Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ‘আরএক্স সেভেন মিনি’র প্রি-বুক দিলে ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 14 November 2019
ওয়ালটন ‘আরএক্স সেভেন মিনি’র প্রি-বুক দিলে ক্যাশব্যাক
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ সব চমক দিচ্ছে দেশীয় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। এবার তারা বাজারে ছাড়ছে দুর্দান্ত ফিচারসমৃদ্ধ ‘আরএক্সসেভেন মিনি’ মডেলের ফোন। আনটুটু বেঞ্চমার্কে যার স্কোর ১৪৫কে প্লাস। সাশ্রয়ী মূল্যের ফোনটির প্রি-বুকে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ সবার ক্রয়ক্ষমতার মধ্যে সেরা মানের একটি হ্যান্ডসেট। বিশেষ করে যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এটি সব দিক দিয়েই উপযোগী। ফোনটির রেগুলার দাম ৮,৭৯৯ টাকা। তবে প্রি-বুক বা আগাম ফরমায়েশে থাকছে ১০০০ টাকা ক্যাশব্যাক। দেশের যে-কোনো ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেট থেকে ১ হাজার টাকা দিয়ে আগাম ফরমায়েশ দেয়া যাবে। পাশাপাশি ইপ্লাজা.ওয়ালটনবিডি (eplaza.waltonbd.com) থেকে প্রি-বুক দিয়ে ক্যাশ অন ডেলিভারি নেয়ার সুযোগ থাকছে। ইপ্লাজায় বিকাশ কিংবা ব্র্যাক ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করলে আরো ৩৯৯ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে ফোনটির দাম পড়বে মাত্র ৭,৪০০ টাকা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, মিডনাইট পার্পল, মিডনাইট ব্লু এবং ব্ল্যাক এই তিনটি আকর্ষণীয় রঙের ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ স্মার্টফোনে রয়েছে ৫.৯ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গরিলা গ্লাস। এর উভয় পাশে ব্যবহৃত হয়েছে গ্লাস প্যানেল। ফলে এটি দেখতে যেমন সুন্দর, তেমনই বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে দেবে অনন্য অভিজ্ঞতা। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ফোনটিতে ১০ ফিঙ্গার মাল্টি টাচ সাপোর্ট করবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ১.৮ গিগাহার্জ গতির কর্টেক্স-এ৭৩ এবং এ-৫৩ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র্যা।ম এবং মালি-জি৭২ এমপি৩ গ্রাফিক্স। যা নিশ্চিত করবে ফোনের কার্যক্ষমতা ও উচ্চগতি। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। প্রয়োজনীয় ছবি, মিউজিক, ভিডিও, ফাইলসহ প্রয়োজনীয় কনটেন্ট সংরক্ষণে ফোনটিতে ৩২ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারন্যাল স্টোরেজ) দেয়া হয়েছে। যা ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।

এই ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির অটোফোকাস এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়াল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। ফলে ছবিতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা সম্ভব হবে।

আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল এবং প্রো মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, বিএসআই সেন্সর, বিউটি, কিউট, টাচ ফোকাস, টাচ ক্যাপচার, ভলিউম ক্যাপচার, কিউআর কোড, মিরর ক্যাপচার, সেলফ টাইমার ইত্যাদি।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.১, ইউএসবি টাইপ সি পোর্ট, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। এ-জিপিএস সাপোর্টেড ফোনটির সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), গ্রাভিডি (থ্রিডি), জাইরোস্কেপ, লিনিয়ার এক্সিলারেশন, রোটেশন ভেকটর, ওরিয়েন্টেশন, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি, ই-কম্পাস, স্টেপ ডিটেক্টর, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি। ৮.১ মিমি স্লিম হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘স্পিড মাস্টার’ তকমা নিয়ে যাত্রা শুরু করল ইনফিনিক্সের ‘নোট ১২’
নির্বাচিত

‘স্পিড মাস্টার’ তকমা নিয়ে যাত্রা শুরু করল ইনফিনিক্সের ‘নোট ১২’

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক

এশিয়া প্যাসিফিকের তরুণদের বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে
নির্বাচিত

এশিয়া প্যাসিফিকের তরুণদের বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে

নেটওয়ার্ক না থাকলে কল করা যাবে নতুন আইফোনে
নির্বাচিত

নেটওয়ার্ক না থাকলে কল করা যাবে নতুন আইফোনে

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট
ই-কমার্স

টাকা ফেরত পেতে ৭ দিনের আল্টিমেটাম দিলো আলেশা মার্টের গ্রাহকরা

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 November 2019

ওয়ালটন ‘আরএক্স সেভেন মিনি’র প্রি-বুক দিলে ক্যাশব্যাক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix