়ালটন আইবিইউ শাখার প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, স্থানীয় বাজারের মতো ইলেকট্রনিক্স পণ্যের বৈশ্বিক বাজারেও দ্রুত শক্তিশালী অবস্থান তৈরির টার্গেট নিয়েছে ওয়ালটন। সেজন্য তৈরি করা হয়েছে কৌশলগত রোডম্যাপ। নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি ওইএম এর মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণের প্রতি জোর দেয়া হয়েছে। বিশ্ব ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী গ্লোবাল স্ট্যান্ডার্ড পণ্য তুলে দেয়া হচ্ছে। ফলে, প্রতিনিয়ত ওয়ালটন পণ্যের নতুন রপ্তানি বাজার তৈরি হচ্ছে।

তার মতে- সর্বাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় বিশ্ববাজারে ওয়ালটন তথা বাংলাদেশের জন্য সুদিন আসছে।

ওয়ালটন এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, ইয়েমেনে এতোদিন রপ্তানি হতো ওয়ালটনের তৈরি ফ্রিজ। দেশটিতে এবার এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন। তিনি আশা করেন, ফ্রিজের মতো ওয়ালটনের এসিও ইয়েমেনবাসীর আস্থা ও মন জয় করে নেবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম জানান, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। তাদের মেইন ফোকাস এখন বিশ্ব বাজার। টার্গেট- ২০২৮ সালের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা। সেজন্য ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারকে গুরুত্ব দেয়া হয়েছে। সেসব দেশের চাহিদা অনুযায়ী গ্লোবাল স্ট্যান্ডার্ড ও মডেলের ফ্রিজ, টিভি, এসি ইত্যাদি পণ্য তৈরি করছে ওয়ালটন।

ওয়ালটন এসির সিওও প্রকৌশলী ইসহাক রনি জানান, ওয়ালটন এর প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই বাজারে ছাড়া হয়। ফলে, স্থানীয় বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে এখন ওয়ালটন এসি। অতি দ্রুত বিশ্ব ক্রেতাদেরও মন জয় করে নিবে বলে তিনি আশাবাদী।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো এফ ৩: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

পোকো এফ ৩: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল
নির্বাচিত

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল

ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিসীমা ১০ কিলোমিটার
অটোমোবাইল

ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিসীমা ১০ কিলোমিটার

ভারতে এবার অনলাইনে ওষুধ বেচবে অ্যামাজন
ই-কমার্স

ভারতে এবার অনলাইনে ওষুধ বেচবে অ্যামাজন

সব ইভেন্ট ‘শুধু ডিজিটাল’ করার সিদ্ধান্তে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

সব ইভেন্ট ‘শুধু ডিজিটাল’ করার সিদ্ধান্তে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

বিটিসিএলের এমভিএনও সিমের পরীক্ষামূলক কার্যক্রম স্থগিত
টেলিকম

বিটিসিএলের এমভিএনও সিমের পরীক্ষামূলক কার্যক্রম স্থগিত

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix