Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিউজিক স্ট্রিমিংয়ের রাজস্ব ১১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 October 2019
মিউজিক স্ট্রিমিংয়ের রাজস্ব ১১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক অনলাইন মিউজিক স্ট্রিমিং ব্যবসা দ্রুত বড় হচ্ছে। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় এ ব্যবসার রাজস্ব ১৮ শতাংশ বেড়ে ১ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এ সময় মাসিক সক্রিয় গ্রাহক বেড়েছে ২১ শতাংশ। পাশাপাশি পেইড সাবস্ক্রিপশন বেড়েছে ৩২ শতাংশ। চলতি বছরের শেষে মিউজিক স্ট্রিমিং ব্যবসার রাজস্ব ২০ শতাংশের বেশি হারে বাড়বে এবং মোট রাজস্ব ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। খবর কাউন্টার পয়েন্ট।

কাউন্টার পয়েন্টের গবেষণা বিশ্লেষক অভিলাষ কুমার বলেন, ২০১৬ সাল থেকেই মিউজিক স্ট্রিমিংয়ের বৈশ্বিক বাজারে দারুণ প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজস্বের বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধি হার (সিএজিআর) ছিল ৩২ শতাংশ। এ হারই প্রমাণ করে এ ধরনের সেবার জনপ্রিয়তা কেমন। শুধু তাই-ই, কোম্পানির মোট রাজস্বের ৮০ শতাংশ এসেছে সাবস্ক্রিপশন থেকে। বাকি অংশ এসেছে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড ও টেলিকম কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ব্যবসা থেকে।

অভিলাষ আরো বলেন, আমরা মনে করি না এ শিল্প এখনই তার চূড়ায় পৌঁছে গেছে। এটি আরো বড় হবে।

কাউন্টার পয়েন্টের হিসাবে মিউজিক স্ট্রিমিংয়ের বাজারে আধিপত্য ধরে রেখেছে স্পটিফাই। চলতি বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব ও সাবস্ক্রিপশন দুদিক থেকেই শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এ শিল্পের মোট রাজস্বের ৩১ শতাংশ এবং মোট পেইড সাবস্ক্রিপশনের ৩৫ শতাংশই ছিল স্পটিফাইয়ের দখলে। মোটের রাজস্বের ২৫ শতাংশ এবং পেইড সাবস্ক্রিপশনের ২০ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। রাজস্বের দিক থেকে টেনসেন্ট মিউজিক অ্যাপলের চেয়ে এগিয়ে (৩১ শতাংশ)। কিউকিউ মিউজিক, কৌয়ো এবং কুগৌ এ তিনটি সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে এ পরিমাণ রাজস্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠানটি। তবে এর ৯০ শতাংশ সাবস্ক্রিপশনই বিনা মূল্যের।

অভিলাষ কুমার বলেন, শক্তিশালী প্রচারণা কৌশল, উদীয়মান বাজারগুলোয় প্রবেশ, নানা কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব এবং পডকাস্টের ওপর গুরুত্ব দেয়ার কারণেই স্পটিফাই এখনো বাজারে আধিপত্য করছে। অ্যাপল এ সেবা থেকে রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে। সাবস্ক্রিপশন মূল্য হ্রাস, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা এবং উন্নত অ্যাপের অ্যাপলকে রাজস্ব বাড়াতে সাহায্য করেছে। টেনসেন্ট মূলত সোস্যাল মিডিয়া থেকে বেশি লাভবান হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রিপ ডটকমকে ৭৭ কোটি ডলার জরিমানা চীনের
প্রযুক্তি সংবাদ

ট্রিপ ডটকমকে ৭৭ কোটি ডলার জরিমানা চীনের

এখন হোয়াটসঅ্যাপ দিয়েই টাকা পাঠানো যাবে!
নির্বাচিত

এখন হোয়াটসঅ্যাপ দিয়েই টাকা পাঠানো যাবে!

প্রিপেইড বিল পেমেন্ট সহজ করতে উপায়-তিতাস গ্যাস এর চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

প্রিপেইড বিল পেমেন্ট সহজ করতে উপায়-তিতাস গ্যাস এর চুক্তি স্বাক্ষর

শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডিসমূহের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে
প্রযুক্তি সংবাদ

শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডিসমূহের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে

রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার
নির্বাচিত

রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যে সতর্কতা

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2019

মিউজিক স্ট্রিমিংয়ের রাজস্ব ১১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix