Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম দামে ৮ জিবি র‌্যামের ফোন নিয়ে এল অপো

বাজারে এলো ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮ গিগাবাইট র‌্যাম ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাযুক্ত ‘অপো এ৯ ২০২০’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
কম দামে ৮ জিবি র‌্যামের ফোন নিয়ে এল অপো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে ‘অপো এ৯ ২০২০’ এবং ‘এ৫ ২০২০’ উন্মোচন করলো অপো বাংলাদেশ। ঢাকার লেকশোর হোটেলে এক আয়োজনের মধ্য দিয়ে স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং, ক্রিকেটার তাসকিন আহমেদ, অপো বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি, অপো বাংলাদেশের ব্যান্ড ম্যানেজার আয়োনো এবং মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোয়াড ক্যামেরা যুক্ত অপো এ৯ ২০২০ তে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অপো এ৫ ২০২০-এ থাকছে কোয়াড ক্যামেরা, ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট মেমোরি। ফোন দুটি পাওয়া যাবে যথাক্রমে ২৪,৯৯০ টাকা এবং ১৯,৯৯০ টাকায়।

স্মার্টফোন এর উন্নয়নে যুগান্তকারী সব উদ্ভাবনে নেতৃস্থানীয় একটি ব্র্যান্ড অপো। স্মার্টফোনে সদ্য উদ্ভাবিত সব প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রেও বিশেষ সুনাম রয়েছে ব্র্যান্ডটির। নিজেদের এই খ্যাতি ধরে রাখার প্রয়াসে বাংলাদেশে নিয়ে এসেছে হার্ডকোর গেমার এবং ভ্রমণকারীদের জন্যে বিশেষ ভাবে নির্মিত অপো এ৯ ২০২০ স্মার্টফোন।

হাই-ইন্টেন্সিভ গেমিং এর জন্যে বিশেষভাবে নির্মিত এই স্মার্টফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ১১ ন্যানোমিটারের এই প্রসেসরটির বিশেষভাবে নির্মাণ করা হয়েছে ভারী গেমসগুলোর চলবার উপযোগী করেই। তাছাড়া ৮ গিগাবাইট র‌্যাম স্থাপন করায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও অনবদ্য পারফর্মেন্স দিতে সক্ষম এই স্মার্টফোনটি। অপো এ৯ ২০২০ তে থাকা গেমবুস্ট ২.০ থাকায় তা প্রসেসিং সক্ষমুার অপটিমাইজড ব্যবহার নিশ্চিত করে। ফলে ল্যাগমুক্ত গেমিং অভিজ্ঞতা দেবে এই ফোনটি। যেকোনো বিনোদনের ক্ষেত্রে শব্দ অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। এ দিকটি বিবেচনা করে ফোনটিতে যুক্ত করা হয়েছে ‘ডলবি এটমস সাউন্ড ইফেক্ট’ যা ঘরের কোণে কোণে শব্দ ছড়িয়ে দিবে দুর্দান্ত এক অভিজ্ঞতা নিশ্চিত করবে গেমিং কিংবা ভিডিও দেখবার সময়ে।

নিয়মিু ভ্রমনকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপ-এ থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর সমৃদ্ধ মূল ক্যামেরা সেন্সর, এছাড়াও স্বল্প দূরত্বে চওড়া পটভূমির ছবি তোলার জন্যে রয়েছে ১১৯ ডিগ্রি বাঁকানো লেন্সের ৮ মেগাপিক্সেল ‘আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল’ লেন্স। এছাড়াও থাকছে ২ মেগাপিএক্সেল পোর্ট্রেইট লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোলেন্স। বিশেষ করে রাতে ছবি তোলার জন্যে ফোনটিতে থাকা ৪৮ মেগাপিক্সেল সেন্সরে রয়েছে চারটি ফটোসেনসিটিভ পিক্সেলকে একটি সেন্সরে পরিণত করার প্রযুক্তি, ফলে আঁকারে বড় এই ফটোসেনসিটিভ এরিয়া ছবি ধারণের সময় অধিক মাত্রায় আলো ধারণে সক্ষম হয় বলে রাতের আলোতেও বেশ ঝকঝকে ছবি তুলতে সক্ষম ‘অপো এ৯ ২০২০’। এছাড়াও এতে থাকছে ‘আল্ট্রা-নাইট মোড’ যা একের অধিক ছবি ধারণ করে তা সমন্বয়ের মাধ্যমে এবং ‘এইচডিআর’ প্রযুক্তির সহায়তায় দারুণ ছবি তুলতে সক্ষম। এমনকি রাতে খোলা চোখে যতটুকু আমরা দেখতে পাই, তার থেকেও নিখুঁত ছবি ধারণে সক্ষম অপো এ৯ ২০২০ এর কোয়াড ক্যামেরা সিস্টেম।

গেমিং সক্ষমুা আর ভ্রমণকারীদের আনন্দমুখর মুহুর্তগুলো ধারণে সক্ষম ক্যামেরা স্থাপনের পাশাপাশি দিনভর ছবি ধারণ করা কিংবা দীর্ঘসময় গেমস খেলার উপযোগী করতে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জে ১৩ ঘন্টার অধিক সময় একটানা ব্যবহারের উপযোগী ‘অপো এ৯ ২০২০’ স্মার্টফোনটি। ‘অপো এ৫ ২০২০’ স্মার্টফোনটিতেও স্থাপন করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতেও থাকছে ১২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ এবং স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। থাকছে ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। নতুন দুটি স্মার্টফোনেই বহিরাবরণে রয়েছে গ্র্যাডিয়েন্ট কালার। ‘অপো এ৫ ২০২০’ পাওয়া যাচ্ছে ‘মিরর ব্ল্যাক’ এবং ‘ড্যাজলিং হোয়াইট’ রঙ এ আর ‘অপো এ৯ ২০২০’ পাওয়া যাবে ‘স্পেস পার্পল’ এবং ‘মেরিন গ্রিন’ এ দুটি রঙ এ।

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করা প্রসঙ্গে অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং বলেন, “বর্তমান সময়ে স্মার্টফোন এমন একটি ডিভাইসে পরিণত হয়েছে যেটিকে একাধারে যোগাযোগ সেবা থেকে শুরু করে ছবি তোলা কিংবা বিনোদনের ক্ষেত্রে সকল চাহিদা পূরণের উপযোগী হতে হয়। সাশ্রয়ী দামে যুগান্তকারী সব উদ্ভাবন সমৃদ্ধ স্মার্টফোন ক্রেতাদের হাতে তুলে দেবার প্রয়াসে অপো বাংলাদেশ নিয়ে এলো ‘এ৯ ২০২০’ এবং ‘এ৫ ২০২০’ স্মার্টফোন দুটি“

‘অপো এ৯ ২০২০’ পাওয়া যাবে ২৪,৯৯০ টাকা এবং ‘অপো এ৫ ২০২০’ পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। অপো এ৯ ২০২০-এর অগ্রীম বুকিং শুরু হবে ১৯ সেপ্টেম্বও ২০১৯-থেকে।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

লকডাউনে ডিভাইস কেনার সুবিধার্থে পুনরায় চালু স্যামসাং’র গ্যালাক্সিশপবিডি
ই-কমার্স

লকডাউনে ডিভাইস কেনার সুবিধার্থে পুনরায় চালু স্যামসাং’র গ্যালাক্সিশপবিডি

অ্যাপলের বিরুদ্ধে রাশিয়ার ‘ব্যবহারকারীদের’ মামলা
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে ৮ হাজার ৩০০ কোটি ডলার আয় অ্যাপলের

আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৮
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৮

সচল বা অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন পণ্যে বিশেষ ছাড়
ছাড় ও অফার

সচল বা অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন পণ্যে বিশেষ ছাড়

মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস
নির্বাচিত

মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস

গ্যালাক্সি এ৩২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সিই ৫জিঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

গ্যালাক্সি এ৩২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সিই ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল...

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix