Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 August 2019
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস
Share on FacebookShare on Twitter

প্রি-অর্ডার চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট টেন প্লাস আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। দেশের বাজারে আজ বৃহস্পতিবার থেকে প্রি-অর্ডার করা যাবে নতুন ডিভাইসটির জন্য।

অত্যাধুনিক ও অধিক শক্তিশালী ৭ ন্যানোমিটার (এনএম) এক্সিনস ৯৮২৫ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ২৫৬ জিবি রম, ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা কিনা মাত্র এক ঘণ্টায় ফুল চার্জ হতে সক্ষম।

এছাড়া কোয়াড রিয়ার ক্যামেরাসহ স্মার্টফোনের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বাধুনিক সব ফিচার গ্যালাক্সি নোট টেন প্লাসকে সত্যিই ক্ষমতাধর ডিভাইসের বিচারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন ও উন্নত এস পেন বিশেষভাবে ডিভাইসটিকে বিশেষায়িত করেছে।

নতুন ডিভাইসের সব শক্তি ও উদ্ভাবনী ফিচারের অভিজ্ঞতা অর্জনে এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ডব্লিউকিউএইচডি+ ডাইনামিক অ্যামোলেডের প্রায় ব্যাজেল ছাড়া ডিসপ্লে। পাশাপাশি এর পেছনের কোয়াড ক্যামেরার ফিচারের মধ্যে অতুলনীয় ভিডিও স্ট্যাবিলাইজেশন, লাইভ ফোকাস অন ভিডিও, প্রফেশনাল গ্রেড ভিডিও এডিটিং বিশেষভাবে উল্লেখযোগ্য।

নতুন ধারার অওরা ব্ল্যাক এবং অওরা হোয়াইট রংয়ের গ্যালাক্সি নোট টেন প্লাস ব্যবহারকারীদের প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অন্য সবার থেকে বিশেষভাবে আলাদা করে রাখবে।

উল্লেখ্য, ১০,০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে গ্যালাক্সি নোট টেন প্লাসের প্রি-অর্ডারকালীন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৪,৫০০ টাকা। অতঃপর, সর্বোচ্চ ১৮ মাসের ০% ইএমআই সুবিধায় দি সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে পাওয়া যাবে আরও ৫,০০০ টাকা ক্যাশব্যাক।

পাশাপাশি, নির্দিষ্ট মডেলের স্মার্টফোন দিয়ে এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এক্সচেঞ্জকৃত স্মার্টফোনের নির্ধারিত ভ্যালু বা দাম ধরার পর বাড়তি আরও ২০,০০০ টাকা ক্যাশব্যাকের সুবিধা রাখা হয়েছে।

এছাড়াও গ্যালাক্সি নোট টেন প্লাস ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১০০,০০০ টাকার ডিসকাউন্ট ভাউচার যা পরবর্তীতে নির্দিষ্ট মডেলের স্যামসাং ফোরকে ইউএইচডি স্মার্ট টিভি কেনার সময় ব্যবহার করা যাবে।

ক্রেতাদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন ডিভাইসটি ক্রয়ের সময় দ্বিতীয় বছরের জন্য ওয়ারেন্টি প্যাকেজ কিনলে ‘ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’(নেভার মাইন্ড অফার) সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে।

অন্যদিকে, গ্রামীণফোন গ্রাহকরা গ্যালাক্সি নোট টেন প্লাস ক্রয় করে বিনামূল্যে ২০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া জিপি স্টার প্রোগ্রামের আওতায় গ্রাহকরা প্লাটিনাম প্লাস স্টারে আপগ্রেড হতে পারবেন। উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট, ২০১৯ তারিখ পর্যন্ত নতুন ডিভাইসের জন্য প্রি-অর্ডার করা যাবে।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট টেন প্লাস উন্মোচন প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, জীবনে কাজের পাশাপাশি গেমিং ও বিনোদন উপভোগ করার সামঞ্জস্য বজায় রাখতে যারা পছন্দ করে তাদের জন্যই মূলত গ্যালাক্সি নোট টেন প্লাস।

এছাড়া ডিভাইসটির এমন সব মানুষদের জন্য উপযুক্ত যারা যাই করে না কেন তা অর্থবহ এবং যাতে ইতিবাচক উদ্দেশ্য বিদ্যমান। যারা সর্বক্ষেত্রে সেরাটাই চান তাদের জন্যই আমাদের এই সেরা স্মার্টফোন।

প্রি-অর্ডার করতে ভিজিট করুন www.preordernote10.com এই ঠিকানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ডিজিটাল বাংলাদেশের চাকা সচল রাখতে কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীরা’
প্রযুক্তি বাজার

কম্পিউটারের উপর এখনই ভ্যাট-ট্যাক্স আরোপ না করার আহ্বান

ফোনে যেসব প্রযুক্তি প্রথম এনেছে ভিভো
নির্বাচিত

চীনে শীর্ষে ভিভো, বিশ্ব বাজারে শীর্ষ পাঁচে

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
কিভাবে করবেন

ব্লুটুথ ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন

গেমারদের জন্য ইয়ারবাড আনলো মিভি
নির্বাচিত

গেমারদের জন্য ইয়ারবাড আনলো মিভি

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 August 2019

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix