Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল
Share on FacebookShare on Twitter

২০২৫ সালে এসে অনলাইন স্ক্যাম বা প্রতারণা আরো জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। প্রতারকরা এখন উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে নানা ফাঁদ পেতে সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, অর্থ ও লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে। এমনকি প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞ ব্যবহারকারীরাও অজান্তে এ প্রতারণার শিকার হচ্ছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাধারণ কিছু সতর্কতা মেনে চললেই অনেক প্রতারণা এড়ানো সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটাইমস অবলম্বনে অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল এবং এর থেকে রক্ষায় করণীয় সতর্কতা নিয়ে আলোচনা করা হলো—

● এআইনির্ভর ফিশিং ও স্মিশিং
ব্যাংক, সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং প্লাটফর্মের মতো সাজানো ই-মেইল ও বার্তা পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয়। এগুলো দেখতে আসল মনে হওয়ায় অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে যান। এছাড়া এখন এসএমএস ও ফিশিং মিলিয়ে তৈরি হয়েছে স্মিশিং প্রতারণা। এক্ষেত্রে অপরাধীরা টেক্সট মেসেজের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড বা ওটিপি চুরির চেষ্টা করে।

● রোমান্স স্ক্যাম
ভুয়া প্রোফাইল বা ডিপফেক ভিডিও ব্যবহার করে সম্পর্ক তৈরির মাধ্যমে প্রতারকরা অর্থ হাতিয়ে নেয়।

● অনলাইন কেনাকাটায় প্রতারণা
নকল ই-কমার্স সাইট, ভুয়া অফার বা রিফান্ড বার্তার মাধ্যমে টাকা ও কার্ডের তথ্য চুরি করা হয়।

● টেক সাপোর্ট স্ক্যাম
প্রতারকরা প্রযুক্তি সহায়তা প্রদানকারীর পরিচয়ে জানায়, ব্যবহারকারীর ডিভাইসটি হ্যাক হয়েছে বা ভাইরাসে আক্রান্ত। এরপর তারা সমস্যা সমাধানের নামে রিমোট অ্যাকসেস বা অর্থ দাবি করে।

● লটারি ও পুরস্কার প্রতারণা
হঠাৎ ফোন দিয়ে বা ভুয়া বার্তায় লটারি কিংবা পুরস্কার জেতার কথা জানানো হয়। কিন্তু এর জন্য দাবি করা হয় প্রসেসিং ফি বা ব্যক্তিগত তথ্য।

● বিনিয়োগ ও ক্রিপ্টো প্রতারণা
উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ভুয়া বিনিয়োগ বা ক্রিপ্টো প্লাটফর্ম দেখিয়ে অর্থ আদায় করা হয়।

● চ্যারিটির নামে প্রতারণা
দুর্যোগ বা জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে ভুয়া দাতব্য সংস্থা বা তহবিল তৈরি করে অর্থ নেয়া হয়।

● ভুয়া চাকরির প্রস্তাব
চাকরির বিজ্ঞপ্তি দিয়ে ব্যক্তিগত তথ্য বা প্রশিক্ষণ ফি দাবি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা

হ্যাক হওয়া বা নকল অ্যাকাউন্ট ব্যবহার করে বন্ধুর পরিচয়ে টাকা বা গিফট কার্ড চাওয়া হয়।

● সাবস্ক্রিপশন ও অ্যাপ স্ক্যাম
ফ্রি অ্যাপ বা ট্রায়ালের নামে গোপনে টাকা কাটা বা তথ্য নেয়া হয়।

● র‍্যানসমওয়্যার ও ম্যালওয়্যার
ভুয়া ই-মেইল বা ডাউনলোডের মাধ্যমে ডিভাইস লক করে মুক্তিপণ দাবি করা হয়।

● ভ্রমণ ও ছুটির প্রতারণা
ভুয়া বাড়ি ভাড়া, হোটেল বুকিং, ট্যুর বা অবকাশ প্যাকেজ, রেন্টাল বা ভ্রমণ অফার দেখিয়ে অর্থ আত্মসাৎ বা তথ্য চুরি করা হয়।

বিশেষজ্ঞরা জানান, ২০২৫ সালে নতুন ধরনের প্রতারণাও বাড়ছে। এর মধ্যে আছে এআই দিয়ে তৈরি চাকরির অফার, নকল বিনিয়োগ প্লাটফর্ম, জনপ্রিয় অ্যাপের মতো দেখতে ফিশিং সাইট এবং ব্যাংক বা সরকারি সংস্থার নামে ভুয়া কল বা বার্তা।

● নিরাপদ থাকতে পরামর্শ
যেকোনো লিংক বা বার্তা যাচাই করে ক্লিক করা, ব্যক্তিগত তথ্য দেয়ার আগে চিন্তাভাবনা করা, সব অনলাইন অ্যাকাউন্টে শক্ত পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা এবং নিয়মিত ব্যাংক ও অনলাইন অ্যাকাউন্ট নজরে রাখা। এছাড়া পরিবারের সদস্যদের সচেতন করাও জরুরি। তথ্যজ্ঞান ও নিয়মিত নিরাপত্তা হালনাগাদের অভ্যাসই অনলাইন প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপকে টেক্কা দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

ল্যাপটপকে টেক্কা দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য পুরস্কৃত বাংলাদেশ
টেলিকম

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য পুরস্কৃত বাংলাদেশ

ঈদে বেড়েছে অপো ফোনের বিক্রি
নির্বাচিত

স্মার্টফোনের ওয়ারেন্টি বাড়ালো অপো

আইফোনে বিরল ‘গোল্ডডিগার’ ভাইরাসের আক্রমণ
নির্বাচিত

ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা, আইফোন ব্যবহারে সতর্কবার্তা

ভিভো এস৯ ৫ জি: সত্যিই আগুন
নির্বাচিত

ভিভো এস৯ ৫ জি: সত্যিই আগুন

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

প্লে-স্টোর থেকে স্যামসাং অ্যাপ সরিয়েছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ নভেম্বর ২০২৫

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix